ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

পেট ভরা থাকলেও কেন বারবার খেতে ইচ্ছে হয়?

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ পিএম
ছবি: সংগৃহীত

পেট ভরা থাকার পরেও হঠাৎ খিদে পেয়ে যাওয়া অনেকেরই পরিচিত অভিজ্ঞতা! বিশেষ করে যখন টিভি দেখছেন, গল্পে মশগুল, বা রাতে একা ঘরে বসে থাকছেন। তখন এই হঠাৎ খিদে আরও তীব্র হয়ে ওঠে। অনেকেই বলেন, এটি ইচ্ছাশক্তির দুর্বলতার ফল বা শুধু মন চাইছে এমনটা। কিন্তু আসল রহস্যটা কিছুটা মজার, এটা শরীরের না, বরং মস্তিষ্কের খেলার ফল।

সাম্প্রতিক গবেষণা বলছে, পেট ভরা থাকা সত্ত্বেও হঠাৎ খেতে ইচ্ছে হওয়ার কারণ মূলত মস্তিষ্কের শেখা অভ্যাস এবং সংকেতের সঙ্গে সম্পর্কিত। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের গবেষক থমাস সামব্রুক রিয়েলসিম্পল ডটকমে প্রকাশিত এক প্রতিবেদনে বলেছেন, মস্তিষ্ক অনেক সময় পুরনো অভ্যাস অনুসরণ করে। তাই নিজেকে ক্ষুধার্ত মনে হলেও প্রকৃতপক্ষে এটি আগের অভ্যাসের ফল।

খাবারের সংকেত বলতে বোঝানো হয় এমন সব চিহ্ন যা মস্তিষ্ককে খেতে আকর্ষণ করে। এটি হতে পারে খাবারের গন্ধ, চোখের সামনে খাবার দেখা, নির্দিষ্ট সময় বা পরিবেশ, এমনকি কোনো আবেগও। এই অভ্যাসগুলো মস্তিষ্কে দীর্ঘদিন ধরে তৈরি হয়। শারীরিক ক্ষুধা ধীরে ধীরে আসে এবং পেট ভরে গেলে থেমে যায়। কিন্তু মানসিক ক্ষুধা হঠাৎ করে আসে, নির্দিষ্ট কোনো খাবারের জন্য তীব্র আকাঙ্ক্ষা তৈরি করে এবং খাওয়ার পর অপরাধবোধও জাগাতে পারে।

আরও পড়ুন

বিশেষজ্ঞরা মনে করেন, পেট ভরা থাকলেও আনন্দ বা উদ্দীপনা মূলক মানসিক ক্ষুধা মানুষকে খেতে বাধ্য করে। মস্তিষ্কের কিছু অংশ, যেমন স্মৃতি ও আনন্দ সম্পর্কিত অংশ, খাবারের সঙ্গে জড়িয়ে থাকা সুখের অনুভূতিকে মনে রাখে। ফলে পরিচিত খাবার বা পরিস্থিতি দেখলেই মস্তিষ্ক সেই সুখের প্রত্যাশায় খাওয়ার আগ্রহ বাড়ায়।

এই প্রবণতা নিয়ন্ত্রণ করতে নিজের খাওয়ার কারণ বোঝা জরুরি। সত্যিই ক্ষুধার্ত নাকি একঘেয়েমি বা মানসিক চাপ থেকে খাওয়ার ইচ্ছা করছে তা আলাদা করতে হবে। খাওয়ার আগে কয়েক মিনিট বিরতি নেওয়া, পরিবেশ পরিবর্তন করা এবং খাবারের স্বাদ, গন্ধ ও অনুভূতির দিকে মনোযোগ দেওয়াই কার্যকর উপায়। বিশেষ করে টিভি দেখতে দেখতে না খাওয়া, খাবার চোখের সামনে না রাখা বা নির্দিষ্ট জায়গায় বসে খাওয়ার মতো ছোট পরিবর্তনও খাওয়ার অভ্যাস নিয়ন্ত্রণে সাহায্য করে।

তাই পেট ভরা থাকলেও হঠাৎ ক্ষুধার অনুভূতিকে মানসিক বা অভ্যাসজনিত হিসেবে বোঝা এবং সচেতনভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। ছোট পরিবর্তন ও মনোযোগেই অপ্রয়োজনীয় খাওয়ার প্রবণতা কমানো যায়।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না এমন অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। এর জন্য সবসময় সুগন্ধির মান বা প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে দায়ী করা যায় না।
জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
আজ নুডলস দিবস
আজ ৬ অক্টোবর নুডলস দিবস। প্রতি বছর এই দিনে যুক্তরাষ্ট্রে নুডলস দিবস পালন করা হয়।
আজ নুডলস দিবস
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। তবে অনেকের ক্ষেত্রে খাবারের ধরন ও অভ্যাসে পরিবর্তন এনে কোলেস্টেরল কমানো সম্ভব।
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
প্রতিদিন অন্তত এক কাপ চা পান করেন এমন মানুষের হৃদস্বাস্থ্যে কিছুটা ভালো প্রভাব দেখা যেতে পারে।
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল
প্রতিদিন শরীরের জন্য অল্প পরিমাণ লবণ প্রয়োজন। কারণ লবণে থাকা সোডিয়াম শরীরের বিভিন্ন কাজে ভূমিকা রাখে।
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল
আরও পড়ুন
ছাগলে পাতা খাওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা
মাদরাসাছাত্রীকে নিয়ে পালানোর চেষ্টা, কিশোর গ্যাং সদস্য আটক
প্রেমিকার সঙ্গে মোমো খাওয়ার সময় স্বামীকে হাতেনাতে ধরলেন বউ, অতঃপর...
অক্টোবরে যে মাছ খাওয়ায় বাড়তে পারে ঝুঁকি