ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ঝাল কি শরীরের বন্ধু নাকি শত্রু? 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১২:০৬ পিএম
ছবি: সংগৃহীত

ফুচকা, চটপটি বা মুড়ি বাঙালির খাবারে ঝালের উপস্থিতি যেন অবিচ্ছেদ্য অংশ। ঝাল না হলে অনেকের কাছেই খাবারের স্বাদই যেন অসম্পূর্ণ। কিন্তু প্রশ্ন হলো, এই ঝাল শরীরের জন্য আসলে ভালো, নাকি ক্ষতিকর?

গবেষকরা বলছেন, সঠিক পরিমাণে ঝাল খাবার শরীরের জন্য উপকারী হতে পারে। মরিচে থাকা ক্যাপসাইসিন নামের উপাদান হজম প্রক্রিয়া উন্নত করে। যা পাকস্থলীতে হজমরসের নিঃসরণ বাড়ায়। ফলে খাবার দ্রুত হজম হয়।

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, নিয়মিত ঝাল খাবার খাওয়ার সঙ্গে কিছু গুরুতর রোগের ঝুঁকি কমার সম্পর্ক রয়েছে। বিশেষ করে হৃদরোগ, ক্যানসার এবং শ্বাসযন্ত্রের জটিলতায় মৃত্যুঝুঁকি কিছুটা কমতে পারে। সপ্তাহে কয়েকদিন ঝাল খাবার গ্রহণকারীদের ক্ষেত্রে মৃত্যুঝুঁকি উল্লেখযোগ্যভাবে কম থাকার কথাও উঠে এসেছে গবেষণায়।

হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে

ঝাল খাবারের ক্যাপসাইসিন রক্তে খারাপ কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমাতে সাহায্য করতে পারে। এটি রক্ত জমাট বাঁধা প্রতিরোধেও ভূমিকা রাখে। যা হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।

আরও পড়ুন

ক্যানসারের বিরুদ্ধে সহায়ক ভূমিকা

প্রাথমিক গবেষণায় দেখা গেছে, ক্যাপসাইসিন কিছু ক্যানসার কোষের বৃদ্ধি ধীর করতে পারে এবং কোষ ধ্বংসেও সহায়তা করতে পারে। বিশেষ করে প্রোস্টেট ক্যানসারের ক্ষেত্রে এ নিয়ে গবেষণা চলছে।

ওজন নিয়ন্ত্রণে সহায়ক

ঝাল খাবার বিপাকক্রিয়া বাড়াতে সাহায্য করে এবং ক্ষুধা কিছুটা কমাতে পারে। ফলে ওজন নিয়ন্ত্রণে এটি সহায়ক ভূমিকা রাখতে পারে। পাশাপাশি ইনসুলিন নিয়ন্ত্রণেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হয়।

প্রদাহ ও ব্যথা কমায়

ক্যাপসাইসিন শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে এবং অক্সিডেটিভ স্ট্রেস থেকে সুরক্ষা দিতে পারে। এটি শরীরে প্রাকৃতিক ব্যথা উপশমকারী উপাদান এন্ডোরফিন নিঃসরণে সহায়তা করে। যা ব্যথা কমানোর পাশাপাশি মানসিক প্রশান্তিও দিতে পারে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, ঝাল যতই উপকারী হোক না কেন অতিরিক্ত গ্রহণ শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। তাই পরিমাণমতো ঝাল খাওয়াই সবচেয়ে নিরাপদ ও স্বাস্থ্যকর উপায়।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
ঝালকাঠিতে মাদক মামলায় কারাবন্দি নারীর মৃত্যু
ঝালকাঠিতে মা ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড
সৎ মেয়েকে ধর্ষণ করতেন বাবা, ভিডিওর ভয় দেখিয়ে দীর্ঘদিন ‘ফায়দা’ লুটলেন প্রতিবেশী চাচা
ধর্ষণ মামলার আসামিকে স্বামী হিসেবে পেতে আদালতে যে কাণ্ড ঘটালেন নারী