ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

বয়স কমাতে চান? এর চিকিৎসা কতটা কার্যকর জেনে নিন  

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পিএম
ছবি: সংগৃহীত

বয়স থামিয়ে রাখা বা বয়স কমানো শুনতে যেন গল্পের মতো। কিন্তু এখন এটিই হয়ে উঠছে নতুন ব্যবসা। বিশ্বের বিভিন্ন দেশে গড়ে উঠছে এমন সব কেন্দ্র, যেখানে মোটা অঙ্কের টাকা খরচ করে মানুষ চেষ্টা করছেন নিজের বয়সের গতি ধীর করতে।

নিউইয়র্ক ও সান ফ্রান্সিসকোর একটি প্রতিষ্ঠানে একদিনের পরীক্ষা চলতে পারে টানা ছয় ঘণ্টা। সেখানে শরীরের হাজারের বেশি তথ্য সংগ্রহ করা হয়। এরপর কয়েক সপ্তাহ পর দেওয়া হয় ব্যক্তিগত স্বাস্থ্যঝুঁকির বিশ্লেষণ। লক্ষ্য একটাই, আগেভাগে সমস্যা চিহ্নিত করে দীর্ঘদিন সুস্থ থাকা।

খরচ আকাশছোঁয়া

এই ধরনের সেবার খরচ খুব কম নয়। কোথাও কয়েক হাজার টাকার পরীক্ষা, আবার কোথাও কয়েক লাখ টাকা পর্যন্ত খরচ করতে হচ্ছে। এমনকি মাত্র ৪৫ মিনিটের কিছু বিশেষ চিকিৎসার জন্যও দিতে হচ্ছে এক লাখ টাকার বেশি।

হোটেলেও এখন যুক্ত হচ্ছে এসব সেবা। ভ্রমণের ক্লান্তি কাটাতে কিংবা শরীরকে সতেজ রাখতে বিশেষ চিকিৎসা দেওয়া হচ্ছে। যার খরচও বেশ চড়া।

গবেষণা কী বলছে?

তবে প্রশ্ন উঠছে, এই সব সেবার পেছনে বৈজ্ঞানিক প্রমাণ কতটা শক্ত?

বিশেষজ্ঞরা বলছেন, এসব পরীক্ষায় পাওয়া তথ্য কিছু ক্ষেত্রে উপকারী হতে পারে। তবে নিশ্চিতভাবে বয়স কমিয়ে দেবে এমন প্রমাণ এখনো নেই। অনেক পদ্ধতি এখনো গবেষণার পর্যায়ে রয়েছে। কিছু চিকিৎসা যেমন আলো থেরাপি, ঠান্ডা-গরম পানির ব্যবহার বা বিশেষ সনা। এসবের কার্যকারিতা নিয়ে এখনো পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি।

আরও পড়ুন

সতর্ক করছেন বিশেষজ্ঞরা

বিশেষজ্ঞদের মতে, এসব সেবা অনেকটাই ব্যক্তিগত পরীক্ষার মতো। মানে নিজের ঝুঁকিতে মানুষ এগুলো নিচ্ছেন। তাই শুধুমাত্র বিজ্ঞাপনে প্রভাবিত হয়ে বড় অঙ্কের টাকা খরচ করা ঠিক নয়।

সহজ পথই আসল সমাধান

চিকিৎসকদের মতে, সুস্থ থাকতে সবচেয়ে কার্যকর উপায় এখনো খুব সাধারণ। সুষম খাবার, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ কমানো এবং জীবনে লক্ষ্য রাখা।

নারীদের জন্য বাড়ছে আলাদা সেবা

বিশেষ করে নারীদের জন্য আলাদা সেবা চালু হয়েছে, যেখানে বয়সজনিত পরিবর্তন নিয়ে কাজ করা হচ্ছে। তবে এখানেও সতর্ক করছেন বিশেষজ্ঞরা, অপ্রয়োজনীয় খরচের চাপ তৈরি করা ঠিক নয়।

তৈরি হচ্ছে বৈষম্য

এই খাতে বাড়তি খরচের কারণে সমাজে বৈষম্যের প্রশ্নও উঠছে। ধনী মানুষ যেখানে এসব সুবিধা নিচ্ছেন, সেখানে অনেকেই মৌলিক চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত।

তাই বয়স থামানোর এই নতুন ব্যবসা যতই আকর্ষণীয় হোক, বাস্তবে এখনও এর অনেক কিছুই অনিশ্চিত। তাই বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য ভালো রাখতে সবচেয়ে নিরাপদ পথ এখনো সহজ জীবনযাপনই।

সূত্র: বিবিসি


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ ‘রিমেম্বার মি থার্সডে’, ঘরহীন প্রাণীদের পাশে দাঁড়ানোর দিন 
সেপ্টেম্বরের চতুর্থ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্বজুড়ে পালিত হচ্ছে রিমেম্বার মি থার্সডে।
আজ ‘রিমেম্বার মি থার্সডে’, ঘরহীন প্রাণীদের পাশে দাঁড়ানোর দিন 
মেয়াদোত্তীর্ণ খাবার কী ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করে
ফ্রিজ থেকে পাউরুটির প্যাকেট বের করে দেখলেন, গায়ে লেখা ‘বেস্ট বাই’ তারিখ দুদিন আগে পেরিয়ে গেছে।
মেয়াদোত্তীর্ণ খাবার কী ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করে
নারীদের শরীরে অতিরিক্ত লোম কেন হয় 
নারীদের শরীরের কিছু অংশে স্বাভাবিকের তুলনায় বেশি লোম দেখা দিলে অনেকেই বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় পড়েন।
নারীদের শরীরে অতিরিক্ত লোম কেন হয় 
লো প্রেশার থাকলে ব্যায়ামের আগে জানুন এই সতর্কতা 
ব্যায়াম শরীর সুস্থ রাখার অন্যতম উপায়। তবে যাদের রক্তচাপ বা ব্লাড প্রেশার স্বাভাবিকের তুলনায় কম বা লো, তাদের ক্ষেত্রে ব্যায়ামের সময় কিছুটা বাড়তি সতর্কতা প্রয়োজন।
লো প্রেশার থাকলে ব্যায়ামের আগে জানুন এই সতর্কতা 
লিফট ছেড়ে সিঁড়িতে ওঠানামায় কমতে পারে যে ঝুঁকি
শরীরচর্চার জন্য আলাদা করে সময় বের করা অনেকের পক্ষেই কঠিন। তবে প্রতিদিনের ছোট ছোট অভ্যাসেই যদি শরীরচর্চা হয়ে যায়, তাহলে বিষয়টি সহজ হয়ে ওঠে।
লিফট ছেড়ে সিঁড়িতে ওঠানামায় কমতে পারে যে ঝুঁকি
আরও পড়ুন
আমরা চাই না চিকিৎসার অভাবে কারও মৃত্যু হোক: স্বাস্থ্যমন্ত্রী
পাইকগাছায় বিনামূল্যে চিকিৎসা পেলেন প্রায় এক হাজার মানুষ
খুলনায় অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান
ভুল চিকিৎসায় নারীর মৃত্যু, ক্লিনিক সিলগালা