গোলাপের সুগন্ধে ভরা গোলাপি নাড়ু

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ , ০৬:২৬ পিএম


গোলাপি নাড়ু
ছবি : সংগৃহীত

পুজোতে বাড়িতে নানান রকম খাবারের আয়োজন করা হয়। সব খাবারের ভিরে কিছু খাবার বরাবরই তালিকার শুরুতে থাকে। তারমধ্যে একটি হলো নাড়ু, যা ছাড়া উৎসব যেনো অসম্পূর্ণ থাকে। তাই উৎসবের এ সময় প্রতিটি বাড়িতেই বানানো হয় নারকেল নাড়ু, চিনির সাদা নারকেল নাড়ু, গুড়ের নারকেল নাড়ু। তবে কখনও কি গোলাপি নারকেল নাড়ু খেয়েছেন। যদি না খান তবে রেসিপি জেনে আজই বানিয়ে নিন।

উপকরণ-

নারকেল কোরা, কনডেন্সড মিল্ক, ঘি, সামান্য গোলাপজল ও গোলাপি ফুড কালার। 

তৈরি করবেন যেভাবে-

প্রথমে একটি কড়াই গরম করে এক চামচ ঘি দিয়ে দিন। ঘি গলতে শুরু করলে তা ভালো করে খুন্তির সাহায্যে সারা কড়াইতে ছড়িয়ে দিন। 

তারপর কিছুটা রেখে সব নারকেল কোরা কড়াইতে দিয়ে দিন। কয়েক মিনিট কম আঁচে নাড়াচাড়া করে দিয়ে দিন কনডেন্সড মিল্ক। এটা নারকেলের সঙ্গে ভালো করে বারবার নাড়তে থাকবেন।

নারকেল কোরা ছোট হয়ে এলে তাতে হাফ চামচ গোলাপজল ও গোলাপি ফুড কালার দিয়ে দিতে হবে। এবার এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা বড় প্লেটে পুরো মণ্ডটা ঢেলে ঠান্ডা করে নিন। আরেকটি প্লেটে সামান্য নারকেল কোরা ছড়িয়ে নিন।

এবার ওই নারকেলের মণ্ড ঠান্ডা হলে হাতে ঘি লাগিয়ে নাড়ুর আকারে পাকিয়ে নিন। তারপর অন্য প্লেটে নারকেল কোরা ওই নাড়ুর গায়ে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গোলাপের সুগন্ধে ভরা গোলাপি নাড়ু।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission