ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

এক পায়ে দাঁড়িয়ে থাকলেই মিলবে বড় উপকার!  

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ভারসাম্য রাখা কঠিন হয়ে যায়। আর এটাই স্বাভাবিক। কিন্তু অবাক করা বিষয় হলো, প্রতিদিন কিছু সময় এক পায়ে দাঁড়ানোর অভ্যাস গড়ে তুললে শরীর ও মস্তিষ্ক—দুটোরই উপকার হয়। বিশেষজ্ঞরা বলছেন, এই সহজ অভ্যাসই হতে পারে সুস্থ বার্ধক্যের গোপন চাবিকাঠি।

শরীরের শক্তি ও ভারসাম্য বাড়ায়

এক পায়ে দাঁড়িয়ে থাকার সময় পা, নিতম্ব ও কোমরের মাংসপেশী একসঙ্গে কাজ করে। ফলে শরীরের ভারসাম্য উন্নত হয় এবং পেশী শক্তিশালী হয়। বয়স বাড়ার পর পড়ে যাওয়ার ঝুঁকি কমাতেও এই অভ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মস্তিষ্ককে রাখে সক্রিয়

এই সহজ ভঙ্গিটি শুধু শরীরের জন্য নয়, মস্তিষ্কের জন্যও উপকারী। এক পায়ে দাঁড়াতে হলে চোখ, কান এবং স্নায়ুতন্ত্র একসঙ্গে কাজ করে। ফলে মস্তিষ্কের কার্যকারিতা বাড়ে এবং স্মৃতিশক্তি উন্নত হতে সাহায্য করে।

বয়সজনিত সমস্যা কমাতে সহায়ক

গবেষণায় দেখা গেছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাংসপেশী কমে যাওয়ার ঝুঁকি থাকে। এক পায়ে দাঁড়ানোর মতো ব্যায়াম এই সমস্যা কমাতে সাহায্য করে এবং শরীরকে সচল রাখে।

আরও পড়ুন

পড়ে যাওয়ার ঝুঁকি কমায়

বয়স্কদের মধ্যে আঘাতের অন্যতম বড় কারণ হলো হঠাৎ পড়ে যাওয়া। নিয়মিত ভারসাম্যের অনুশীলন করলে দ্রুত প্রতিক্রিয়া দেওয়ার ক্ষমতা বাড়ে। ফলে হোঁচট খেলেও নিজেকে সামলে নেওয়া সহজ হয়।

স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ সংকেত

বিশেষজ্ঞদের মতে, কেউ যদি এক পায়ে ১০ সেকেন্ড দাঁড়িয়ে থাকতে না পারেন। তাহলে তা ভবিষ্যতে স্বাস্থ্যঝুঁকির ইঙ্গিত হতে পারে। কিছু গবেষণায় এমনও দেখা গেছে, এই সক্ষমতা কম থাকলে অকাল মৃত্যুর ঝুঁকিও বাড়তে পারে।

স্মৃতিশক্তি ধরে রাখতে সাহায্য করে

যারা নিয়মিত এক পায়ে দাঁড়ানোর অনুশীলন করেন, তাদের ক্ষেত্রে স্মৃতিলোপ বা ভুলে যাওয়ার প্রবণতা ধীরগতিতে বাড়ে। অর্থাৎ মস্তিষ্ক দীর্ঘদিন সক্রিয় থাকে।

কীভাবে শুরু করবেন এই অভ্যাস

প্রতিদিনের কাজের মধ্যেই সহজে এই অভ্যাস গড়ে তোলা যায়। যেমন—দাঁত ব্রাশ করার সময় বা রান্নাঘরে দাঁড়িয়ে কাজ করার সময় এক পায়ে কয়েক সেকেন্ড দাঁড়ানোর চেষ্টা করুন। এরপর পা বদলে আবার করুন। শুরুতে কম সময় নিয়ে ধীরে ধীরে সময় বাড়াতে পারেন।

বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন মাত্র কয়েক মিনিটের এই অনুশীলনই শরীর ও মস্তিষ্ককে দীর্ঘদিন সুস্থ রাখতে সাহায্য করতে পারে। তাই আজ থেকেই শুরু করুন, এক পায়ে দাঁড়ানোর সহজ অভ্যাস।

সূত্র: বিবিসি বাংলা


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো