ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ঘরেই বানান কাঁচা আমের ঠান্ডা পানীয়

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০২:০৮ পিএম
ছবি: সংগৃহীত

তীব্র গরমে একটু ঠান্ডা কিছু না হলে যেন চলেই না। আর যদি তা হয় টক-মিষ্টি কাঁচা আমের স্বাদে ভরপুর, তাহলে তো কথাই নেই। খুব সহজেই ঘরে বসেই বানিয়ে নিতে পারেন কাঁচা আমের মজাদার এক পানীয়। যা গরমে এনে দেবে স্বস্তি।

উপকরণ

এই পানীয় তৈরিতে লাগে কাঁচা আম, চিনি, সাবু, বিটলবণ, পুদিনা পাতা আর বরফ। চাইলে বাড়তি স্বাদের জন্য আইসক্রিমও ব্যবহার করা যায়।

প্রস্তুত প্রণালি

প্রথমে সাবু ভালো করে গুঁড়া করে নিতে হবে। এরপর কাঁচা আম টুকরো করে অল্প পানিতে সেদ্ধ করে ব্লেন্ড করে মসৃণ মণ্ড বানাতে হবে। এই মণ্ডের কিছু অংশ সাবুর গুঁড়া ও সামান্য চিনির সঙ্গে মিশিয়ে ডো তৈরি করতে হবে। তারপর ছোট ছোট বল বানিয়ে ফুটন্ত পানিতে কয়েক মিনিট সেদ্ধ করে তুলে রাখতে হবে।

এরপর বাকি আমের মণ্ডের সঙ্গে পানি, চিনি, বিটলবণ ও পুদিনা পাতা মিশিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। একটি গ্লাসে আগে আমের বল ও বরফ দিয়ে তার ওপর এই পানীয় ঢেলে পরিবেশন করতে হবে।

যারা একটু ভিন্ন স্বাদ চান, তারা আইসক্রিমের সঙ্গে আমের মণ্ড মিশিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। এতে পানীয়টি আরও ঘন ও সুস্বাদু হবে।

সব মিলিয়ে, খুব সহজ উপকরণে ঘরেই তৈরি এই পানীয় গরমের দিনে এনে দেবে প্রশান্তি আর স্বাদের ভিন্নতা।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
কাঁচা আম শরীরের জন্য উপকারী যে কারণে
গরমে চুমুক দিন কাঁচা আমের মোজিতোতে 
কাঁচা আম, তরমুজ না বেল: গরমে কোন শরবত সেরা? 
গরমের দিনে ঠান্ডা পানি পান করলে যে ক্ষতি হয়