কেন খাবেন টক দই

লাইফস্টাইল ডেস্ক

সোমবার, ২৭ নভেম্বর ২০১৭ , ০৪:১৮ পিএম


কেন খাবেন টক দই

দুগ্ধজাত খাবারের মধ্যে টক দই অত্যন্ত পুষ্টিকর। এতে আছে প্রয়োজনীয় ভিটামিন, মিনারেল, আমিষ ইত্যাদি। বর্তমানে স্বাস্থ্য সচেতনদের মধ্যে খাবারটি বেশ জনপ্রিয়। স্বাস্থ্যগুণের পাশাপাশি রূপচর্চায় রয়েছে এর নানাবিধ ব্যবহার। চলুন, জেনে নেয়া যাক স্বাস্থ্য সুরক্ষায় ও রূপচর্চায় টক দইয়ের ব্যবহার।

বিজ্ঞাপন

• টক দই ওজন কমাতে সাহায্য করে। শরীরের মেদ ঝরাতে এটি বেশ কার্যকরী।

• দইয়ের ব্যাকটেরিয়াগুলো দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই ব্যাকটেরিয়া কোলন ক্যানসার প্রতিরোধে সহায়তা করে।

বিজ্ঞাপন

• একটি গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিন দুই কাপ করে দই খায়, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি।

• দই কোলেস্টেরল কমাতে সাহায্য করে। সুতরাং প্রতিদিন বেশি করে টক দই খেতে ভুলবেন না।

বিজ্ঞাপন

• ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও টক দইয়ের জুড়ি নেই। টক দই, বেসন ও মধু মিশিয়ে নিন ভালো করে। মুখসহ পুরো শরীরের ত্বকে ব্যবহার করুন। আধা ঘণ্টা পর ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বকের রং হবে আরো উজ্জ্বল ও প্রাণবন্ত।

• শুষ্ক ও রুক্ষ প্রকৃতির চুলে মেহেদি লাগালে চুল আরো রুক্ষ হয়ে ওঠে। মেহেদি ব্যবহার করার সময় এর সঙ্গে মিশিয়ে নিন মেহেদির অর্ধেক পরিমাণে টক দই। এটি চুলে লাগালে রুক্ষতা দূর হয়ে চুল হবে আরো কোমল।

বিজ্ঞাপন

• একটি পুরো ডিমের সঙ্গে ভালো করে আধা কাপ টক দই ও এক টেবিল চামচ অলিভ অয়েল মেশান। চুলে লাগিয়ে আধা ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে চুলের ঘনত্ব আরো বাড়বে।

আরকে/কে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission