ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মাড়ির এই ৫ লক্ষণ দেখলেই সাবধান, না হলে দাঁত হারানোর ঝুঁকি!

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ মে ২০২৬, ১১:০৫ এএম
ছবি: সংগৃহীত

মুখের স্বাস্থ্য ভালো না থাকলে পুরো শরীরেই তার প্রভাব পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, মাড়ির রোগ একটি সাধারণ সমস্যা হলেও শুরুতেই ধরতে না পারলে তা ভয়াবহ রূপ নিতে পারে। প্রাথমিক অবস্থায় অনেকেই বুঝতেই পারেন না যে তাদের মাড়িতে সমস্যা শুরু হয়েছে।

গবেষণা ও বিশেষজ্ঞদের অভিজ্ঞতায় দেখা গেছে, মাড়ির রোগ সাধারণত ধীরে ধীরে বাড়ে এবং শুরুতে কিছু নির্দিষ্ট লক্ষণ দেখা দেয়। যেগুলোকে কখনোই অবহেলা করা উচিত নয়।

সবচেয়ে প্রথম ও গুরুত্বপূর্ণ লক্ষণ হলো মাড়ি থেকে রক্ত পড়া। দাঁত ব্রাশ করার সময় বা খাবার খাওয়ার পর যদি বারবার রক্ত পড়ে, তবে তা মাড়ির প্রদাহের ইঙ্গিত হতে পারে। অনেক সময় ভুলভাবে ব্রাশ করা বা অন্য শারীরিক সমস্যার কারণেও এটি হতে পারে, তবে বারবার হলে অবশ্যই সতর্ক হতে হবে।

দ্বিতীয় লক্ষণ হলো মাড়ি লাল হয়ে যাওয়া, ফুলে যাওয়া বা স্পর্শ করলে ব্যথা অনুভব করা। এটি সাধারণত মাড়িতে জীবাণু ও ময়লা জমে প্রদাহ তৈরি হলে ঘটে।

আরও পড়ুন

তৃতীয় লক্ষণ হিসেবে দেখা দিতে পারে মাড়ি সরে যাওয়া। এতে দাঁতের গোড়া বেশি দেখা যায় এবং দাঁতের চারপাশে ফাঁকা জায়গা তৈরি হয়। যা সংক্রমণের ঝুঁকি বাড়ায়।

চতুর্থ লক্ষণ হলো দাঁতে অতিরিক্ত সংবেদনশীলতা। ঠান্ডা বা গরম খাবার খেলে দাঁতে অস্বস্তি বা ব্যথা অনুভূত হলে তা মাড়ির সমস্যার ইঙ্গিত হতে পারে।

পঞ্চম লক্ষণ হলো মুখে দুর্গন্ধ বা অস্বাভাবিক স্বাদ থাকা। মুখের ভেতরে ব্যাকটেরিয়া জমে গেলে এমন সমস্যা দেখা দেয়। যা অনেক সময় মাড়ির রোগের কারণে হয়ে থাকে।

বিশেষজ্ঞরা বলছেন, এই লক্ষণগুলো শুরুতেই শনাক্ত করা গেলে মাড়ির রোগ অনেক সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু অবহেলা করলে তা দাঁত ক্ষয়, হাড় ক্ষয় এমনকি দাঁত পড়ে যাওয়ার মতো জটিল সমস্যায় রূপ নিতে পারে।

চিকিৎসকদের মতে, নিয়মিত দাঁতের যত্ন, সঠিকভাবে ব্রাশ করা এবং প্রয়োজনীয় সময় ডেন্টাল চেকআপ করাই মাড়ির রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।

মুখের ছোট ছোট পরিবর্তনই বড় বিপদের আগাম সতর্ক সংকেত হতে পারে। তাই এই লক্ষণগুলো দেখা দিলেই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো