ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

বিয়ের প্রস্তাব দেওয়ার সঠিক সময়

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ এএম
ছবি: সংগৃহীত

নতুন সম্পর্ক শুরু হলে সবকিছুই যেন স্বপ্নের মতো লাগে। প্রিয় মানুষটির প্রতিটি কথা ভালো লাগে। ছোট ভুলও মনে হয় মিষ্টি অভ্যাস। অনেকেই কয়েক মাসের মধ্যেই ভাবতে শুরু করেন, এই মানুষটিকেই হয়তো সারাজীবনের জন্য চাই। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এখানেই একটু থামা জরুরি।

গবেষণা বলছে, সম্পর্কের শুরুতে আমাদের মস্তিষ্কে কিছু রাসায়নিক পরিবর্তন ঘটে। যার কারণে আবেগ অনেক বেশি কাজ করে। এ সময় মানুষ সঙ্গীর খুঁতগুলো ঠিকভাবে বুঝতে পারেন না। তাই এই সময়টাকে বলা হয় হানিমুন পর্যায়। যা সাধারণত তিন মাস থেকে এক বছর পর্যন্ত স্থায়ী হতে পারে।

মনোবিজ্ঞানীদের মতে, এই সময়ের মধ্যেই বিয়ের সিদ্ধান্ত নেওয়া ঝুঁকিপূর্ণ। কারণ তখন আবেগ বেশি থাকে। কিন্তু বাস্তব চিন্তা কম কাজ করে। তাই অনেক বিশেষজ্ঞ পরামর্শ দেন, বিয়ের প্রস্তাব দেওয়ার আগে অন্তত এক বছর সময় নেওয়া উচিত।

আরও পড়ুন

পরিসংখ্যানও একই কথা বলছে। বেশিরভাগ দম্পতি বিয়ের আগে দুই থেকে পাঁচ বছর সময় নেন। যারা খুব দ্রুত সিদ্ধান্ত নেন, তাদের তুলনায় যারা এক থেকে দুই বছর অপেক্ষা করেন, তাদের বিচ্ছেদের ঝুঁকি কমে যায়। আর তিন বছর বা তার বেশি সময় নিলে এই ঝুঁকি আরও কমে।

তবে শুধু সময়ই সব নয়। সম্পর্ক কতটা গভীর এবং বাস্তব অভিজ্ঞতা কেমন, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, কিছু বিষয় যাচাই করা জরুরি। যেমন—দুজন কি কখনো বড় কোনো সমস্যা একসঙ্গে সামলেছেন? ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে কি? কঠিন সময়ে সঙ্গীর আচরণ কেমন, তা কি জানা আছে?

এছাড়া বয়স ও জীবনের পরিস্থিতিও গুরুত্বপূর্ণ। কম বয়সে সম্পর্ক হলে সিদ্ধান্ত নিতে সময় বেশি লাগা স্বাভাবিক। কারণ তখন ক্যারিয়ার ও ভবিষ্যৎ গড়ার সময় থাকে। আর একটু বেশি বয়সে সম্পর্ক শুরু হলে তুলনামূলক কম সময়েও সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

তাই বিয়ের জন্য সঠিক সময় কোনো নির্দিষ্ট দিন নয়। এটি তখনই আসে, যখন সম্পর্কটি পরিণত, স্থিতিশীল এবং দুজন মানুষই ভবিষ্যৎ নিয়ে একমত হন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শিয়ালের মাংস, তক্ষক ও জোঁকের তেল, রোগ সারানোর সত্যতা কতটা?
শিয়ালের মাংস খেলে বাতের ব্যথা সারে, তক্ষক খেলে হাঁপানি থেকে যৌনক্ষমতা নানা রোগের চিকিৎসা হয়, আবার জোঁকের তেল নাকি সারিয়ে দেয় বাত-ব্যথা ও বিভিন্ন শারীরিক সমস্যা। বাংলাদেশে দীর্ঘদিন ধরে প্রচলিত রয়েছে এমন নানা লোকবিশ্বাস। তবে এসব দাবির পেছনে বৈজ্ঞানিক ভিত্তি কতটা?
শিয়ালের মাংস, তক্ষক ও জোঁকের তেল, রোগ সারানোর সত্যতা কতটা?
আজ সিঙ্গেল দিবস
কারও জীবনে ভালোবাসার মানুষটি পাশে আছে, আবার কেউ নিজের মতো করেই জীবন কাটাচ্ছেন।
আজ সিঙ্গেল দিবস
ভুল মানুষ, তবুও বারবার প্রাক্তনকে মনে পড়ে কেন
সম্পর্ক শেষ হয়েছে অনেক দিন আগে। জীবনও নিজের মতো এগিয়ে চলছে। আপনি জানেন, মানুষটি আপনার জন্য সঠিক ছিলেন না।
ভুল মানুষ, তবুও বারবার প্রাক্তনকে মনে পড়ে কেন
অল্প বয়সেই চুল পড়া কিসের লক্ষণ
একসময় চুল পড়া বা টাক পড়াকে বয়স বাড়ার স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখা হতো। তবে বর্তমানে অনেক তরুণের ২০-এর কোঠাতেই চুল পাতলা হয়ে যাওয়া, কপালের দুই পাশ থেকে চুল সরে যাওয়া কিংবা মাথার ওপরের অংশে চুলের ঘনত্ব কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিচ্ছে।
অল্প বয়সেই চুল পড়া কিসের লক্ষণ
একা বাড়িতে হঠাৎ বুকে ব্যথা হলে যা করবেন 
হঠাৎ বুকে ব্যথা বা চাপ অনুভব হলে বিষয়টি অবহেলা করা ঠিক নয়। এটি হৃদরোগের বিভিন্ন সমস্যার লক্ষণ হতে পারে, যার মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনাও রয়েছে।
একা বাড়িতে হঠাৎ বুকে ব্যথা হলে যা করবেন