ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আজ বিশ্ব ধোলাই দিবস

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পিএম
ছবি: সংগৃহীত

প্রতিদিনের খুব সাধারণ একটি কাজ, কাপড় ধোয়া। কিন্তু এই ছোট কাজটিই আমাদের জীবনকে পরিষ্কার, সতেজ ও গুছানো রাখতে বড় ভূমিকা রাখে। সেই কাজটির গুরুত্ব মনে করিয়ে দিতেই আজ পালিত হচ্ছে বিশ্ব ধোলাই দিবস।

অনেকের কাছে কাপড় ধোয়া বেশ ঝামেলার কাজ মনে হলেও বাস্তবে এটি আমাদের দৈনন্দিন জীবনের অত্যন্ত প্রয়োজনীয় একটি অংশ। পরিষ্কার কাপড় শুধু আরামই দেয় না, আমাদের স্বাস্থ্যের জন্যও উপকারী। তাই এই দিনটি সেই সব মানুষকে ধন্যবাদ জানানোরও একটি সুযোগ। যারা নিয়মিত পরিবারের সবার কাপড় ধোয়ার দায়িত্ব পালন করেন।

ইতিহাস বলছে, মানুষ যখন থেকেই কাপড় পরা শুরু করেছে, তখন থেকেই কাপড় পরিষ্কার করার প্রয়োজন হয়েছে। আগে এই কাজ পুরোপুরি হাতে করতে হতো। নদী, পুকুর বা কুয়োর পাশে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা কাপড় ধোয়া ছিল খুবই কষ্টকর ও সময়সাপেক্ষ।

আরও পড়ুন

১৮৫১ সালে জেমস কিং প্রথম ড্রামযুক্ত কাপড় ধোয়ার যন্ত্র তৈরি করেন। এরপর ধীরে ধীরে কাপড় ধোয়া ও শুকানোর যন্ত্রে উন্নতি আসে। বর্তমানে আধুনিক প্রযুক্তির কারণে কাপড় ধোয়ার কাজ অনেক সহজ হয়ে গেছে। তবে এখনো এমন কোনো যন্ত্র তৈরি হয়নি, যা কাপড় ধুয়ে ভাঁজ করে আলমারিতে সুন্দর করে গুছিয়ে রাখবে।

২০১৯ সালে ওয়ার্লপুল কর্পোরেশন প্রথমবারের মতো বিশ্ব ধোলাই দিবস চালু করে। এর উদ্দেশ্য ছিল পরিবারের সেই সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, যারা নিয়মিত কাপড় ধোয়ার কাজটি করেন। সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্ন জীবনের গুরুত্ব তুলে ধরা।

কাপড় ধোয়া হয়তো ছোট একটি কাজ। কিন্তু এটি আমাদের প্রতিদিনের জীবনকে আরামদায়ক ও পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আজকের দিনে সেই কাজটির মূল্য নতুন করে মনে করিয়ে দেয় বিশ্ব ধোলাই দিবস।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নারী-পুরুষের শার্টের বোতাম বিপরীত দিকে থাকে কেন?
পুরুষের শার্টের বোতাম ডানদিকে আর নারীদের বাম দিকে কেন থাকে? এ বিষয়ে কি কখনো ভেবে দেখেছেন? এ বিষয়ে অবশ্য কেউই তেমন নিশ্চিত নন। তবে অনেক ইতিহাসবিদের ধারণা, পুরুষের শার্টের বোতাম ডানদিকে থাকার কারণ হলো পোশাকে অস্ত্র রাখার ব্যবস্থার মাধ্যমেই এ ঘটনার চল হয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ইতিহাসবিদ ড. ক্লো চ্যাপিন টাইমের সাক্ষাৎকারে এ বিষয়ে জানান, পুরুষের পোশাকের বোতাম ডান দিকে থাকার এই শৈলী সামরিক বাহিনী থেকে আসতে পারে। শার্টে বন্দুক লুকানো থাকলে এক্ষেত্রে হাত দ্রুত পৌঁছানো সহজ। বোতামগুলো ডানদিকে থাকলে ডান হাতটি শার্ট বা জ্যাকেটে আরও সহজভাবে ঢুকিয়ে বের করা যায়। আবার কিছু পণ্ডিত যুক্তি দেন, তরবারি রাখার সঙ্গেও এর সম্পর্ক থাকতে পারে। এ জেন্টলম্যান’স ওয়ারড্রোবের পল কিয়ার্স গার্ডিয়ানকে জানান, বেশিরভাগ মানুষই তলোয়ার সব সময় বাম দিকে পরিধান করেন, যাতে এটি ডান হাতে ধরা যায় সহজেই।’ বেশিরভাগ ইতিহাসবিদ ও গবেষকরা জানিয়েছেন, পুরুষের শার্টের বোতাম ডানদিকে হওয়ার কারণ হলো অস্ত্র সম্পর্কিত। অর্থাৎ শার্টের বোতাম ডানপাশে হলে অস্ত্র বাম পাশে রাখলে ডান হাত দিয়ে তা সহজেই বের করা যায়। তাহলে নারীদের পোশাকের বোতাম বাম দিকে কেন? শার্ট ব্র্যান্ড এলিজাবেথ ও ক্লার্কের প্রতিষ্ঠাতা মেলানি মুরের মতে, ১৩ শতকে যখন বোতাম আবিষ্কৃত হয়েছিল, তখন ধনী নারীদের পোশাক বেশ ভারি হত। বিশেষ করে ওই সময় ধনী নারীরা দাসীর সাহায্য ছাড়া নিজেরা পোশাক পরতে পারতেন না। সেক্ষেত্রে পোশাকের বোতাম লাগানোর কাজও দাসীরাই সারতেন। এজন্য বাম পাশে বোতাম লাগানো হত, যাতে সেগুলো সহজেই লাগাতে পারেন দাসীরা। তখন থেকেই হয়তো এটি ধারণা প্রচলিত। আরেকটি তত্ত্ব হলো, বেশিরভাগ নারীই বাম হাতে বাচ্চাদের ধরেন। এক্ষেত্রে যাতে তাদের বুকের দুধ খাওয়ানো সহজ হয় এজনই শার্টের বোতাম বাম দিকে রাখা হয়। যাতে জরুরি মুহূর্তে তারা সহজেই বোতাম খুলতে পারেন। তবে অতীতের এই ধারণাকে এখন তোয়াক্কা করেন না বিভিন্ন আন্তর্জাতিক ফ্যাশন সংস্থা। এখন নারীদের শার্টের বোতামও ডান দিকে রাখা হয়। সূত্র: ইনসাইডার/টাইম/গার্ডিয়ান আরটিভি/এসআর
নারী-পুরুষের শার্টের বোতাম বিপরীত দিকে থাকে কেন?
আজ স্বপ্ন দেখার দিন
স্বপ্ন মানুষকে শুধু ভবিষ্যতের কল্পনায় ডুবিয়ে রাখে না, বরং সেই স্বপ্ন পূরণের পথও দেখায়।
আজ স্বপ্ন দেখার দিন
ত্বকের যত্নে হায়ালুরোনিক অ্যাসিড সিরাম মাখার সঠিক নিয়ম 
ত্বকের আর্দ্রতা ধরে রাখতে হায়ালুরোনিক অ্যাসিডযুক্ত সিরামের ব্যবহার দিন দিন বাড়ছে।
ত্বকের যত্নে হায়ালুরোনিক অ্যাসিড সিরাম মাখার সঠিক নিয়ম 
রিলস ভিডিও দেখে সঙ্গীকে বিচার করছেন? সম্পর্কে আসতে পারে বিপদ
ফিটনেস, ত্বকের যত্ন, স্বাস্থ্যকর খাবার থেকে শুরু করে সম্পর্ক—সব বিষয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের পরামর্শ পাওয়া যায়।
রিলস ভিডিও দেখে সঙ্গীকে বিচার করছেন? সম্পর্কে আসতে পারে বিপদ
পিসিওএস নিয়ন্ত্রণে রাতে যে ৩ অভ্যাস জরুরি
পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পিসিওএস (PCOS) এখন অনেক নারীরই পরিচিত সমস্যা।
পিসিওএস নিয়ন্ত্রণে রাতে যে ৩ অভ্যাস জরুরি
আরও পড়ুন
আজ বিশ্ব ফার্মাসিস্ট দিবস
আজ সিঙ্গেল দিবস
আজ বিশ্ব গন্ডার দিবস
আজ পালিত হচ্ছে জাতীয় চা দিবস