ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বিপদ ডেকে আনতে পারে তরমুজ, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পিএম
ছবি: সংগৃহীত

সাম্প্রতিক এক ঘটনায় তরমুজ নিয়ে সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। একই পরিবারের চারজন অর্থাৎ দম্পতি ও তাদের দুই মেয়ের মৃত্যুর কারণ হিসেবে তরমুজকে দায়ী করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ে।

জানা যায়, রাতে চিকেন পোলাও খাওয়ার পর পরিবারের চারজনেই একসঙ্গে তরমুজ খেয়েছিলেন। তার পর থেকে চারজনেরই বমি ও মাথা ঘোরার মতো সমস্যা দেখা দেয়। পরে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের মৃত্যু হয়। তবে চিকিৎসকরা জানিয়েছেন, শুধুমাত্র বাসি তরমুজ খেয়ে এই ভাবে মৃত্যু হওয়া অস্বাভাবিক। এর সঙ্গে অন্য কোনও বিষাক্ত উপাদান বা রাসায়নিক থাকার সম্ভাবনা প্রবল।

কখন তরমুজ বিপজ্জনক হয়ে ওঠে?

খাদ্য বিশেষজ্ঞদের মতে, ফল হিসেবে তরমুজ নিরাপদ হলেও কিছু ক্ষেত্রে এটি ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে।

১. ব্যাক্টেরিয়ার সংক্রমণ: তরমুজ মাটিতে ফলে, তাই এর খোসায় সালমোনেল্লা বা ই-কোলাই (E. coli) এর মতো ব্যাক্টেরিয়া থাকার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না।। কাটার আগে ভালো করে না ধুলে ছুরির মাধ্যমে সেই ব্যাক্টেরিয়া ফলের ভিতরে চলে যায়।

২. কাটা ফল: প্রচণ্ড গরমে ফল কেটে দীর্ঘক্ষণ কেটে রাখলে ফল তার মধ্যে দ্রুত ব্যাক্টেরিয়া বংশবৃদ্ধি করে। এই ধরনের ফল খেলে পেটের সমস্যা হওয়া অস্বাভাবিক নয়।

৩. রাসায়নিকের ব্যবহার: তরমুজের রং টুকটুকে লাল করার জন্য অনেক সময় ফলে ক্ষতিকারক রং বা কেমিক্যাল মেশানো হয়, যা অত্যন্ত বিষাক্ত।

কোন ধরনের তরমুজ এড়িয়ে চলবেন?

  • তরমুজ থেকে যদি টক বা মদের গন্ধ বের হয়।
  • যদি ফলটি কাটার পর তার গা থেকে পিচ্ছিল বা চটচটে পদার্থ বের হয়।
  • যদি ফলের গায়ে ছত্রাক বা অবাঞ্ছিত কোনও ছোপ দেখা দেয়।
  • যদি তরমুজের লাল রং অস্বাভাবিক উজ্জ্বল হয় বা ধোয়ার সময়ে জলের মধ্যে সেই রং মিশতে শুরু করে।
  • রাস্তার ধারে বিক্রি হওয়া কাটা তরমুজ এড়িয়ে চলাই ভালো।

নিরাপদ থাকার টিপস:

  • তরমুজ কাটার আগে খোসাটি জল দিয়ে ভালো করে ধুয়ে নিন।
  • প্রয়োজনে এক চিমটে পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলের সঙ্গে মিশিয়ে নিতে পারেন।
  • কাটা তরমুজ সবসময় ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে ফ্রিজে রাখুন।
  • ফ্রিজে রাখা ফল দিন তিনেকের মধ্যে খেয়ে ফেলুন।
  • দীর্ঘক্ষণ কেটে রাখা ফল খাবেন না, ফেলে দিন।
  • পুরো ফল কিনে বাড়িতে ধুয়ে খাওয়া সব থেকে নিরাপদ।


কাদের বেশি সতর্ক থাকতে হবে?

শিশু: শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বড়দের তুলনায় কম থাকে, তাই বিষক্রিয়া তাদের শরীরে দ্রুত ছড়িয়ে পড়ে।

বয়োজ্যেষ্ঠ ব্যক্তি: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের হজম ক্ষমতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে তারা সংক্রমণের শিকার হন সহজে।

গর্ভবতী মহিলা: গর্ভাবস্থায় যে কোনও ধরণের সংক্রমণ মা ও ভ্রূণ— উভয়ের জন্যই ঝুঁকিপূর্ণ।

কিডনি বা বৃক্কের রোগী: খাবারের বিষক্রিয়া থেকে অনেক সময় দ্রুত কিডনি বিকল হওয়ার (Acute Kidney Damage) সম্ভাবনা থাকে, যা আগে থেকেই কিডনির সমস্যায় ভোগা রোগীদের জন্য অত্যন্ত বিপজ্জনক।

রোগ প্রতিরোধ ক্ষমতা কম: যারা দীর্ঘস্থায়ী কোনও অসুখে (Chronic Illness) ভুগছেন বা যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত কম।

আরও পড়ুন

তবে মুম্বাইয়ের ওই পরিবারের মৃত্যু যে তরমুজের কারণেই হয়েছে, সে বিষয়ে তদন্তকারীরা এখনও নিশ্চিত নন। ফরেনসিক রিপোর্টের এ কথা হলফ করে বলা যাবে না। রাসায়নিক বিষক্রিয়া বা অন্য কোনও উপাদানের উপস্থিতির সম্ভাবনাও থাকতে পারে। তাই ফল খাওয়ার আগে পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি, কিন্তু অহেতুক আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আজকের দিনটি ব্যর্থদের জন্য
সব সময়তো শুনেছেন বা পত্রিকায় লেখা পড়েছেন ‘সফলতাকে উৎযাপন’ করার কথা।
আজকের দিনটি ব্যর্থদের জন্য
আজ বিশ্ব ব্যর্থতা দিবস
ব্যর্থতাকে আমরা সাধারণত হতাশা ও পরাজয়ের সঙ্গে মিলিয়ে দেখি। কোনো কাজে সফল না হলে অনেকেই নতুন করে চেষ্টা করার সাহস হারিয়ে ফেলেন।
আজ বিশ্ব ব্যর্থতা দিবস
আরও পড়ুন
অসময়ের তরমুজ চাষ করে তাক লাগিয়েছেন আতিয়ার
প্রবাসীদের জন্য হঠাৎ কড়া সতর্কবার্তা সৌদির
রুশ সামরিক কর্মকর্তার কড়া সতর্কবার্তা, অস্তিত্ব বিলুপ্তির ঝুঁকিতে ইসরায়েল
ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা