ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

নিজের আদরের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জুন ২০২৬, ১১:২০ এএম
ছবি: আরটিভি

আজ নিজের পোষা বিড়ালকে আলিঙ্গন করার বিশেষ দিন। নরম, আদুরে আর স্বাধীন স্বভাবের এই প্রাণীটি অনেকের কাছেই শুধু পোষা নয়, পরিবারেরই একজন সদস্য। নিজের শরীর নিজেই পরিষ্কার রাখার ক্ষমতা, শান্ত স্বভাব এবং মানুষের সঙ্গে সহজে মিশে যাওয়ার গুণেই বিড়াল হয়ে উঠেছে অন্যতম জনপ্রিয় পোষা প্রাণী।

বিড়ালকে আলিঙ্গন করলে শুধু ভালোবাসার অনুভূতিই বাড়ে না, এতে মানসিক স্বাস্থ্যেরও উপকার হয়। বিশেষজ্ঞদের মতে, বিড়ালছানাকে জড়িয়ে ধরলে একাকীত্ব ও বিষণ্নতা কমতে পারে। অনেক সময় বিড়ালের গরগর শব্দ মানুষের মনকে শান্ত করে, মানসিক চাপ কমায় এবং আরামদায়ক অনুভূতি দেয়। এমনকি নিয়মিতভাবে বিড়ালের সঙ্গে সময় কাটালে ঘুমও ভালো হতে পারে বলে ধারণা করা হয়।

তবে সব বিড়াল এক রকম নয়। কিছু প্রজাতির বিড়াল মানুষের সঙ্গে বেশি ঘনিষ্ঠ হতে পছন্দ করে।

আরও পড়ুন

র‍্যাগডল বিড়ালকে কোলে নিলে তারা অনেকটা নিস্তেজ হয়ে যায় এবং আদর নিতে ভালোবাসে। মেইন কুন বিড়াল বড় হলেও খুবই বন্ধুত্বপূর্ণ—মালিককে এক ঘর থেকে আরেক ঘরে অনুসরণ করে এবং সব সময় সঙ্গ দিতে পছন্দ করে।

হিমালয়ান বিড়াল শান্ত স্বভাবের এবং মালিকের আদরে খুব সাড়া দেয়। অন্যদিকে সিয়ামিজ বিড়াল অত্যন্ত সক্রিয় ও বুদ্ধিমান, পরিবারের সদস্যদের সঙ্গে গভীরভাবে বন্ধন তৈরি করে।

এছাড়া আবিসিনিয়ান বিড়ালকে ধরা হয় অত্যন্ত চঞ্চল ও বুদ্ধিমান জাত হিসেবে। তারা মানুষের সঙ্গে যোগাযোগ করতে ভালোবাসে এবং অনেক ক্ষেত্রে আদেশও শিখে নিতে পারে।

