ভিটামিন মানেই ভালো নয়!

লাইফস্টাইল ডেস্ক

শুক্রবার, ২৬ জানুয়ারি ২০১৮ , ১০:৫২ এএম


ভিটামিন মানেই ভালো নয়!

ভিটামিন মানেই ভালো, ছেলে থেকে বুড়ো সবারই মাঝে এই ধারনাটি বিদ্যমান। কিন্তু আদতে সেটা সত্য নয়। তবে এটা সত্য যে ‍সু্স্থ শরীরের জন্য দরকার সঠিক পরিমাণ ভিটামিন। আর সেটা কেবল পাওয়া যেতে পারে সুষম খাদ্য থেকেই। কিন্তু নগর জীবনের দৈনন্দিন ব্যস্ততার ছুতো দিয়ে অনেকই নেয়া শুরু করছেন ভিটামিনের বিকল্প হিসেবে ব্যবহৃত সাপ্লিমেন্ট। এর ফলে শরীরে দানা বাঁধছে নানাবিধ সমস্যা। অতিরিক্ত ভিটামিন সাপ্লিমেন্ট শরীরের কী কী বিপদ ডেকে আনে সেটা জেনে নিন।

বিজ্ঞাপন

ভিটামিন এ : ভিটামিন এ চোখের স্বাস্থ্য ভাল রাখতে এবং স্নায়ু রোগ নিরাময়ে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। কিন্তু অধিক মাত্রায় এই সাপ্লিমেন্ট নিলে ফুসফুস ক্যানসারের ঝুঁকি বাড়ে। সেই সঙ্গে লিভারের নানা সমস্যা হতে পারে।

ভিটামিন বি-৬ : শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন বি-৬। সেই সঙ্গে জোগায় এনার্জি। বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, দিনে ১০০ মিলিগ্রামের বেশি এই সাপ্লিমেন্ট নিলে বেড়ে যায় স্নায়ু রোগের সম্ভাবনা। এছাড়াও এর ফলে ত্বকে ইনফেকশন ও হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে।

বিজ্ঞাপন

ভিটামিন সি : ভিটামিন সি হলো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। খাবারের বদলে সাপ্লিমেন্ট দিয়ে এই ঘাটতি পূরণ করতে গেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। অনেকেই জেনেশুনে সিভিট জাতীয় ভিটামিন সি সাপ্লিমেন্ট বেশি বেশি খেয়ে থাকেন। যা আখেরে ক্ষতি ডেকে আনে।

ভিটামিন ই : ভিটামিন ই সাপ্লিমেন্ট অধিক মাত্রায় নিলে হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। বাড়তে পারে ক্যানসারের সম্ভাবনা।

বিজ্ঞাপন

মাল্টিভিটামিন : সুস্থ থাকতে চাইলে যে কোনও রকমের মাল্টিভিটামিন এড়িয়ে চলুন । এতে শরীরে নানাবিধ রোগের সম্ভাবনা বাড়ে বলে বিশেষজ্ঞদের অভিমত।

কেএইচ/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission