ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

তীব্র গরমে শরীর ঠান্ডা রাখার উপায়

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১০:১২ এএম
ছবি: সংগৃহীত

দেশজুড়ে চলছে তীব্র গরম। খরতাপে জনজীবন প্রায় অচল হয়ে পড়েছে। আবহাওয়ার পূর্বাভাসেও নেই স্বস্তির খবর। এই অবস্থায় সুস্থ থাকা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

কারা বেশি ঝুঁকিতে

চিকিৎসকদের মতে, শিশু, বয়স্ক, অতিরিক্ত ওজনের মানুষ এবং দীর্ঘদিনের রোগে ভোগা ব্যক্তিরা গরমে বেশি ঝুঁকিতে থাকেন। তাপমাত্রা বেড়ে গেলে শরীরের হৃদপিণ্ড ও শ্বাসপ্রশ্বাসের ওপর চাপ বাড়ে। যা গুরুতর সমস্যা তৈরি করতে পারে।

ঘর ঠান্ডা রাখার সহজ উপায়

গরম কমাতে দিনের বেলায় জানালা ও পর্দা বন্ধ রাখা ভালো। সন্ধ্যার পর জানালা খুলে বাতাস চলাচলের সুযোগ দিতে হবে। ঘরে বাতাস চলাচল ঠিক থাকলে তাপ কমে। পাখা ব্যবহারেও কিছুটা স্বস্তি পাওয়া যায়।

পানিশূন্যতা রোধ জরুরি

গরমে শরীর থেকে ঘামের মাধ্যমে পানি বের হয়ে যায়। তাই বেশি বেশি পানি পান করতে হবে। পাশাপাশি দুধ, চা বা অন্যান্য পানীয় গ্রহণ করা যেতে পারে। তবে মদ্যপান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন

খাবারে থাকতে হবে সতর্কতা

এই সময়ে হালকা ও তাজা খাবার খাওয়াই সবচেয়ে ভালো। তরমুজ, শশা, লাউয়ের মতো পানি সমৃদ্ধ খাবার শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। নিয়ম মেনে খাওয়া ও ঘুমানোও খুব গুরুত্বপূর্ণ।

পোশাকে আরাম বেছে নিন

গরমে ঢিলেঢালা ও হালকা রঙের কাপড় পরলে স্বস্তি পাওয়া যায়। সুতি কাপড় শরীরের ঘাম শোষণ করে এবং বাতাস চলাচল সহজ করে।

রোদ এড়িয়ে চলুন

সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রোদ সবচেয়ে বেশি থাকে। এই সময় বাইরে না যাওয়াই ভালো। প্রয়োজন হলে ছাতা ব্যবহার করতে হবে এবং ছায়ায় থাকার চেষ্টা করতে হবে।

ঘুমের জন্য ঠান্ডা পরিবেশ

গরমে ভালো ঘুম নিশ্চিত করতে শোবার ঘর ঠান্ডা রাখা জরুরি। দিনের বেলায় রোদ ঢোকা বন্ধ রাখতে পর্দা ব্যবহার করতে হবে।

তাই তীব্র গরমে একটু সচেতন হলেই বড় বিপদ এড়ানো সম্ভব। ছোট ছোট অভ্যাস বদলেই মিলতে পারে স্বস্তির জীবন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ বিশ্ব ব্যর্থতা দিবস
ব্যর্থতাকে আমরা সাধারণত হতাশা ও পরাজয়ের সঙ্গে মিলিয়ে দেখি। কোনো কাজে সফল না হলে অনেকেই নতুন করে চেষ্টা করার সাহস হারিয়ে ফেলেন।
আজ বিশ্ব ব্যর্থতা দিবস
বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এল ৭ বিষয়
বিয়ের পর জীবনে আসে নানা পরিবর্তন। নতুন সংসার, দাম্পত্য সম্পর্ক, শ্বশুরবাড়ির পরিবেশ এবং বাড়তি দায়িত্বের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হন অনেক নারী।
বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এল ৭ বিষয়
আজ বিশ্ব আর্থ্রাইটিস দিবস
আর্থ্রাইটিস বা বাতজনিত রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগ শনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসার গুরুত্ব তুলে ধরতে আজ ১২ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব আর্থ্রাইটিস দিবস।
আজ বিশ্ব আর্থ্রাইটিস দিবস
দাঁত পড়ে গেলে আর চিন্তা নেই, ওষুধেই গজাবে নতুন দাঁত!
একবার স্থায়ী দাঁত পড়ে গেলে বা তুলে ফেলতে হলে সাধারণত আর প্রাকৃতিকভাবে সেই দাঁত ফিরে আসে না। এ অবস্থায় ডেন্টাল ইমপ্ল্যান্ট, ব্রিজ কিংবা কৃত্রিম দাঁতের ওপর নির্ভর করতে হয়।
দাঁত পড়ে গেলে আর চিন্তা নেই, ওষুধেই গজাবে নতুন দাঁত!
লিভারের রোগের লক্ষণ মিলতে পারে হাত-পায়ে, যে ৫ পরিবর্তনে সতর্ক হবেন
লিভারের রোগ সব সময় স্পষ্ট উপসর্গ নিয়ে দেখা দেয় না। প্রাথমিক পর্যায়ে অনেকের শরীরে তেমন কোনো লক্ষণই প্রকাশ পায় না। ফলে অজান্তেই বাড়তে পারে রোগের জটিলতা।
লিভারের রোগের লক্ষণ মিলতে পারে হাত-পায়ে, যে ৫ পরিবর্তনে সতর্ক হবেন
আরও পড়ুন
এবার নতুন ট্রেন্ড: পারফিউম নয়, ঘামের গন্ধেই প্রেমে পড়বেন নারীরা
নারীদের শরীরে অতিরিক্ত লোম কেন হয় 
উপায়ে চাকরির সুযোগ, নেই বয়সসীমা 
ওষুধ নয়, প্রাকৃতিক ভাবেই বাড়ান পুরুষের শারীরিক সক্ষমতা