ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

তাড়াহুড়ো করে খাবার খাচ্ছেন না তো? 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০১:২৬ পিএম
ছবি: সংগৃহীত

সকালের নাস্তা থেকে শুরু করে রাতের খাবার ব্যস্ততার চাপে অনেকেই খুব দ্রুত খেয়ে ফেলেন। কয়েক মিনিটেই প্লেট খালি করে ফেলা এখন অনেকেরই অভ্যাস হয়ে গেছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই দ্রুত খাওয়ার অভ্যাস শরীরের জন্য নীরবে বড় ক্ষতির কারণ হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, সাধারণত ২০ থেকে ৩০ মিনিটের কম সময়ে কোনো খাবার শেষ করলে সেটিকে দ্রুত খাওয়া ধরা হয়। কারণ পেট ভরে যাওয়ার সংকেত মস্তিষ্কে পৌঁছাতে প্রায় ২০ মিনিট সময় লাগে। এর আগেই যদি খাবার শেষ হয়ে যায়, তাহলে শরীর বুঝতেই পারে না কখন থামতে হবে।

দ্রুত খাওয়ার কারণে অনেক সময় প্রয়োজনের চেয়ে বেশি খাবার খাওয়া হয়ে যায়। যা ধীরে ধীরে ওজন বাড়ার ঝুঁকি তৈরি করে। পাশাপাশি ঠিকভাবে চিবিয়ে না খাওয়ার ফলে হজমে সমস্যা, গ্যাস ও বদহজমের মতো সমস্যা দেখা দিতে পারে।

এছাড়া দ্রুত খাওয়ার সময় অনেকেই অজান্তে বেশি বাতাস গিলে ফেলেন। যার ফলে পেট ফাঁপা ও অস্বস্তি তৈরি হয়। দীর্ঘদিন এভাবে চললে শরীর খাবার থেকে প্রয়োজনীয় পুষ্টিও ঠিকভাবে নিতে পারে না।

আরও পড়ুন

গবেষণায় দেখা গেছে, যারা দ্রুত খাবার খান তাদের মধ্যে ওজন বেড়ে যাওয়ার প্রবণতা তুলনামূলক বেশি। অন্যদিকে ধীরে খাওয়া মানুষরা সাধারণত কম ক্যালরি গ্রহণ করেন। ফলে ওজন নিয়ন্ত্রণে রাখতে সহজ হয়।

বিশেষজ্ঞরা বলছেন, মোবাইল দেখা, টিভি দেখা বা কাজ করতে করতে খাওয়ার অভ্যাসই দ্রুত খাওয়ার অন্যতম কারণ। এতে খাবারের পরিমাণ বোঝা যায় না এবং অজান্তেই বেশি খাওয়া হয়ে যায়।

তারা পরামর্শ দিচ্ছেন, খাবার সময় মনোযোগ দিয়ে খাওয়া, ভালোভাবে চিবিয়ে খাওয়া এবং মাঝে মাঝে বিরতি নেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এতে মস্তিষ্ক সময়মতো সংকেত পাবে। এতে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমবে।

বিশেষজ্ঞদের মতে, খাবার শুধু শরীরের প্রয়োজন মেটায় না, এটি উপভোগেরও বিষয়। তাই ধীরে সুস্থে খাওয়ার অভ্যাস শুধু স্বাস্থ্যই ভালো রাখে না, খাবারের স্বাদও বাড়িয়ে দেয়।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, জানাল গবেষণা
বিয়ে না করার সঙ্গে কি ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকির কোনো সম্পর্ক আছে?
অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, জানাল গবেষণা
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
বাথরুমে গোসল করতে গিয়ে কিংবা শৌচকর্মের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা প্রায়ই শোনা যায়। কখনও এমন পরিস্থিতিতে স্ট্রোকের খবরও সামনে আসে। এ কারণে অনেকের মনে প্রশ্ন জাগে, বাথরুমের সঙ্গে স্ট্রোকের কোনো বিশেষ সম্পর্ক রয়েছে কি না।
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
সব সময় হাসিখুশি থাকা কি সম্ভব? কাজের চাপ, ক্লান্তি কিংবা মনের অশান্তিতে কখনো কখনো বিরক্তি প্রকাশ পেতেই পারে।
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি
প্রতিদিনের ছোট্ট একটি অভ্যাস কমাতে পারে নানা রোগের ঝুঁকি। অভ্যাসটি হলো সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়া।
আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি
খালি পেটে শিঙাড়া খেলে যে ৪ সমস্যা হতে পারে
চায়ের সঙ্গে গরম গরম শিঙাড়া খেতে পছন্দ করেন অনেকেই। রাস্তার পাশের দোকান থেকে অফিসের নাশতার টেবিল—সবখানেই জনপ্রিয় এই মুখরোচক খাবার।
খালি পেটে শিঙাড়া খেলে যে ৪ সমস্যা হতে পারে
আরও পড়ুন
‘শেখ হাসিনার দুপুরের খাবার খরচ ছিল সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকায়’
জামালপুরে জ্যান্ত পাখি খাওয়া সেই ‘বাজিখোর’ গ্রেপ্তার
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
আজ পুলিশের সঙ্গে এক কাপ কফি খাওয়ার দিন