যানজটে ভরা শহরে দ্রুত ও সহজ যাতায়াতের জন্য মোটরসাইকেল একটি জনপ্রিয় বাহন হিসেবে আত্মপ্রকাশ করেছে। বাংলাদেশে মোটরসাইকেল এখন শুধু যাতায়াতের মাধ্যম নয়, এটি স্টাইল, স্বাধীনতা এবং ব্যক্তিত্বের প্রতীক। তবে কম বাজেটে ভালো বাইক খুঁজে পাওয়া সবসময় সহজ নয়। তাই আজ আমরা দেশের বাজারে ২ লাখ টাকার বাজেটে পাওয়া সেরা ১০ বাইকের তথ্য নিয়ে আলোচনা করবো, যা পারফরম্যান্স, লুক এবং ফিচারে রাইডারদের হৃদয় জয় করেছে।
১. Bajaj Pulsar 150: মজবুত বিল্ড কোয়ালিটি, নির্ভরযোগ্য মাইলেজ ও আরামদায়ক রাইডিং এর জন্য জনপ্রিয়। দাম: ১,৯৯,৮৫০ টাকা।
২. TVS Apache RTR 160 2V: স্পোর্টি ফিল ও তীক্ষ্ণ গতির জন্য ‘গতির রাজা’ খ্যাত। দাম: ১,৮৯,৯০০ টাকা।
৩. Hero Thriller 160R: দ্রুতগতির পারফরম্যান্স ও স্মুথ রাইডের জন্য পরিচিত। দাম: ২,০০,০০০ টাকা।
৪. Hero Hunk 150R (Dual Disc): মাসকুলার ডিজাইন ও নির্ভরযোগ্য পারফরম্যান্স। দাম: ১,৯৩,৫০০ টাকা।
৫. Suzuki Samurai 150: সাশ্রয়ী মূল্যে শক্তিশালী পারফরম্যান্সের জন্য জনপ্রিয়। দাম: ১,৪৯,৯৫০ টাকা।
৬. Lifan KPR 150: ফুল ফেয়ারিং ডিজাইন ও লিকুইড কুলিং সুবিধাসহ স্পোর্টস বাইকের ফিল দেয়। দাম: ১,৯৯,০০০ টাকা।
৭. Loncin GP 150: বাজেট ফ্রেন্ডলি স্পোর্টস লুকের জন্য তরুণদের মধ্যে জনপ্রিয়। দাম: ১,৮৫,০০০ টাকা।
৮. CFMOTO 150NK: ইউরোপিয়ান ডিজাইনের নেকেড স্পোর্টস বাইক, ভারসাম্যপূর্ণ পারফরম্যান্স। দাম: ১,৯০,০০০ টাকা।
৯. Knight Rider V2: দেশীয় বাজেট রেসিং স্টাইল বাইক, জনপ্রিয়তা অর্জন করেছে। দাম: ১,৬৭,০০০ টাকা।
১০. Bolt 165R: স্পোর্টি ডিজাইন, শক্তিশালী ১৬৫ সিসি ইঞ্জিন ও আকর্ষণীয় কালার স্কিম। দাম: ১,৮৯,০০০ টাকা।
এই বাইকগুলো তাদের নিজস্ব বিশেষত্ব নিয়ে বাজারে ভালো ছাপ ফেলেছে। যারা কম বাজেটে ভালো পারফরম্যান্স এবং স্টাইল চান, তাদের জন্য এগুলো একাধিক বিকল্প হতে পারে।
সংক্ষেপে, কম দামে ভালো বাইক কেনার জন্য এই তালিকা আপনাকে সহজেই সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।
আরটিভি/এসকে




