এক গ্লাস বেলের শরবত, শরীর থাকবে ঠান্ডা ও সতেজ!

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ০২:৫১ পিএম


গরমে এক গ্লাস বেলের শরবত, শরীর থাকবে ঠান্ডা ও সতেজ!
ছবি: সংগৃহীত

অস্বস্তিকর গরমে হাঁসফাঁস অবস্থা। বাইরে থেকে ফিরেই চাই এক চুমুকে স্বস্তি। এমন সময় ঘরোয়া সহজ এক পানীয়ই দিতে পারে তাত্ক্ষণিক আরাম—বেলের শরবত। বাজারে এখন বেল সহজেই পাওয়া যাচ্ছে। তাই এই সুযোগে ঘরেই বানিয়ে নিতে পারেন এই উপকারী পানীয়।

গরমে ঠান্ডা রাখে শরীর

বেলের শরবত শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে দারুণ কাজ করে। অতিরিক্ত গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে এটি বেশ কার্যকর। ঘামের কারণে শরীর থেকে পানি কমে গেলে এই শরবত দ্রুত সেই ঘাটতি পূরণ করে শরীরকে সতেজ রাখে।

ডিহাইড্রেশন দূর করে

গরমে বেশি ঘাম হলে শরীর পানিশূন্য হয়ে পড়ে। বেলের শরবত সেই পানিশূন্যতা দূর করে শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। ফলে দুর্বলতা ও ক্লান্তি কমে যায়।

আরও পড়ুন

পেটের সমস্যায় স্বস্তি

গ্রীষ্মকালে অনেকেই কোষ্ঠকাঠিন্য ও বদহজমে ভোগেন। বেলের শরবত পেট পরিষ্কার রাখতে সাহায্য করে এবং হজমশক্তি বাড়ায়। ফলে পেট থাকে হালকা ও আরামদায়ক।

শরীরে শক্তি যোগায়

বেলে রয়েছে প্রাকৃতিক চিনি ও খনিজ উপাদান। যা শরীরে দ্রুত শক্তি জোগায়। রোদে ঘুরে এসে এক গ্লাস বেলের শরবত খেলে মুহূর্তেই ফিরে আসে সতেজতা।

রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক

যাদের ডায়াবেটিস রয়েছে, তারাও পরিমিত পরিমাণে বেল খেতে পারেন। এতে থাকা উপাদান রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তবে শরবত বানানোর সময় চিনি না দিয়ে অল্প গুড় ব্যবহার করাই ভালো।

রোগ প্রতিরোধে সহায়ক

বেলে রয়েছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট। যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। গরমে পেটের সংক্রমণ, সর্দি-কাশির মতো সমস্যার ঝুঁকি কমাতেও এটি সহায়ক।

গরম যতই কম বা বেশি হোক, শরীরকে সুস্থ রাখতে দরকার সঠিক খাবার ও পানীয়। তাই এই গ্রীষ্মে নিয়মিত বেলের শরবত রাখুন আপনার তালিকায়। আর পান স্বস্তি ও সুস্থতা।


আরটিভি/জেএমএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission