ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

ক্লিন গার্ল বিউটিতে মজেছে সোশ্যাল মিডিয়া

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০২:২৯ পিএম
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে সৌন্দর্যের এক নতুন ট্রেন্ড নিয়ে এখন বেশ আলোচনা চলছে। ভারী মেকআপ বা কৃত্রিম সাজ নয়, বরং স্বাভাবিক, সতেজ ও পরিচ্ছন্ন লুকই পাচ্ছে বেশি জনপ্রিয়তা। এই ট্রেন্ডকেই বলা হচ্ছে ক্লিন গার্ল বিউটি। সহজভাবে বললে, মুখে মেকআপ আছে কি নেই তা যেন বোঝাই যায় না। কিন্তু ত্বক দেখাবে উজ্জ্বল, সতেজ ও যত্নে ভরা।

বর্তমান সময়ে তরুণীদের মধ্যে এই ট্রেন্ড দ্রুত ছড়িয়ে পড়ছে। অনেকেই বলছেন, অতিরিক্ত প্রসাধনের যুগ পেরিয়ে এখন সৌন্দর্যে ফিরে আসছে স্বাভাবিকতা। তবে এটি মোটেও এলোমেলো লুক নয়। বরং যত্নে গড়া একটি পরিচ্ছন্ন ও পরিপাটি সৌন্দর্যের ধরন।

কম প্রসাধনেই বেশি সৌন্দর্য

এই ট্রেন্ডের মূল ধারণা হলো, কমেই বেশি। ভারী ফাউন্ডেশন, গাঢ় রঙের মেকআপ বা অতিরিক্ত সাজগোজের বদলে ব্যবহার করা হয় হালকা প্রসাধন। মুখে দেওয়া হয় হালকা বেস, সামান্য আভা, হালকা ঠোঁটের রং এবং স্বাভাবিক উজ্জ্বলতা। লক্ষ্য থাকে মুখের প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তোলা। অর্থাৎ মুখ ঢেকে দেওয়া নয়, বরং স্বাভাবিক সৌন্দর্যকে আরও প্রাণবন্ত করে তোলা।

ত্বকের যত্নই আসল রহস্য

এই সৌন্দর্য ধারার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো ত্বকের যত্ন। উজ্জ্বল, আর্দ্র এবং স্বাস্থ্যকর ত্বকই এই লুকের মূল ভিত্তি। তাই নিয়মিত মুখ পরিষ্কার রাখা, ত্বকে আর্দ্রতা বজায় রাখা এবং সঠিকভাবে পরিচর্যা করা অত্যন্ত জরুরি। অনেক বিশেষজ্ঞই বলছেন, এই ধরণের লুক পেতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয় দৈনন্দিন ত্বক পরিচর্যার অভ্যাসে। এখানে প্রসাধন কেবল সামান্য ব্যবহার করা হয়। কিন্তু আসল সৌন্দর্য আসে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা থেকেই।

আরও পড়ুন

চুল ও পোশাকেও থাকে সরলতা

এই ধারা শুধু মুখের সাজে সীমাবদ্ধ নয়। চুলের সাজ ও পোশাকেও থাকে সরলতা এবং পরিপাটি ভাব। সাধারণত চুল রাখা হয় সুন্দর করে বাঁধা খোঁপা, পনিটেল বা পরিপাটি স্টাইলে। পোশাকেও থাকে হালকা ও শান্ত রঙের ব্যবহার। যেমন সাদা, হালকা বাদামি বা নরম রঙের পোশাক। পুরো লুকটিকে তাই দেখায় পরিষ্কার, মার্জিত এবং পরিপাটি।

কেন এত জনপ্রিয় এই ট্রেন্ড?

এই ট্রেন্ড জনপ্রিয় হওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছে সামাজিক যোগাযোগমাধ্যম। বিভিন্ন তারকা ও জনপ্রিয় কনটেন্ট নির্মাতারা নিয়মিত এই ধরনের লুক শেয়ার করায় এটি দ্রুত ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে বর্তমান প্রজন্মের মধ্যেও সৌন্দর্যের ধারণায় পরিবর্তন এসেছে। তারা এখন জটিল সাজগোজের বদলে সহজ, স্বাভাবিক এবং স্বাস্থ্যকর সৌন্দর্যকে বেশি গুরুত্ব দিচ্ছে।

দেখতে যতই সহজ মনে হোক, এই লুকের পেছনে রয়েছে নিয়মিত যত্ন, ত্বকের পরিচর্যা এবং সচেতন জীবনধারা। তাই অনেকেই বলছেন, এটি আসলে এমন এক সৌন্দর্য, যা কম প্রসাধনে নয়, বরং বেশি যত্নে তৈরি হয়।

আরটিভি/ জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লিফট ছেড়ে সিঁড়িতে ওঠানামায় কমতে পারে যে ঝুঁকি
শরীরচর্চার জন্য আলাদা করে সময় বের করা অনেকের পক্ষেই কঠিন। তবে প্রতিদিনের ছোট ছোট অভ্যাসেই যদি শরীরচর্চা হয়ে যায়, তাহলে বিষয়টি সহজ হয়ে ওঠে।
লিফট ছেড়ে সিঁড়িতে ওঠানামায় কমতে পারে যে ঝুঁকি
গর্ভাবস্থায় ‘ভুলে যাওয়া সমস্যার’ রহস্য খুঁজে পেলেন বিজ্ঞানীরা 
গর্ভাবস্থায় অনেক নারী হঠাৎ কিছু বিষয় ভুলে যাওয়ার সমস্যায় পড়েন।
গর্ভাবস্থায় ‘ভুলে যাওয়া সমস্যার’ রহস্য খুঁজে পেলেন বিজ্ঞানীরা 
জেনে নিন ইসবগুল খাওয়ার উপকারিতা
কোষ্ঠকাঠিন্য হলেই অনেকের মনে পড়ে ইসবগুলের ভুসির কথা। পানিতে মিশিয়ে খাওয়া পরিচিত এই খাবারটি দীর্ঘদিন ধরে পেট পরিষ্কার রাখতে ব্যবহৃত হয়ে আসছে। তবে ইসবগুলের উপকারিতা শুধু কোষ্ঠকাঠিন্য দূর করার মধ্যেই সীমাবদ্ধ নয়।
জেনে নিন ইসবগুল খাওয়ার উপকারিতা
বোটক্স নেওয়ার আগে জানুন স্নায়ুর এই ঝুঁকিগুলো
বয়সের ছাপ কমানো থেকে শুরু করে মাইগ্রেনের সমস্যা নিয়ন্ত্রণ—বিভিন্ন কারণে বোটক্স ব্যবহার করা হয়।
বোটক্স নেওয়ার আগে জানুন স্নায়ুর এই ঝুঁকিগুলো
শুয়ে থাকলেই পা নাড়ানোর ইচ্ছা? আজ সচেতন হওয়ার দিন
রাতে বিছানায় শুয়ে আছেন, কিন্তু পায়ে কেমন যেন অস্বস্তি হচ্ছে।
শুয়ে থাকলেই পা নাড়ানোর ইচ্ছা? আজ সচেতন হওয়ার দিন
আরও পড়ুন
‘বাবাকে কখনো সামনাসামনি দেখেনি পাঁচ বছরের মেয়ে, লাশটাও কি দেখবে না?’
কেমন আছেন এক বছর আগে ভাইরাল হওয়া সেই বাবা-মেয়ে
ময়মনসিংহে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু