ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ভ্রমণে গাড়িতে উঠলেই ঘন ঘন বমি হয় কেন? 

অনলাইন ডেস্ক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ এএম
ছবি: সংগৃহীত

গাড়িতে ভ্রমণ করতে গেলেই অনেকের মাথা ঘোরে, বমি বমি লাগে কিংবা বমি হয়ে যায়। এই সমস্যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় মোশোন সিকনেস। বাস, গাড়ি, ট্রেন, জাহাজ কিংবা উড়োজাহাজে ভ্রমণের সময় অনেকেই এই সমস্যায় ভোগেন। বিশেষ করে পাহাড়ি বা উঁচু–নিচু পথে চলার সময় এই সমস্যা আরও বেড়ে যায়।

বিশেষজ্ঞদের মতে, ভ্রমণের সময় চোখ, কান এবং শরীর থেকে মস্তিষ্কে যে সংকেত যায় সেগুলোর মধ্যে মিল না থাকলেই এই সমস্যা দেখা দেয়।

চিকিৎসকরা জানান, চলন্ত গাড়িতে বসে কেউ যদি নিচের দিকে তাকিয়ে থাকে বা বই পড়ে, তখন চোখ মস্তিষ্ককে বোঝায় যে শরীর স্থির আছে। কিন্তু কানের ভারসাম্য ব্যবস্থা মস্তিষ্ককে জানায় যে শরীর আসলে নড়ছে।

এই দুই ধরনের ভিন্ন সংকেতের কারণে মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে পড়ে। ফলে মাথা ঘোরা, অস্বস্তি এবং শেষ পর্যন্ত বমি হতে পারে।

এছাড়াও চিকিৎসকের মতে, আমাদের কানের ভেতরে একটি ভারসাম্য ব্যবস্থা থাকে। যাকে ভেস্টিবুলার সিস্টেম বলা হয়। এই ব্যবস্থা শরীরের নড়াচড়া সম্পর্কে মস্তিষ্ককে জানায়। যখন চোখ, কান এবং শরীরের অন্যান্য অঙ্গ থেকে পাওয়া তথ্য একসঙ্গে মিলতে পারে না। তখন মস্তিষ্কের কিছু অংশ উদ্দীপিত হয়। এর ফলে মাথা ঘোরা, অস্বস্তি এবং বমি বমি ভাব তৈরি হয়।

কেন ভ্রমণে বমি বাড়ে?

বিশেষজ্ঞরা বলছেন, উঁচু–নিচু রাস্তা, গাড়ির ঝাঁকুনি, ভেতরের বাজে গন্ধ কিংবা দীর্ঘ ভ্রমণের কারণে এই সমস্যা বাড়তে পারে।

খালি পেটে ভ্রমণ করলেও সমস্যা হতে পারে। আবার খুব ভারী খাবার খেয়েও যাত্রা শুরু করলে বমি হওয়ার ঝুঁকি থাকে। তাই ভ্রমণের আগে হালকা খাবার খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা।

আরও পড়ুন

কী করলে এই সমস্যা কমবে?

এই সমস্যা এড়াতে কয়েকটি বিষয় মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা—

  • ভ্রমণের আগে খুব ভারী খাবার না খাওয়া
  • একেবারে খালি পেটেও যাত্রা না করা
  • চলন্ত গাড়িতে বই বা মোবাইল না দেখা
  • সামনে দেখা যায় এমন আসনে বসা
  • মাথা ও শরীর স্থির রাখা
  • বমি বমি লাগলে কিছুক্ষণ গাড়ি থামিয়ে বিশ্রাম নেওয়া
  • প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে ওষুধ খাওয়া

বিশেষজ্ঞদের মতে, নারীরা এই সমস্যায় তুলনামূলক বেশি ভোগেন। হরমোনের পরিবর্তন, নিম্ন রক্তচাপ এবং শারীরিক গঠনের কারণেই এমনটা হতে পারে।

তবে যদি ভ্রমণের সময় ঘন ঘন বমি হয় বা সমস্যা খুব বেশি হয়। তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

সূত্র: বিবিসি বাংলা


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, জানাল গবেষণা
বিয়ে না করার সঙ্গে কি ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকির কোনো সম্পর্ক আছে?
অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, জানাল গবেষণা
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
বাথরুমে গোসল করতে গিয়ে কিংবা শৌচকর্মের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা প্রায়ই শোনা যায়। কখনও এমন পরিস্থিতিতে স্ট্রোকের খবরও সামনে আসে। এ কারণে অনেকের মনে প্রশ্ন জাগে, বাথরুমের সঙ্গে স্ট্রোকের কোনো বিশেষ সম্পর্ক রয়েছে কি না।
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
সব সময় হাসিখুশি থাকা কি সম্ভব? কাজের চাপ, ক্লান্তি কিংবা মনের অশান্তিতে কখনো কখনো বিরক্তি প্রকাশ পেতেই পারে।
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি
প্রতিদিনের ছোট্ট একটি অভ্যাস কমাতে পারে নানা রোগের ঝুঁকি। অভ্যাসটি হলো সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়া।
আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি
খালি পেটে শিঙাড়া খেলে যে ৪ সমস্যা হতে পারে
চায়ের সঙ্গে গরম গরম শিঙাড়া খেতে পছন্দ করেন অনেকেই। রাস্তার পাশের দোকান থেকে অফিসের নাশতার টেবিল—সবখানেই জনপ্রিয় এই মুখরোচক খাবার।
খালি পেটে শিঙাড়া খেলে যে ৪ সমস্যা হতে পারে
আরও পড়ুন
বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, অনুতপ্ত হয়ে টাকা ও চিরকুট রেখে গেলেন যাত্রী
মালয়েশিয়ার ব‍্যবসায়ীদের বাংলাদেশ ভ্রমণের আহ্বান দূতাবাসের
নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক ক‌রলো দূতাবাস
নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সমুদ্র ভ্রমণ, স্মৃতির পাতায় নতুন গল্প