ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

পেটের মেদ কমাতে আজই বাদ দেবেন যেসব খাবার 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পিএম
ছবি: সংগৃহীত

পেটের অতিরিক্ত চর্বি বা মেদ অনেকের জন্যই বড় চিন্তার কারণ। নিয়মিত ব্যায়াম করেও অনেক সময় কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। বিশেষজ্ঞরা বলছেন, পেটের মেদ কমাতে শুধু ব্যায়াম নয়, খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনতে হবে। কিছু খাবার আছে যেগুলো নিয়মিত খেলে পেটের চারপাশে দ্রুত চর্বি জমে। তাই সুস্থ থাকতে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে এসব খাবার এড়িয়ে চলা জরুরি।

বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত চিনি, ভাজাপোড়া ও প্রক্রিয়াজাত খাবার কমিয়ে আনলে শরীরের ওজন ধীরে ধীরে কমতে শুরু করে। এতে শুধু পেটের মেদই কমে না, শরীরের অন্যান্য অঙ্গও ভালো থাকে।

দুগ্ধজাত খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্কতা

দুধ ও দুগ্ধজাত খাবার সাধারণত পুষ্টিকর হলেও অনেকের শরীরে দুধের ল্যাকটোজ ঠিকভাবে হজম করতে পারে না। এতে গ্যাস, পেট ফাঁপা ও অস্বস্তি হতে পারে। এ ধরনের সমস্যা থাকলে গরুর দুধের পরিবর্তে ল্যাকটোজমুক্ত দুধ ব্যবহার করা ভালো। পাশাপাশি চিজ ও দই খাওয়ার পরিমাণও কমিয়ে দেওয়া উচিত।

চিপস

চিপস সাধারণত ক্ষতিকর তেলে ভাজা হয় এবং এতে সোডিয়ামের পরিমাণ বেশি থাকে। এর ফলে শরীরে পানি জমে এবং কোলেস্টেরল বাড়তে পারে। নিয়মিত চিপস খাওয়ার অভ্যাস পেটের মেদ দ্রুত বাড়াতে ভূমিকা রাখে।

কোমল পানীয়

কোমল পানীয়তে অতিরিক্ত চিনি থাকায় এটি দ্রুত রক্তে শর্করা বাড়ায় এবং ওজন কমানো কঠিন করে তোলে। তাই কোমল পানীয়ের পরিবর্তে পানি বা ডাবের পানি পান করা ভালো।

কেক ও পেস্ট্রি

কেক, পেস্ট্রি বা এ ধরনের বেকড খাবার সাধারণত পরিশোধিত শর্করা দিয়ে তৈরি হয়। এতে চিনি ও সংরক্ষণকারী উপাদান বেশি থাকে, অথচ পুষ্টিগুণ কম। তাই ওজন কমাতে চাইলে এসব খাবার এড়িয়ে চলা জরুরি।

আরও পড়ুন

তেলে ভাজা খাবার

ফ্রেঞ্চফ্রাই, ভাজা মুরগি বা অন্যান্য তেলে ভাজা খাবার অনেকেরই পছন্দের। তবে এসব খাবার শরীরে খারাপ কোলেস্টেরল বাড়ায় এবং দীর্ঘমেয়াদে হৃদরোগের ঝুঁকি তৈরি করে। একই সঙ্গে এগুলো ওজনও বাড়ায়।

পরিশোধিত শর্করা

সাদা পাউরুটি, সাদা ভাত, রুটি-পরোটা, নুডুলস বা পাস্তা, এসব খাবারও পেটের মেদ বাড়াতে পারে। তাই এগুলোর পরিবর্তে ফাইবারসমৃদ্ধ খাবার বেছে নেওয়া ভালো।

অতিরিক্ত চিনি ও কৃত্রিম মিষ্টি

অতিরিক্ত চিনি বা কৃত্রিম মিষ্টি জাতীয় খাবার রক্তে শর্করা বাড়ায় এবং দ্রুত চর্বি জমতে সাহায্য করে। প্রয়োজনে প্রাকৃতিক মিষ্টি যেমন মধু সীমিত পরিমাণে ব্যবহার করা যেতে পারে।

অ্যালকোহল

অ্যালকোহলে ক্যালরির পরিমাণ বেশি কিন্তু পুষ্টিগুণ কম। এটি শরীরে পানিশূন্যতা তৈরি করতে পারে এবং পেট ফাঁপা বাড়ায়। তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে অ্যালকোহল এড়িয়ে চলাই ভালো।

হজম ভালো রাখতে যা খাবেন

হজম ভালো রাখতে ফারমেন্টেড খাবার, ওটস ও পর্যাপ্ত পানি পান করা উপকারী। এগুলো হজম প্রক্রিয়া সহজ করে এবং শরীরকে সুস্থ রাখে।

অতিরিক্ত কিছু পরামর্শ

খাদ্যাভ্যাস পর্যবেক্ষণের জন্য কয়েক সপ্তাহ খাবারের তালিকা লিখে রাখা যেতে পারে। এতে কোন খাবার শরীরে সমস্যা করছে তা বোঝা সহজ হয়। পাশাপাশি প্রতিদিন পর্যাপ্ত পানি পান করাও জরুরি।

বিশেষজ্ঞরা বলেন, পেটের মেদ শুধু খাবারের কারণে নয়। মানসিক চাপ, পর্যাপ্ত ঘুমের অভাব এবং হরমোনের পরিবর্তনের কারণেও মেদ বাড়তে পারে। তাই শুধু পেটের মেদ কমানোর দিকে নয়, পুরো শরীরের সুস্থতার দিকে নজর দেওয়া প্রয়োজন।

সুস্থ জীবনযাপনই আসল বিষয়। পেটের মেদ কমানো সেই সুস্থতারই একটি অংশ মাত্র।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
চুল পড়ে টাক হয়ে যাওয়া কিংবা নিজের ইচ্ছায় মাথা ন্যাড়া করা যে কারণেই হোক, টাক মাথা নিয়ে সংকোচের কিছু নেই।
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
আরও পড়ুন
মধু-রসুন খেলেই কি মেদ ঝরে? সকালে খেতে পারেন আরও যা
পেটের মেদ কীভাবে মস্তিষ্কের ওপর প্রভাব ফেলে
মাংস খেয়ে ভুঁড়ি বেড়েছে? দ্রুত কমাবেন যেভাবে
তলপেটের মেদ কমাতে বাদ দিন তিন খাবার