লক্ষ্মীপূজার ভোগে ব্যতিক্রমী মিষ্টি, রইল রকমারি রেসিপি

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৮ অক্টোবর ২০২৩ , ০১:০১ পিএম


রকমারি রেসিপি
ছবি : সংগৃহীত

কোজাগরী লক্ষ্মীপূজা মানেই রকমারি ভোগ। আর সেই তালিকায় খিচুড়ি পাঁচমিশালি সবজির সঙ্গে রকমারি মিষ্টিতো অবশ্যই থাকা চাই। নাড়ু, মোয়া, কদমা এইসব মিষ্টিতো সব সময় রাখা হয়। তবে এবার যদি চিরাচরিত পথে না হেঁটে একটু অন্যরকমের মিষ্টি বানান, তাহলে মন্দ হয় না। তবে সময়ের অভাবে অনেকেই নতুন রেসিপির ঝামেলা থেকে বিরত থাকেন। তাই অল্প সময়ে চটজলদি রকমারি মিষ্টির রেসিপি রইল আপনাদের জন্য।

বিজ্ঞাপন

জেনে নিন রেসিপি-

ক্ষীরকদম

বিজ্ঞাপন

উপকরণ: দুধ ১ লিটার, খোয়া ক্ষীর ৫০০ গ্রাম, চিনি ২ কাপ, গুঁড়ো চিনি ৩ টেবিল চামচ, গুঁড়ো দুধ স্বাদমত, ভিনেগার ২ টেবিল চামচ, লাল রঙ পরিমাণমত।

প্রণালী: প্রথমে রসগোল্লা বানিয়ে নিতে হবে। তার জন্য বড় একটি পাত্রে দুধ কম আঁচে ঘন করে নিন। ফুটে উঠলে ভিনেগার দিয়ে ছানা তৈরি করে নিন। সেই ছানা একটা পাতলা কাপড়ে ঢেলে পানি দিয়ে ভালো করে ধুয়ে ছেঁকে পানি ঝরিয়ে নিন যেন ভিনেগারের গন্ধ না থাকে। পানি ঝরে গেলে ছানার সঙ্গে অল্প লাল রঙ মিশিয়ে মিহি করে হাত দিয়ে মেখে নিন। মসৃণ হয়ে গেলে ছোট ছোট ছানার বল বানিয়ে নিন। এবার বড় পাত্রে ৩ কাপ পানি ১ কাপ চিনি দিয়ে ফুটিয়ে পাতলা রস তৈরি করুন। ফুটন্ত রসের মধ্যে ছানার বল দিয়ে চাপা দিয়ে মাঝারি আঁচে ২০ থেকে ১৫ মিনিট রেখে দিন। তৈরি রসগোল্লা।

বিজ্ঞাপন

এবার বানাতে হবে ক্ষীরকদম। তার জন্য রসগোল্লা ২০ মিনিট পর রস থেকে তুলে নিয়ে তার মধ্যে আরও ১ কাপ চিনি দিয়ে রস ঘন করে নিন। ঘন রসে রসগোল্লা দিয়ে ৫ মিনিট ফুটিয়ে, তারপর ঢাকা দিয়ে ঠান্ডা করে নিন। ঠান্ডা হয়ে গেলে রসগোল্লা রস থেকে তুলে নিন। খোয়া ক্ষীর গ্রেট করে নিন। গ্রেট করা ক্ষীরে গুঁড়ো চিনি মিশিয়ে নিন। খেয়াল রাখুন যাতে ক্ষিরে কোনও দলা না থাকে। তৈরি আপনার ক্ষীর কদম। 

বিজ্ঞাপন

পান নারকেল লাড্ডু

উপকরণ: ৩টি মিঠা পাতা পান, ৩ টেবল চামচ গুলকন্দ, ২ টেবল চামচ ড্রাই ফ্রুটস, ১ কাপ কনডেন্সড মিল্ক, ২ কাপ নারকেল কোরা, প্রয়োজন মত ঘি।

প্রণালী: প্রথমে পান পাতাগুলো কেটে ১টি বাটিতে রাখুন। অন্য একটি পাত্রে গুলকন্দ আর মিক্সড ফ্রুট মিশিয়ে রাখুন। গরম প্যানে কনডেন্সড মিল্ক, পান পাতা, নারকেল কোরা দিয়ে কম আঁচে রান্না করুন। ভালো করে ৩ মিনিট রান্না করে মন্ড তৈরি করুন। হাতে ভালো করে ঘি মাখিয়ে নিন। হাতে একটু করে পান মিক্সচার নিয়ে চ্যাপ্টা বা সমতল করে নিন। গুলকন্দ আর মিক্সড ফ্রুট একটু করে পুরে গোল লাড্ডুর মতো বানান। লাড্ডুগুলো নারকেল কোরাতে ভালো করে রোল করে নিন। যাতে লাড্ডুর গায়ে নারকেল ভালো করে লেগে থাকে। তৈরি আপনার পান নারকেল লাড্ডু। 

গাজরের বরফি

উপকরণ: গাজর ১ কেজি, দুধ ১ কাপ, চিনি স্বাদমতো, কনডেন্সড মিল্ক ১/২ কাপ, কাজুবাদাম কুচি ১ কাপ, কিশমিশ ১/২ কাপ, আমন্ড কুচি ৪ চামচ, এলাচ গুঁড়ো ১/২ চামচ, ক্ষীর ১০০ গ্রাম, ঘি ১/২ কাপ। 

পদ্ধতি: প্রথমে নন-স্টিক কড়াইতে ঘি গরম করে গ্রেট করা গাজর ভেজে নিন। এবার চিনি, এলাচগুঁড়ো দিন ও ক্ষীর দুধে গুলে দিয়ে অল্প আঁচে সেদ্ধ হতে দিন। গাজরের পানি শুকিয়ে এলে কনডেন্সড মিল্ক দিন। কাজুবাদাম কুচি, আমন্ড, কিশমিশ দিয়ে, শুকনো হলে নামিয়ে নিন। এবার প্লেটে ঘি মাখিয়ে গাজরের পুরটা সমান করে দিন। ওপরে কাজু, আমন্ড ও কিশমিশ কুচি ছড়ান, ঠান্ডা হলে বরফি আকারে কেটে নিন। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission