ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

হাসির মাঠে কে এগিয়ে, নারী নাকি পুরুষ? 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ মে ২০২৬, ১০:২৩ এএম
ছবি: সংগৃহীত

হাসি মানুষের সহজাত অভ্যাস হলেও নারী ও পুরুষের হাসির ধরন এবং হাসানোর ক্ষমতার মধ্যে রয়েছে কিছু চমকপ্রদ পার্থক্য। গবেষণায় দেখা যায়, সবাই হাসতে ভালোবাসলেও কে বেশি হাসছেন আর কে হাসাচ্ছেন, নারী না পুরুষ—এই বিষয়ে স্পষ্ট ভিন্নতা লক্ষ্য করা যায়।

গবেষকদের মতে, দুই বা ততোধিক নারী একসঙ্গে থাকলে হাসির প্রবণতা সবচেয়ে বেশি দেখা যায়। এমনকি নারী-পুরুষ মিশ্র আড্ডাতেও নারীরা পুরুষদের তুলনায় অনেক বেশি হাসেন। অন্যদিকে পুরুষরা তুলনামূলকভাবে কম হাসলেও তারা বেশি হাসানোর চেষ্টা করেন। অর্থাৎ, একদিকে হাসি তৈরি হয়, অন্যদিকে সেই হাসিতে মেতে ওঠেন নারীরা। তাই নারীরাই তুলনামূলকভাবে বেশি হাসেন এবং সামাজিক আড্ডায় তাদের হাসির মাত্রা বেশি লক্ষ্য করা যায়।

আরও পড়ুন

শৈশব থেকেই এই প্রবণতার কিছু ইঙ্গিত পাওয়া যায়। সাধারণত কৌতুকপ্রিয় বা দুষ্টুমি করা শিশুদের মধ্যে ছেলেদের সংখ্যা বেশি দেখা যায়। বড় হওয়ার পরও অনেক ক্ষেত্রে মঞ্চে বা আড্ডায় রসিকতা করে অন্যকে হাসানোর ভূমিকায় পুরুষদের অংশগ্রহণ বেশি থাকে।

অন্যদিকে নারীরা রসবোধ গ্রহণে বেশি সংবেদনশীল বলে গবেষণায় ধারণা পাওয়া যায়। মজার কোনো ঘটনা বা কৌতুক শুনলে নারীদের মস্তিষ্কের আনন্দকেন্দ্র তুলনামূলকভাবে বেশি সক্রিয় হয়ে ওঠে। ফলে তারা সহজে ও বেশি পরিমাণে হাসেন।

হাসি শুধু আনন্দের প্রকাশ নয়, সম্পর্কেরও এক গুরুত্বপূর্ণ সেতুবন্ধন। দম্পতিদের মধ্যে যারা দীর্ঘদিন একসঙ্গে আছেন, তারা মনে করেন একসঙ্গে হাসতে পারাটাই সম্পর্ক টিকিয়ে রাখার বড় শক্তি। গবেষণায়ও দেখা যায়, সুস্থ ও দীর্ঘ সম্পর্কের পেছনে রসবোধ ও হাসি বড় ভূমিকা রাখে।

তাই হাসির এই ভিন্নতা কোনো প্রতিযোগিতা নয়, বরং একে ওপরের পরিপূরক। পুরুষরা যেখানে হাসির খোরাক তৈরি করেন, নারীরা সেখানে সেই হাসিকে প্রাণবন্ত করে তোলেন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
চুল পড়ে টাক হয়ে যাওয়া কিংবা নিজের ইচ্ছায় মাথা ন্যাড়া করা যে কারণেই হোক, টাক মাথা নিয়ে সংকোচের কিছু নেই।
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
আরও পড়ুন
‘শেখ হাসিনার জাদুর ট্যাবলেট খেয়ে এদের মাথা নষ্ট হয়ে গেছে’
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
বাংলাদেশে শেখ হাসিনার মরদেহ দাফনের সাহসও আ.লীগের কারও নেই: রাশেদ খাঁন
অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না: রাশেদ খাঁন