ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সব খাবার কি ওভেনে গরম করা যায়?

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পিএম
ছবি: সংগৃহীত

ব্যস্ত জীবনে খাবার গরম করার সবচেয়ে সহজ উপায় হয়ে উঠেছে মাইক্রোওয়েভ ওভেন। অফিসের দুপুরের খাবার, রাতের বেঁচে যাওয়া ভাত কিংবা ফ্রিজে রাখা তরকারি। ঝটপট গরম করতে অনেকেই এই যন্ত্রের ওপর নির্ভর করেন। তবে সব খাবার ওভেনে গরম করা যে নিরাপদ নয়, তা অনেকেই জানেন না।

বিশেষজ্ঞদের মতে, কিছু খাবার ওভেনে গরম করলে তার পুষ্টিগুণ নষ্ট হয়, কিছু খাবারের স্বাদ ও গঠন বদলে যায়। আবার কিছু ক্ষেত্রে দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হতে পারে। তাই কোন খাবার ওভেনে গরম করা উচিত আর কোনটি নয়, সেটা জানা জরুরি।

একই খাবার বারবার গরম করা ঠিক নয়

অনেকে একই খাবার বারবার গরম করে খান। কিন্তু এতে ব্যাকটেরিয়ার ঝুঁকি বেড়ে যায়। বাসি খাবার একাধিকবার গরম করলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাই একবারের বেশি খাবার গরম না করাই ভালো।

যেসব খাবারে বিস্ফোরণের ঝুঁকি থাকে

কিছু খাবার ওভেনে দিলে হঠাৎ বিস্ফোরণ ঘটতে পারে।

আস্ত সেদ্ধ ডিম: খোসাসহ বা খোসা ছাড়ানো সেদ্ধ ডিম ওভেনে গরম করলে ভেতরে বাষ্প জমে প্রচণ্ড চাপ তৈরি হয়। এতে ডিম ফেটে যেতে পারে এবং দুর্ঘটনার আশঙ্কা থাকে।
আস্ত আঙুর: অনেকেই জানেন না, আঙুর ওভেনে দিলে তা অতিরিক্ত গরম হয়ে ফেটে যেতে পারে।
পানি: ওভেনে পানি গরম করলে অনেক সময় তা অতিরিক্ত উত্তপ্ত হয়ে যায়। বাইরে থেকে বুদবুদ দেখা না গেলেও নাড়াচাড়া করলে হঠাৎ ছিটকে পড়ে দুর্ঘটনা ঘটাতে পারে।

যেসব খাবার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ

কিছু খাবার ওভেনে গরম করলে তাতে থাকা উপাদান ক্ষতিকর রূপ নিতে পারে।

শাক ও বিট: পালংশাক বা বিট গরম করলে এতে থাকা নাইট্রেট ক্ষতিকর উপাদানে রূপ নিতে পারে। দীর্ঘমেয়াদে এটি শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।
প্রক্রিয়াজাত মাংস: সসেজ বা প্রক্রিয়াজাত মাংসে বিভিন্ন সংরক্ষণকারী উপাদান থাকে। ওভেনের তাপে এগুলো আরও ক্ষতিকর হয়ে উঠতে পারে।
আলু: রান্না করা আলু দীর্ঘ সময় বাইরে থাকলে তাতে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। ওভেনে গরম করলেও এই ব্যাকটেরিয়া সব সময় নষ্ট হয় না।

আরও পড়ুন

যেসব খাবারের স্বাদ নষ্ট হয়ে যায়

কিছু খাবার ওভেনে গরম করলে তার আসল স্বাদ ও গঠন নষ্ট হয়ে যায়।

ভাজাপোড়া খাবার: পেঁয়াজু, শিঙাড়া বা ভাজা খাবার ওভেনে দিলে তা নরম ও চ্যাটচ্যাটে হয়ে যায়।
পিৎজা ও পাস্তা: ওভেনে গরম করলে পিৎজা নরম হয়ে যায় এবং পাস্তা সমানভাবে গরম হয় না।
মাংস: মুরগি বা গরুর মাংস ওভেনে গরম করলে অনেক সময় শক্ত ও শুকনা হয়ে যায়।
ভাত: ওভেনে গরম করলে ভাত অনেক সময় শক্ত হয়ে যায় এবং স্বাদ কমে যায়।

শিশুদের খাবারে বাড়তি সতর্কতা

শিশুর খাবার ওভেনে গরম করার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। অনেক সময় খাবার সমানভাবে গরম হয় না। ফলে কোনো অংশ খুব গরম হয়ে শিশুর মুখ পুড়িয়ে দিতে পারে। এছাড়া প্লাস্টিকের পাত্র থেকেও ক্ষতিকর উপাদান খাবারে মিশে যাওয়ার আশঙ্কা থাকে। বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের দুধ বা খাবার গরম করার সবচেয়ে নিরাপদ উপায় হলো কুসুম গরম পানির পাত্রে রেখে ধীরে গরম করা।

সচেতনতা জরুরি

ওভেন নিঃসন্দেহে আধুনিক রান্নাঘরের একটি প্রয়োজনীয় যন্ত্র। তবে সব খাবার এতে গরম করা নিরাপদ নয়। তাই কোন খাবার কীভাবে গরম করা উচিত, সে বিষয়ে সচেতন থাকলে দুর্ঘটনা ও স্বাস্থ্যঝুঁকি অনেকটাই এড়ানো সম্ভব।

