ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বার্গার-কেকের ভিডিও দেখলেই কমবে ক্ষুধা, বলছে নতুন গবেষণা

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ মে ২০২৬, ০২:২২ পিএম
ছবি: সংগৃহীত

ওজন কমাতে চাইলে অনেকেই মজার খাবারের ভিডিও দেখা এড়িয়ে চলেন। কিন্তু নতুন এক গবেষণা বলছে, আসলে উল্টোও হতে পারে। এই ধরনের খাবারের ভিডিও দেখেই অনেক সময় কমতে পারে খাওয়ার ইচ্ছা। যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের বাফেলো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই গবেষণাটি করেছেন।

গবেষণায় দেখা গেছে, যারা খাবার নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করেন বা ডায়েট করেন, তারা অনলাইনে মজাদার খাবারের ভিডিও বেশি দেখলেও পরে সেই খাবার তুলনামূলক কম খান। গবেষকদের মতে, চোখে দেখে কিছুটা তৃপ্তি পাওয়ার কারণে আসল খাবার খাওয়ার ইচ্ছা কমে যেতে পারে।

এই গবেষণায় বিভিন্ন বয়সের প্রায় ৮৪০ জন অংশ নেন। এক পরীক্ষায় দেখা যায়, যারা খাদ্য নিয়ন্ত্রণে বা ডায়েটে ছিলেন, তারা বেশি সময় ধরে চকলেট জাতীয় উচ্চ ক্যালরিযুক্ত খাবারের ভিডিও দেখেছেন। কিন্তু পরে বাস্তবে চকলেট সামনে দেওয়া হলে তারা অন্যদের তুলনায় কম খেয়েছেন।

আরও পড়ুন

গবেষকরা বলছেন, এই প্রক্রিয়াকে এক ধরনের মানসিক তৃপ্তি বলা যায়। যেখানে চোখে দেখেই মনের ক্ষুধা কিছুটা মিটে যায়। ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে।

তবে গবেষকরা সতর্ক করেছেন, এই ফলাফল সব মানুষের ক্ষেত্রে একইভাবে কাজ নাও করতে পারে। বিশেষ করে যারা আবেগের বশে বেশি খেয়ে ফেলেন। তাদের ক্ষেত্রে খাবারের ভিডিও উল্টো ক্ষুধা বাড়িয়ে দিতে পারে।

চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, খাবারের ভিডিও কিছু মানুষের জন্য সাময়িকভাবে নিয়ন্ত্রণের কৌশল হতে পারে। তবে এর সঙ্গে সুষম খাদ্যাভ্যাস ও মানসিক নিয়ন্ত্রণও জরুরি।

তাই খাবারের ভিডিও সবসময় ক্ষতিকর নয়, ঠিকভাবে ব্যবহার করলে এটি ওজন নিয়ন্ত্রণের এক অপ্রত্যাশিত সহায়ক হতে পারে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
চুল পড়ে টাক হয়ে যাওয়া কিংবা নিজের ইচ্ছায় মাথা ন্যাড়া করা যে কারণেই হোক, টাক মাথা নিয়ে সংকোচের কিছু নেই।
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
আরও পড়ুন
গবেষণায় নৈতিকতা, জার্নাল রিট্র্যাকশন ও বাজেট ব্যবস্থাপনায় যবিপ্রবিতে প্রশিক্ষণ
মেয়ে সন্তান হলেই কি আয়ু বাড়ে বাবার? গবেষণায় মিলল চাঞ্চল্যকর তথ্য
উৎপাদন বাড়লেও পুষ্টিমান হারাচ্ছে ফসল, যা বলছে গবেষকরা
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় রাবির ১৬ গবেষক