ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

তরমুজের বীজ গিলে ফেললে কি হয়?

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ১২:৫১ পিএম
ছবি: সংগৃহীত

তরমুজ খাওয়ার সময় মুখে এর বীজ লাগলে অনেকেরই অস্বস্তি হয়। ছোটবেলা থেকে একটি ধারণা প্রচলিত আছে, তরমুজের বীজ খেলে শরীরের ক্ষতি হয়। যা আজও অনেকের মনে ঘুরপাক খায়। এর কারণে অনেকে দুশ্চিন্তায় পড়েন। কিন্তু সত্যি বলতে কি, এই বীজ মোটেও ক্ষতিকর নয়। বরং, সঠিকভাবে খেলে তরমুজের বীজ হতে পারে পুষ্টির এক শক্তিশালী উৎস। পুষ্টিবিজ্ঞানীরা বলছেন, এই ছোট বীজেই লুকিয়ে আছে প্রচুর পুষ্টিগুণ। যা খেলে আপনার শরীরের জন্য বিশাল উপকার হয়।

ছোট, কিন্তু শক্তিশালী

তরমুজের বীজ দেখতে ছোট, কিন্তু পুষ্টিগুণে ভরপুর।

  • প্রোটিনের ভান্ডার: প্রায় ৩০% প্রোটিনের পাশাপাশি আছে আর্জিনিন নামের অ্যামিনো অ্যাসিড। যা রক্তচাপ নিয়ন্ত্রণ ও হৃদ্‌স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে।
  • উপকারী ফ্যাট: মনোআনস্যাচুরেটেড ও পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড শরীরে খারাপ কোলেস্টেরল কমায় এবং প্রদাহ নিয়ন্ত্রণে সাহায্য করে।
  • খনিজ উপাদান: ম্যাগনেসিয়াম, জিংক ও আয়রন রয়েছে। যা স্নায়ু, রোগপ্রতিরোধ ক্ষমতা এবং শক্তি বাড়াতে বিশেষ কার্যকর।

শরীর ও ত্বকের জন্য বিশেষ উপকার

গরমকালে ক্লান্তি, পানিশূন্যতা ও ত্বকের সমস্যা বেড়ে যায়। এ সময়ে তরমুজের বীজ কাজে আসে।

  • ত্বকের যত্ন: অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্যাট শরীরকে আর্দ্র রাখে, জিংক ও ম্যাগনেসিয়াম ত্বকের সমস্যা কমাতে সাহায্য করে।
  • হৃদ্‌স্বাস্থ্য: গরমে শরীর ঠান্ডা রাখতে হৃদ্‌যন্ত্র বেশি কাজ করে। ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।
  • শক্তি ও বিপাক: বি-ভিটামিন খাবারকে শক্তিতে রূপান্তর করে, ক্লান্তি কমায়।
আরও পড়ুন

কিভাবে খাওয়া উচিত

  • কাঁচা খাওয়া: ক্ষতি নেই, তবে পুষ্টিগুণ কম।
  • ভেজানো বা অঙ্কুরিত: খনিজ শোষণ বাড়ায়।
  • ভাজা: শুকিয়ে সামান্য ঘি বা তেলে হালকা ভাজা। লবণ, শুকনা আমচুর বা মরিচ গুঁড়া দিলে স্বাদ আরও ভালো।
  • খাবারে ব্যবহার: পোহা, উপমা, স্মুদি, লাচ্ছি বা সালাদে টপিং।

সতর্কতা

যেকোনো খাবারের মতো, পরিমিত খাওয়া জরুরি।

  • বেশি খেলে হজমের সমস্যা বা গ্যাস হতে পারে।
  • ২৫–৩০ গ্রাম যথেষ্ট।

ছোট এই বীজটি হয়তো আপনার চোখে তুচ্ছ মনে হতে পারে। কিন্তু এটি হতে পারে শরীরের জন্য বড় উপকারের উৎস। তাই পরেরবার তরমুজ খাওয়ার সময় বীজ ফেলে না দিয়ে পুষ্টি গ্রহণের জন্য সচেতনভাবে খান।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজকের দিনটি ব্যর্থদের জন্য
সব সময়তো শুনেছেন বা পত্রিকায় লেখা পড়েছেন ‘সফলতাকে উৎযাপন’ করার কথা।
আজকের দিনটি ব্যর্থদের জন্য
আজ বিশ্ব ব্যর্থতা দিবস
ব্যর্থতাকে আমরা সাধারণত হতাশা ও পরাজয়ের সঙ্গে মিলিয়ে দেখি। কোনো কাজে সফল না হলে অনেকেই নতুন করে চেষ্টা করার সাহস হারিয়ে ফেলেন।
আজ বিশ্ব ব্যর্থতা দিবস
বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এল ৭ বিষয়
বিয়ের পর জীবনে আসে নানা পরিবর্তন। নতুন সংসার, দাম্পত্য সম্পর্ক, শ্বশুরবাড়ির পরিবেশ এবং বাড়তি দায়িত্বের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হন অনেক নারী।
বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এল ৭ বিষয়
আজ বিশ্ব আর্থ্রাইটিস দিবস
আর্থ্রাইটিস বা বাতজনিত রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগ শনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসার গুরুত্ব তুলে ধরতে আজ ১২ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব আর্থ্রাইটিস দিবস।
আজ বিশ্ব আর্থ্রাইটিস দিবস
দাঁত পড়ে গেলে আর চিন্তা নেই, ওষুধেই গজাবে নতুন দাঁত!
একবার স্থায়ী দাঁত পড়ে গেলে বা তুলে ফেলতে হলে সাধারণত আর প্রাকৃতিকভাবে সেই দাঁত ফিরে আসে না। এ অবস্থায় ডেন্টাল ইমপ্ল্যান্ট, ব্রিজ কিংবা কৃত্রিম দাঁতের ওপর নির্ভর করতে হয়।
দাঁত পড়ে গেলে আর চিন্তা নেই, ওষুধেই গজাবে নতুন দাঁত!
আরও পড়ুন
লাভজনক চিয়া সিড চাষ করবেন যেভাবে
অসময়ের তরমুজ চাষ করে তাক লাগিয়েছেন আতিয়ার
জাপানি প্রধানমন্ত্রীর উপহারের মন্তব্যে বিপাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
বর্ষায় পুষ্টিগুণে ভরপুর দেশীয় ফল গাব, জানুন উপকারিতা