ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

পুষ্টিগুণে ভরা মজাদার সালাদ রেসিপি 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ মে ২০২৬, ০৯:২৪ এএম
ছবি: সংগৃহীত

সময় নেই, কিন্তু চাই স্বাস্থ্যকর খাবার—এমন চাহিদা এখন অনেকেরই। ঠিক এমন সময়েই জনপ্রিয় হয়ে উঠছে এক সহজ কিন্তু পুষ্টিকর সালাদ। যা তৈরি করতে লাগে মাত্র ১৫ মিনিট। আরও একটি ভালো দিক হলো, এটি আগে থেকে তৈরি করে ফ্রিজে রেখে কয়েক দিন পর্যন্ত খাওয়া যায়।

তাজা শসা, বাঁধাকপি ও টমেটোর মিশেলে এটি পুষ্টিকর, কম ক্যালরিযুক্ত এবং পেট ভরা রাখে। ছোলা এতে শক্তি ও হজমে সহায়তা করে। সব মিলিয়ে তৈরি হয় দারুণ এক সংমিশ্রণ।

উপকরণ:

এই সালাদ তৈরির জন্য লাগবে—এক-চতুর্থাংশ কাপ জলপাই তেল, তিন টেবিল চামচ কুচানো শাকপাতা (পছন্দমত), এক চা চামচ লেবুর খোসা কুচি, দুই টেবিল চামচ লেবুর রস, এক চা চামচ সরিষা, এক চা চামচ মধু, আধা চা চামচ গোলমরিচ গুঁড়া, আধা চা চামচ লবণ, দুই কাপ কুচানো বাঁধাকপি, এক ক্যান ধোয়া ছোলা, তিনটি কুচানো শসা, এক কাপ টমেটো, এক-তৃতীয়াংশ কাপ পনির এবং একটি কুচানো ছোট পেঁয়াজ।

প্রস্তুত প্রণালী:

প্রথমে একটি বড় পাত্রে তেল, কুচানো শাকপাতা, লেবুর খোসা ও রস, সরিষা, মধু, লবণ ও গোলমরিচ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এতে কুচানো বাঁধাকপি, ছোলা, শসা, টমেটো, পনির ও পেঁয়াজ যোগ করে সবকিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। চাইলে ওপর থেকে আরও কিছু শাকপাতা ছড়িয়ে সাজিয়ে পরিবেশন করা যাবে।

কম সময়ে স্বাস্থ্যকর ও সুস্বাদু কিছু খেতে চাইলে এই সালাদ হতে পারে সেরা পছন্দ। সহজ উপকরণ আর দ্রুত প্রস্তুত—এই দুই কারণেই এটি এখন অনেকের পছন্দের তালিকায় শীর্ষে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
বর্তমান সময়ে আমাদের জীবনযাপনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে মোবাইল ফোন। ফোন ছাড়া একটি দিন কাটানোও এখন অসম্ভব হয়ে উঠেছে। ফোন ছাড়া কিছু সময় থাকলেই কী যেন নেই, কী যেন নেই মনে হতে থাকে। অভ্যাসবশত অনেকে টয়লেটেও ফোন নিয়ে যান।  বিশেষজ্ঞরা বলছেন, টয়লেটে ফোন নিয়ে যাওয়া বা টয়লেটে গিয়ে ফোন ব্যবহার করা মোটেও স্বাস্থ্যসম্মত অভ্যাস নয়। এই অভ্যাস আপনার অজান্তেই ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। বিশেষ করে টয়লেটের কমোডে বসে মোবাইল ব্যবহার করা একদমই ঠিক নয়। এছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিষয়টি নিন্দনীয় ও অপছন্দনীয়। ওয়াশরুমে বসে মোবাইলে, অন্য কোনো মাধ্যমে বা সরাসরি কথাবার্তা বলা ইসলামী শিষ্টাচারের পরিপন্থী এবং মাকরূহ বা অপছন্দনীয় কাজ। ওয়াশরুম হলো অপবিত্রতা ত্যাগের স্থান, এখানে কথা বলা অনুচিত। তবে ওয়াশরুমে বসে থাকা অবস্থায় যদি বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয়, যেমন, ওয়াশরুমের পানি শেষ হয়ে গেল বা টিস্যু নেই এমন অবস্থায় সাহায্য নেওয়ার জন্য কাউকে ডেকে বলা যাবে। মূলত ওয়াশরুমে কথা বলা হারাম নয়, তবে বিষয়টিকে মাকরূহ বলা হয় এবং এ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ওয়াশরুমে কথা বলার সময় খেয়াল রাখতে হবে, যেন আল্লাহ তায়ালার কোনো জাতি (সত্তা) বা সিফাতি (গুণবাচক) নাম, জিকিরের কোনো কালিমা কিংবা দোয়া, কোরআন, হাদিস বা এমন কোনো কাগজ যাতে আল্লাহর নাম, নবী বা ফেরেশতাদের নামের শব্দ উচ্চারণ করা যাবে না। আরটিভি/এসআর
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম, ভিটামিন ডি ও পর্যাপ্ত প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পুষ্টির ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। বাড়তে পারে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয়জনিত রোগের ঝুঁকি।
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
সারাদিন মুঠোফোনের বার্তা, কাজের চাপ, বন্ধুদের সঙ্গে কথাবার্তা আর সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের জীবন দেখতে দেখতে ক্লান্ত? তাহলে আজ একটু বিরতি নিতেই পারেন।
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
ওজন কমানোর চেষ্টা করছেন? নাশতায় মাখানা নাকি পপকর্ন কোনটি বেছে নেবেন, তা নিয়ে দ্বিধায় পড়েন অনেকেই। দুটিই হতে পারে স্বাস্থ্যকর নাশতার বিকল্প।
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
স্মৃতিশক্তি বাড়াতে ওমেগা-৩ সাপ্লিমেন্ট কি আসলেই কাজে আসে
স্মৃতিশক্তি ধরে রাখা ও আলঝেইমারের ঝুঁকি কমাতে অনেকেই ওমেগা-৩ সাপ্লিমেন্ট গ্রহণ করেন। তবে নতুন এক ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা গেছে, সাপ্লিমেন্ট গ্রহণে রক্ত ও মস্তিষ্কের তরলে ওমেগা-৩-এর মাত্রা বাড়লেও স্মৃতিশক্তি, চিন্তাশক্তি কিংবা মস্তিষ্কের স্মৃতিসংশ্লিষ্ট অংশের আকারে উল্লেখযোগ্য উন্নতি হয়নি।
স্মৃতিশক্তি বাড়াতে ওমেগা-৩ সাপ্লিমেন্ট কি আসলেই কাজে আসে
আরও পড়ুন
সুস্বাদু ডিম চপ ঘরে তৈরির রেসিপি জেনে নিন
যেভাবে মজাদার চিকেন চপ, ঘরেই বানাবেন সহজ রেসিপিতে
পেশওয়ারি বিফ রান্নার রেসিপি জেনে নিন
স্যালাড স্যান্ডউইচ তৈরি করবেন যেভাবে