তাই বিড়াল শুধু একটি পোষা প্রাণী নয়—এটি ভালোবাসা, শান্তি আর মানসিক স্বস্তির এক অনন্য সঙ্গী। তাই আজকের দিনে আপনার প্রিয় বিড়ালটিকে একটু বেশি সময় দিন, একটু বেশি আদর করুন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শাক-সবজির লুকানো পোকামাকড় দূর করার সহজ উপায়
আসছে শীতকাল। এ ঋতুতে বাংলাদেশে পাওয়া যায় নানা ধরনের শাক-সবজি। বাজারে গেলেই চোখে পড়ে সুস্বাদু সবজির সমাহার। বিশেষ করে ফুলকপি ও বাঁধাকপির মতো সবজির স্বাদ শীতের সময় যেন বেড়ে যায় দ্বিগুণ।
শাক-সবজির লুকানো পোকামাকড় দূর করার সহজ উপায়
টানা তিন মাস কালো তিল খেলে শরীরে কী পরিবর্তন ঘটে?
শরীরের পুষ্টির চাহিদা পূরণে অনেকেই বিভিন্ন ধরনের ওষুধ ও সাপ্লিমেন্টের পাশাপাশি প্রাকৃতিক খাবারের ওপর নির্ভর করেন।
টানা তিন মাস কালো তিল খেলে শরীরে কী পরিবর্তন ঘটে?
ধনী হতে না পারার ৬ কারণ
সম্প্রতি একটি সংবাদপত্রের প্রতিবেদনে উঠে এসেছে, মূলত ছয়টি ভুলের কারণে অনেক মধ্যবিত্ত মানুষের পক্ষে বড় অঙ্কের সম্পদ গড়ে তোলা সম্ভব হয় না। কী সেই ভুলগুলো? চলুন, জেনে নেওয়া যাক।
ধনী হতে না পারার ৬ কারণ
জিভের খেলায় মেতে ওঠার দিন আজ
কথা বলতে গিয়ে হঠাৎ জিভ জড়িয়ে যাওয়া কিংবা একই ধরনের কঠিন শব্দ দ্রুত উচ্চারণ করতে গিয়ে বারবার ভুল করা—এমন অভিজ্ঞতা কমবেশি সবারই আছে।
জিভের খেলায় মেতে ওঠার দিন আজ
সন্তানের খিটখিটে মেজাজের শুরু গর্ভ থেকেই!
গর্ভাবস্থায় মায়ের পুষ্টির প্রভাব পড়ে গর্ভস্থ সন্তানের শারীরিক ও মানসিক বিকাশে। নতুন এক গবেষণায় দেখা গেছে, এ সময় মায়ের শরীরে ভিটামিন সি-এর ঘাটতি থাকলে জন্মের পর শিশুর আচরণেও তার প্রভাব পড়তে পারে। বিশেষ করে ছয় মাস বয়সে শিশুর মধ্যে খিটখিটে মেজাজ, অস্থিরতা ও সহজে কান্নার প্রবণতা বেশি দেখা যেতে পারে। ‘ডেভেলপমেন্টাল সাইকোলজি’ সাময়িকীতে প্রকাশিত এ গবেষণায় ৩০০ জনের বেশি অন্তঃসত্ত্বা নারীর তথ্য বিশ্লেষণ করেন গবেষকরা। গর্ভাবস্থায় খাবার ও সম্পূরক খাবারের মাধ্যমে তাদের ভিটামিন সি গ্রহণের পরিমাণ এবং মানসিক চাপ, উদ্বেগ ও অবসাদের মাত্রা পরীক্ষা করা হয়। শিশুদের বয়স ছয় মাস হলে তাদের মা-বাবার কাছ থেকে আচরণ ও মেজাজ সম্পর্কে তথ্য নেওয়া হয়। এতে দেখা যায়, যেসব মা গর্ভাবস্থায় তুলনামূলক কম ভিটামিন সি গ্রহণ করেছেন, তাদের সন্তানদের মধ্যে নেতিবাচক আবেগ প্রকাশের প্রবণতা বেশি। সহজে বিরক্ত হওয়া, অস্থিরতা এবং সামান্য অস্বস্তিতে কান্নাকাটির মতো আচরণ দেখা গেছে এসব শিশুর মধ্যে। গবেষকদের মতে, গর্ভাবস্থায় মায়ের মানসিক চাপ খাবার ও পুষ্টির ওপরও প্রভাব ফেলতে পারে। এতে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের ঘাটতি তৈরি হওয়ার আশঙ্কা থাকে। এর সঙ্গে গর্ভস্থ শিশুর মস্তিষ্কের বিকাশ এবং পরবর্তী সময়ে আবেগ প্রকাশ ও নিয়ন্ত্রণের সক্ষমতার সম্পর্ক থাকতে পারে। গবেষণায় ভিটামিন সি সম্পূরক গ্রহণের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। গবেষকদের ধারণা, ভিটামিন সি-এর অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান মানসিক চাপের ক্ষতিকর প্রভাব কমাতে ভূমিকা রাখতে পারে। তবে গবেষণাটি ভিটামিন সি-এর ঘাটতি ও শিশুর আচরণের মধ্যে একটি সম্পর্কের ইঙ্গিত দিয়েছে; সরাসরি কারণ প্রমাণ করেনি। তাই গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শ ছাড়া ভিটামিন সি সম্পূরক গ্রহণ করা উচিত নয়। আরটিভি/এসআর  
সন্তানের খিটখিটে মেজাজের শুরু গর্ভ থেকেই!
আরও পড়ুন
আগুন লাগতেই মালিকের কুকুর-বিড়াল নিয়ে বেরিয়ে যান টুপটুপের কর্মীরা
শত বছর পর মিলল নতুন প্রজাতির ক্ষুদ্র বন্য বিড়ালের সন্ধান
যুক্তরাষ্ট্রে চাঙ্গা পোষা প্রাণীর বাজার, বিড়াল বিক্রিতে গতি
বলিভিয়ার মেঘবনে মিলল ১৪ লাখ বছরের পুরনো খুদে বিড়াল!