ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আজ বিশ্ব কণ্ঠ দিবস

অনলাইন ডেস্ক

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১১:১২ এএম

আজ ১৬ এপ্রিল, বিশ্ব কণ্ঠ দিবস। কণ্ঠ ও কণ্ঠনালির সমস্যা সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং কণ্ঠকে সুস্থ রাখার উপায় জানানোই এই দিবসের মূল উদ্দেশ্য।

বিশ্ব কণ্ঠ দিবসের সূচনা হয় ১৯৯৯ সালে ব্রাজিলের কণ্ঠ বিশেষজ্ঞদের উদ্যোগে। পরে এটি ব্রাজিলিয়ান কণ্ঠ দিবস হিসেবে পরিচিতি পায়। পরবর্তীতে আর্জেন্টিনা ও পর্তুগালসহ বিভিন্ন দেশে দিবসটি উদযাপন শুরু হয়।

২০০২ সালে যুক্তরাষ্ট্রের একটি চিকিৎসা সংগঠন এই দিবসকে আন্তর্জাতিকভাবে প্রচারের উদ্যোগ নেয়। এরপর থেকে এটি বিশ্ব কণ্ঠ দিবস হিসেবে স্বীকৃতি পায়।

আরও পড়ুন

চিকিৎসা বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, দেশে কণ্ঠজনিত সমস্যায় আক্রান্ত মানুষের সংখ্যা ৫ কোটিরও বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় স্বরভঙ্গের সমস্যা। পাশাপাশি নাক, কান ও গলার ক্যানসারেও বহু মানুষ আক্রান্ত হচ্ছেন। যার একটি বড় অংশ গলার ক্যানসারের রোগী।

বিশেষজ্ঞরা বলছেন, কণ্ঠ শুধু কথা বলার মাধ্যম নয়, এটি আত্মপ্রকাশ ও আত্মবিশ্বাসের প্রতীক। তাই কণ্ঠের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি।