আরটিভি/ জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নারী-পুরুষের শার্টের বোতাম বিপরীত দিকে থাকে কেন?
পুরুষের শার্টের বোতাম ডানদিকে আর নারীদের বাম দিকে কেন থাকে? এ বিষয়ে কি কখনো ভেবে দেখেছেন? এ বিষয়ে অবশ্য কেউই তেমন নিশ্চিত নন। তবে অনেক ইতিহাসবিদের ধারণা, পুরুষের শার্টের বোতাম ডানদিকে থাকার কারণ হলো পোশাকে অস্ত্র রাখার ব্যবস্থার মাধ্যমেই এ ঘটনার চল হয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ইতিহাসবিদ ড. ক্লো চ্যাপিন টাইমের সাক্ষাৎকারে এ বিষয়ে জানান, পুরুষের পোশাকের বোতাম ডান দিকে থাকার এই শৈলী সামরিক বাহিনী থেকে আসতে পারে। শার্টে বন্দুক লুকানো থাকলে এক্ষেত্রে হাত দ্রুত পৌঁছানো সহজ। বোতামগুলো ডানদিকে থাকলে ডান হাতটি শার্ট বা জ্যাকেটে আরও সহজভাবে ঢুকিয়ে বের করা যায়। আবার কিছু পণ্ডিত যুক্তি দেন, তরবারি রাখার সঙ্গেও এর সম্পর্ক থাকতে পারে। এ জেন্টলম্যান’স ওয়ারড্রোবের পল কিয়ার্স গার্ডিয়ানকে জানান, বেশিরভাগ মানুষই তলোয়ার সব সময় বাম দিকে পরিধান করেন, যাতে এটি ডান হাতে ধরা যায় সহজেই।’ বেশিরভাগ ইতিহাসবিদ ও গবেষকরা জানিয়েছেন, পুরুষের শার্টের বোতাম ডানদিকে হওয়ার কারণ হলো অস্ত্র সম্পর্কিত। অর্থাৎ শার্টের বোতাম ডানপাশে হলে অস্ত্র বাম পাশে রাখলে ডান হাত দিয়ে তা সহজেই বের করা যায়। তাহলে নারীদের পোশাকের বোতাম বাম দিকে কেন? শার্ট ব্র্যান্ড এলিজাবেথ ও ক্লার্কের প্রতিষ্ঠাতা মেলানি মুরের মতে, ১৩ শতকে যখন বোতাম আবিষ্কৃত হয়েছিল, তখন ধনী নারীদের পোশাক বেশ ভারি হত। বিশেষ করে ওই সময় ধনী নারীরা দাসীর সাহায্য ছাড়া নিজেরা পোশাক পরতে পারতেন না। সেক্ষেত্রে পোশাকের বোতাম লাগানোর কাজও দাসীরাই সারতেন। এজন্য বাম পাশে বোতাম লাগানো হত, যাতে সেগুলো সহজেই লাগাতে পারেন দাসীরা। তখন থেকেই হয়তো এটি ধারণা প্রচলিত। আরেকটি তত্ত্ব হলো, বেশিরভাগ নারীই বাম হাতে বাচ্চাদের ধরেন। এক্ষেত্রে যাতে তাদের বুকের দুধ খাওয়ানো সহজ হয় এজনই শার্টের বোতাম বাম দিকে রাখা হয়। যাতে জরুরি মুহূর্তে তারা সহজেই বোতাম খুলতে পারেন। তবে অতীতের এই ধারণাকে এখন তোয়াক্কা করেন না বিভিন্ন আন্তর্জাতিক ফ্যাশন সংস্থা। এখন নারীদের শার্টের বোতামও ডান দিকে রাখা হয়। সূত্র: ইনসাইডার/টাইম/গার্ডিয়ান আরটিভি/এসআর
নারী-পুরুষের শার্টের বোতাম বিপরীত দিকে থাকে কেন?
আজ স্বপ্ন দেখার দিন
স্বপ্ন মানুষকে শুধু ভবিষ্যতের কল্পনায় ডুবিয়ে রাখে না, বরং সেই স্বপ্ন পূরণের পথও দেখায়।
আজ স্বপ্ন দেখার দিন
ত্বকের যত্নে হায়ালুরোনিক অ্যাসিড সিরাম মাখার সঠিক নিয়ম 
ত্বকের আর্দ্রতা ধরে রাখতে হায়ালুরোনিক অ্যাসিডযুক্ত সিরামের ব্যবহার দিন দিন বাড়ছে।
ত্বকের যত্নে হায়ালুরোনিক অ্যাসিড সিরাম মাখার সঠিক নিয়ম 
রিলস ভিডিও দেখে সঙ্গীকে বিচার করছেন? সম্পর্কে আসতে পারে বিপদ
ফিটনেস, ত্বকের যত্ন, স্বাস্থ্যকর খাবার থেকে শুরু করে সম্পর্ক—সব বিষয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের পরামর্শ পাওয়া যায়।
রিলস ভিডিও দেখে সঙ্গীকে বিচার করছেন? সম্পর্কে আসতে পারে বিপদ
পিসিওএস নিয়ন্ত্রণে রাতে যে ৩ অভ্যাস জরুরি
পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পিসিওএস (PCOS) এখন অনেক নারীরই পরিচিত সমস্যা।
পিসিওএস নিয়ন্ত্রণে রাতে যে ৩ অভ্যাস জরুরি
আরও পড়ুন
সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও ওভেন চাইলেন জামায়াত এমপি
মাত্র ১৫ মিনিটে ঝকঝকে পরিষ্কার হবে মাইক্রোওভেন
বারবার খাবার গরমেই ডেকে আনছেন বিপদ 
তলপেটের মেদ কমাতে বাদ দিন তিন খাবার