পানি বেশিক্ষণ ফোটালেই বিপদ! 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ০৮:৫২ এএম


পানি বেশিক্ষণ ফোটালেই বিপদ! 
ছবি: সংগৃহীত

নিরাপদ পানি পেতে আমরা অনেকেই পানি ফুটিয়ে খাই। কিন্তু প্রশ্ন হলো—পানি কতক্ষণ ফোটানো ঠিক? বেশি সময় ধরে ফোটালে কি উপকার, নাকি উল্টো ক্ষতি?

পানি ফুটানোর ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট নিয়ম। বিশেষজ্ঞদের মতে, পানির তাপমাত্রা যখন ৭০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ওঠে, তখনই বেশির ভাগ জীবাণু—যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস ও প্রটোজোয়া ধ্বংস হতে শুরু করে।

পানি যখন ১০০ ডিগ্রিতে পৌঁছে ফুটতে শুরু করে বা বলক ওঠে, তখন সেটিকে মাত্র ৩ মিনিট থেকে সর্বোচ্চ ৫ মিনিট ফোটালেই যথেষ্ট। এর বেশি সময় ধরে ফোটানোর প্রয়োজন নেই। এরপর চুলা বন্ধ করে দিতে হবে।

আরও পড়ুন

চুলা বন্ধ করার পর পানি ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে। ৭০ ডিগ্রিতে নামতে প্রায় ১০ থেকে ১৫ মিনিট সময় লাগে। এই সময়ের মধ্যেই স্পোর ছাড়া প্রায় সব জীবাণু ধ্বংস হয়ে যায়। পুরোপুরি ঠান্ডা হলে পানি খাওয়ার জন্য নিরাপদ হয়ে ওঠে।

তবে অতিরিক্ত সময় ধরে পানি ফুটানো মোটেও ভালো নয়। এতে পানিতে থাকা প্রয়োজনীয় খনিজ উপাদান নষ্ট হয়ে যেতে পারে, যা আমাদের শরীরের জন্য উপকারী।

তাই নিরাপদ পানি পেতে দীর্ঘক্ষণ নয়, বরং সঠিক নিয়মে পানি ফুটান। তবেই মিলবে সুস্থতার নিশ্চয়তা।


আরটিভি/জেএমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission