ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

এসির রিমোটেই লুকানো বিদ্যুৎ বিল কমানোর গোপন কৌশল

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১২:৪৫ পিএম
ছবি: সংগৃহীত

তীব্র গরমে ঘরে এসি এখন আর বিলাসিতা নয়, অনেকের জন্য হয়ে উঠেছে নিত্যপ্রয়োজন। কিন্তু এসি চালালেই বিদ্যুৎ বিল বাড়ার ভয়ও কাজ করে বেশিরভাগ মানুষের মনে। তবে বিশেষজ্ঞরা বলছেন, একটু বুদ্ধি খাটালেই একই সঙ্গে ঘর ঠান্ডা রাখা এবং বিদ্যুৎ বিল কমানো দুটিই সম্ভব।

আর আশ্চর্যের বিষয় হলো, এর বড় একটি অংশের সমাধান লুকিয়ে আছে এসির রিমোটেই।

সঠিক তাপমাত্রাই মূল চাবিকাঠি

অনেকেই এসি খুব কম তাপমাত্রায় চালিয়ে রাখেন। যা বিদ্যুৎ খরচ বাড়িয়ে দেয়। বিশেষজ্ঞদের মতে, ২৪ থেকে ২৬ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রাখলে আরামদায়ক ঠান্ডা পাওয়া যায় এবং বিদ্যুৎ খরচও কম থাকে। এ সময় ফ্যান চালু রাখলে ঠান্ডা বাতাস দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

পরিষ্কার না থাকলে বাড়ে খরচ

এসির ফিল্টার যদি ধুলায় ভরে যায়, তাহলে ঠান্ডা করার ক্ষমতা কমে যায়। ফলে এসিকে বেশি সময় চালাতে হয়। আর তাতেই বাড়ে বিদ্যুৎ বিল। তাই নিয়মিত ফিল্টার পরিষ্কার রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন

ইকো মোড ব্যবহার করুন

অনেক এসিতে ইকো মোড বা বিদ্যুৎ সাশ্রয়ী অপশন থাকে। এটি চালু করলে এসি স্বয়ংক্রিয়ভাবে কম বিদ্যুৎ ব্যবহার করে ঘর ঠান্ডা রাখে। কিন্তু অনেকেই এই সুবিধা ব্যবহার করেন না।

শুরুতে ফ্যান ব্যবহারেও লাভ

ঘর দ্রুত ঠান্ডা করার জন্য শুরুতে এসির সঙ্গে ফ্যান চালানো যেতে পারে। এতে ঠান্ডা বাতাস দ্রুত ছড়িয়ে পড়ে এবং এসির ওপর চাপ কমে যায়। ঘর ঠান্ডা হলে ফ্যান বন্ধ করলেও চলে।

রোদ আটকান, বিল বাঁচান

ঘরে সরাসরি সূর্যের আলো ঢুকলে এসির কার্যকারিতা কমে যায়। তাই পর্দা ব্যবহার করে রোদ আটকানো গেলে ঘর দ্রুত ঠান্ডা হয় এবং বিদ্যুৎ খরচও কমে।

ছোট সেটিংস, বড় সাশ্রয়

শুরুতে কিছু সময় কম তাপমাত্রায় এসি চালিয়ে পরে ২৪–২৫ ডিগ্রিতে সেট করলে ঘর দ্রুত ঠান্ডা হয়। এতে বিদ্যুৎও সাশ্রয় হয়।

সঠিকভাবে ব্যবহার করলে এসি শুধু আরামই নয়, বিদ্যুৎ বিল কমানোরও কার্যকর সহায়ক হতে পারে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ ক্যান্ডি দিবস
ক্যান্ডি মানেই মিষ্টি স্বাদ আর শৈশবের রঙিন স্মৃতি।
আজ ক্যান্ডি দিবস
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
বর্তমান সময়ে আমাদের জীবনযাপনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে মোবাইল ফোন। ফোন ছাড়া একটি দিন কাটানোও এখন অসম্ভব হয়ে উঠেছে। ফোন ছাড়া কিছু সময় থাকলেই কী যেন নেই, কী যেন নেই মনে হতে থাকে। অভ্যাসবশত অনেকে টয়লেটেও ফোন নিয়ে যান।  বিশেষজ্ঞরা বলছেন, টয়লেটে ফোন নিয়ে যাওয়া বা টয়লেটে গিয়ে ফোন ব্যবহার করা মোটেও স্বাস্থ্যসম্মত অভ্যাস নয়। এই অভ্যাস আপনার অজান্তেই ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। বিশেষ করে টয়লেটের কমোডে বসে মোবাইল ব্যবহার করা একদমই ঠিক নয়। এছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিষয়টি নিন্দনীয় ও অপছন্দনীয়। ওয়াশরুমে বসে মোবাইলে, অন্য কোনো মাধ্যমে বা সরাসরি কথাবার্তা বলা ইসলামী শিষ্টাচারের পরিপন্থী এবং মাকরূহ বা অপছন্দনীয় কাজ। ওয়াশরুম হলো অপবিত্রতা ত্যাগের স্থান, এখানে কথা বলা অনুচিত। তবে ওয়াশরুমে বসে থাকা অবস্থায় যদি বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয়, যেমন, ওয়াশরুমের পানি শেষ হয়ে গেল বা টিস্যু নেই এমন অবস্থায় সাহায্য নেওয়ার জন্য কাউকে ডেকে বলা যাবে। মূলত ওয়াশরুমে কথা বলা হারাম নয়, তবে বিষয়টিকে মাকরূহ বলা হয় এবং এ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ওয়াশরুমে কথা বলার সময় খেয়াল রাখতে হবে, যেন আল্লাহ তায়ালার কোনো জাতি (সত্তা) বা সিফাতি (গুণবাচক) নাম, জিকিরের কোনো কালিমা কিংবা দোয়া, কোরআন, হাদিস বা এমন কোনো কাগজ যাতে আল্লাহর নাম, নবী বা ফেরেশতাদের নামের শব্দ উচ্চারণ করা যাবে না। আরটিভি/এসআর
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম, ভিটামিন ডি ও পর্যাপ্ত প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পুষ্টির ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। বাড়তে পারে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয়জনিত রোগের ঝুঁকি।
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
সারাদিন মুঠোফোনের বার্তা, কাজের চাপ, বন্ধুদের সঙ্গে কথাবার্তা আর সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের জীবন দেখতে দেখতে ক্লান্ত? তাহলে আজ একটু বিরতি নিতেই পারেন।
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
ওজন কমানোর চেষ্টা করছেন? নাশতায় মাখানা নাকি পপকর্ন কোনটি বেছে নেবেন, তা নিয়ে দ্বিধায় পড়েন অনেকেই। দুটিই হতে পারে স্বাস্থ্যকর নাশতার বিকল্প।
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
আরও পড়ুন
জিপিএ-৫ এর বন্যায় শিক্ষার উন্নয়ন দেখানোর দিন আর নেই: সাইয়েদ বিন আবদুল্লাহ
এসিআই মোটরসে চাকরির সুযোগ, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন
আকর্ষণীয় বেতনে এসিআইতে চাকরি, লাগবে যে যোগ্যতা
অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদ করে মামলায় গ্রাহক