ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বারবার মাথার চুল ন্যাড়া করালেই কী শিশুর চুল ঘন হয়?

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৫০ পিএম
ছবি: সংগৃহীত

বাড়ির বড়দের মুখে প্রায়ই শোনা যায়, ন্যাড়া করলেই শিশুর চুল ঘন হবে। প্রথমে শুনতে হাস্যকর মনে হলেও, এই প্রচলিত বিশ্বাসের কারণে অনেক মা-বাবাই তাদের ছোট শিশুর মাথা বারবার কামিয়ে দেন। তবে প্রশ্ন হলো, আসলেই কি ন্যাড়া করলে শিশুর চুল ঘন হয়? চিকিৎসকদের মতে, এটি আসলে একটি প্রচলিত ধারণা। যার পেছনে শক্ত কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।

বিশেষজ্ঞরা বলছেন, শিশুর মাথা ন্যাড়া করলেই যে চুল ঘন হবে, এমনটি নয়। কারণ চুলের ঘনত্ব নির্ভর করে মূলত জিনগত বৈশিষ্ট্য এবং হেয়ার ফলিকলের ওপর। ন্যাড়া করার সময় শুধু মাথার ত্বকের ওপরের অংশের চুল কাটা পড়ে। কিন্তু ত্বকের নিচে থাকা হেয়ার ফলিকলের গঠনে কোনো পরিবর্তন ঘটে না। ফলে বারবার চুল কামালেও চুলের ঘনত্ব বাড়ে না।

চুল আসলে গজায় মাথার ত্বকের কয়েক মিলিমিটার নিচে থাকা ফলিকল থেকে। তাই চুল কামানো মানে কেবল ওপরের অংশটি সরানো। এর ফলে চুলের ঘনত্ব বা বৃদ্ধির ধরনে কোনো পরিবর্তন আসে না।

চিকিৎসকদের মতে, শিশুর চুল কতটা ঘন হবে তা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর নির্ভর করে।

জন্মের সময়ের হরমোনের প্রভাব

শিশুর জন্মের সময় যে চুল দেখা যায়, তা অনেকটাই নির্ভর করে মায়ের শরীরের হরমোনের ভারসাম্যের ওপর। সাধারণত জন্মের তিন মাস পর এই চুল ঝরতে শুরু করে এবং প্রায় নয় মাস বয়সের পর নতুন চুল গজায়। তাই জন্মের সময় মাথাভর্তি চুল থাকলেই ভবিষ্যতে চুল খুব ঘন হবে, এমন ধারণা ঠিক নয়।

আরও পড়ুন

পুষ্টিকর খাবারের গুরুত্ব

শিশুর চুলের স্বাস্থ্য অনেকটাই নির্ভর করে তার খাদ্যাভ্যাসের ওপর। খাবারে পর্যাপ্ত প্রোটিন, আয়রন, বায়োটিন ও জিঙ্ক থাকা জরুরি। এজন্য শিশুর খাদ্যতালিকায় পালংশাক, ডাল, মাছ, ডিম ও রাগির মতো খাবার রাখা ভালো। এছাড়া কুমড়ার বীজ ও পাঁঠার মাংসে থাকা জিঙ্কও চুলের বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে।

জিনগত প্রভাব

শিশুর চুল ঘন হবে কি না, তা অনেকটাই নির্ভর করে বাবা–মায়ের জিনের ওপর। যদি বাবা–মায়ের চুল স্বাভাবিকভাবেই পাতলা হয়, তবে শিশুর ক্ষেত্রেও একই বৈশিষ্ট্য দেখা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে।

মাথার ত্বকের যত্ন

শিশুর চুল সুস্থ রাখতে মাথার ত্বকের যত্ন নেওয়াও গুরুত্বপূর্ণ। নিয়মিত নারিকেল তেল দিয়ে হালকা মালিশ করলে মাথার ত্বক ভালো থাকে। পাশাপাশি সপ্তাহে কয়েক দিন মাথা পরিষ্কার করলে ত্বক পরিষ্কার থাকে এবং চুলের স্বাভাবিক বৃদ্ধি সহজ হয়।

বিশেষজ্ঞদের মতে, শিশুর চুল ঘন করার জন্য বারবার ন্যাড়া করার প্রয়োজন নেই। বরং সঠিক পুষ্টি, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং স্বাভাবিক যত্নই শিশুর চুলের স্বাস্থ্য ভালো রাখতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
সন্তানের মাথা গোঁজার ঠাঁই পেতে মাথার চুল বিক্রি করলেন মা
রাতে না সকালে? কখন তেল দিলে চুল হবে ঘন ও মজবুত 
চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া করে আঁকা হলো আর্জেন্টিনার পতাকা
একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক, ঘটনা কী