তাদের মতে, সঠিক ব্যবহার, সচেতনতা এবং প্রয়োজনীয় চিকিৎসা। এই তিনটি বিষয় মেনে চললে কণ্ঠ সুস্থ রাখা সম্ভব। আজকের এই দিনে সবাইকে কণ্ঠের যত্ন নেওয়ার আহ্বান জানানো হয়েছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নারী-পুরুষের শার্টের বোতাম বিপরীত দিকে থাকে কেন?
পুরুষের শার্টের বোতাম ডানদিকে আর নারীদের বাম দিকে কেন থাকে? এ বিষয়ে কি কখনো ভেবে দেখেছেন? এ বিষয়ে অবশ্য কেউই তেমন নিশ্চিত নন। তবে অনেক ইতিহাসবিদের ধারণা, পুরুষের শার্টের বোতাম ডানদিকে থাকার কারণ হলো পোশাকে অস্ত্র রাখার ব্যবস্থার মাধ্যমেই এ ঘটনার চল হয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ইতিহাসবিদ ড. ক্লো চ্যাপিন টাইমের সাক্ষাৎকারে এ বিষয়ে জানান, পুরুষের পোশাকের বোতাম ডান দিকে থাকার এই শৈলী সামরিক বাহিনী থেকে আসতে পারে। শার্টে বন্দুক লুকানো থাকলে এক্ষেত্রে হাত দ্রুত পৌঁছানো সহজ। বোতামগুলো ডানদিকে থাকলে ডান হাতটি শার্ট বা জ্যাকেটে আরও সহজভাবে ঢুকিয়ে বের করা যায়। আবার কিছু পণ্ডিত যুক্তি দেন, তরবারি রাখার সঙ্গেও এর সম্পর্ক থাকতে পারে। এ জেন্টলম্যান’স ওয়ারড্রোবের পল কিয়ার্স গার্ডিয়ানকে জানান, বেশিরভাগ মানুষই তলোয়ার সব সময় বাম দিকে পরিধান করেন, যাতে এটি ডান হাতে ধরা যায় সহজেই।’ বেশিরভাগ ইতিহাসবিদ ও গবেষকরা জানিয়েছেন, পুরুষের শার্টের বোতাম ডানদিকে হওয়ার কারণ হলো অস্ত্র সম্পর্কিত। অর্থাৎ শার্টের বোতাম ডানপাশে হলে অস্ত্র বাম পাশে রাখলে ডান হাত দিয়ে তা সহজেই বের করা যায়। তাহলে নারীদের পোশাকের বোতাম বাম দিকে কেন? শার্ট ব্র্যান্ড এলিজাবেথ ও ক্লার্কের প্রতিষ্ঠাতা মেলানি মুরের মতে, ১৩ শতকে যখন বোতাম আবিষ্কৃত হয়েছিল, তখন ধনী নারীদের পোশাক বেশ ভারি হত। বিশেষ করে ওই সময় ধনী নারীরা দাসীর সাহায্য ছাড়া নিজেরা পোশাক পরতে পারতেন না। সেক্ষেত্রে পোশাকের বোতাম লাগানোর কাজও দাসীরাই সারতেন। এজন্য বাম পাশে বোতাম লাগানো হত, যাতে সেগুলো সহজেই লাগাতে পারেন দাসীরা। তখন থেকেই হয়তো এটি ধারণা প্রচলিত। আরেকটি তত্ত্ব হলো, বেশিরভাগ নারীই বাম হাতে বাচ্চাদের ধরেন। এক্ষেত্রে যাতে তাদের বুকের দুধ খাওয়ানো সহজ হয় এজনই শার্টের বোতাম বাম দিকে রাখা হয়। যাতে জরুরি মুহূর্তে তারা সহজেই বোতাম খুলতে পারেন। তবে অতীতের এই ধারণাকে এখন তোয়াক্কা করেন না বিভিন্ন আন্তর্জাতিক ফ্যাশন সংস্থা। এখন নারীদের শার্টের বোতামও ডান দিকে রাখা হয়। সূত্র: ইনসাইডার/টাইম/গার্ডিয়ান আরটিভি/এসআর
নারী-পুরুষের শার্টের বোতাম বিপরীত দিকে থাকে কেন?
আজ স্বপ্ন দেখার দিন
স্বপ্ন মানুষকে শুধু ভবিষ্যতের কল্পনায় ডুবিয়ে রাখে না, বরং সেই স্বপ্ন পূরণের পথও দেখায়।
আজ স্বপ্ন দেখার দিন
ত্বকের যত্নে হায়ালুরোনিক অ্যাসিড সিরাম মাখার সঠিক নিয়ম 
ত্বকের আর্দ্রতা ধরে রাখতে হায়ালুরোনিক অ্যাসিডযুক্ত সিরামের ব্যবহার দিন দিন বাড়ছে।
ত্বকের যত্নে হায়ালুরোনিক অ্যাসিড সিরাম মাখার সঠিক নিয়ম 
রিলস ভিডিও দেখে সঙ্গীকে বিচার করছেন? সম্পর্কে আসতে পারে বিপদ
ফিটনেস, ত্বকের যত্ন, স্বাস্থ্যকর খাবার থেকে শুরু করে সম্পর্ক—সব বিষয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের পরামর্শ পাওয়া যায়।
রিলস ভিডিও দেখে সঙ্গীকে বিচার করছেন? সম্পর্কে আসতে পারে বিপদ
পিসিওএস নিয়ন্ত্রণে রাতে যে ৩ অভ্যাস জরুরি
পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পিসিওএস (PCOS) এখন অনেক নারীরই পরিচিত সমস্যা।
পিসিওএস নিয়ন্ত্রণে রাতে যে ৩ অভ্যাস জরুরি
আরও পড়ুন
বিশ্বজুড়ে এআইয়ের নিখুঁত উত্তরের পেছনে অবদান রাখছেন বাংলাদেশিরা
বিশ্বজুড়ে ধর্ষণের শাস্তি কোথায় কতটা কঠোর জানলে চমকে উঠবেন
আজ বিশ্ব ধোলাই দিবস
আশা ভোঁসলের শেষ বিদায় সম্পন্ন