ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

পারিবারিক বন্ধন দৃঢ় করতে চর্চা করুন ৫ বিষয় 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৩:৫২ পিএম
পারিবারিক বন্ধন দৃঢ় করতে চর্চা করুন ৫ বিষয়  । ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে পারিবারিক বন্ধন আগের তুলনায় কিছুটা হলেও দুর্বল হয়ে পড়ছে—এমন মত বিশেষজ্ঞদের। ব্যস্ত জীবন, প্রযুক্তির ব্যবহার এবং ব্যক্তিগত সময়ের চাপের কারণে পরিবারের সদস্যদের মধ্যে দূরত্ব বাড়ছে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, শক্ত পারিবারিক সম্পর্ক গড়তে বড় কোনো আয়োজন নয়, বরং দৈনন্দিন ছোট ছোট অভ্যাসই সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখে।

পরিবারকে সুখী ও একত্রিত রাখতে যে পাঁচটি অভ্যাস গুরুত্বপূর্ণ, তা নিচে তুলে ধরা হলো—

প্রতিদিন একবেলা একসঙ্গে খাওয়ার অভ্যাস

পরিবারের সবাই মিলে প্রতিদিন অন্তত একবেলা একসঙ্গে খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেটা সকাল, দুপুর বা রাত—যে কোনো সময় হতে পারে।

এই সময় মোবাইল ও অন্যান্য যন্ত্র দূরে রেখে একে অপরের সঙ্গে কথা বলার সুযোগ তৈরি করতে হবে। এতে পারস্পরিক সম্পর্ক আরও গভীর হয় এবং সুন্দর স্মৃতি তৈরি হয়।

আরও পড়ুন

সপ্তাহে একদিন একসঙ্গে সময় কাটানো

সপ্তাহে অন্তত একদিন পরিবারকে সময় দেওয়ার জন্য আলাদা দিন নির্ধারণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এই সময় একসঙ্গে খেলা, সিনেমা দেখা বা ঘুরতে যাওয়ার মতো কাজ করা যেতে পারে। সবার অংশগ্রহণ নিশ্চিত করলে পারিবারিক আনন্দ ও সম্পর্ক আরও দৃঢ় হয়।

প্রশংসার অভ্যাস গড়ে তোলা

পরিবারের সদস্যদের ভালো কাজ ও গুণের প্রশংসা করার অভ্যাস গড়ে তুলতে বলা হয়েছে। খাবার টেবিলে বা ঘুমানোর আগে একে ওপরকে ধন্যবাদ ও প্রশংসা জানালে সম্পর্কের মধ্যে ইতিবাচকতা বাড়ে এবং পারস্পরিক সম্মান তৈরি হয়।

ব্যক্তিগত সময়কে গুরুত্ব দেওয়া

পরিবারের প্রতিটি সদস্যের ব্যক্তিগত সময় থাকা জরুরি। বই পড়া, শখের কাজ বা একান্তে কিছু সময় কাটানোর সুযোগ দিলে মানসিক শান্তি বাড়ে। পাশাপাশি পারিবারিক সময়ও সমানভাবে গুরুত্বপূর্ণ রাখতে হবে।

পরিবর্তন ও সমস্যাকে একসঙ্গে মোকাবিলা করা

পরিবারে কোনো সমস্যা বা পরিবর্তন এলে তা এড়িয়ে না গিয়ে সবাই মিলে সমাধানের চেষ্টা করতে হবে।

নিয়মিত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খুঁজলে পারস্পরিক বোঝাপড়া ও দলগত মনোভাব তৈরি হয়, যা সম্পর্ককে আরও দৃঢ় করে।

বিশেষজ্ঞদের মতে, পারিবারিক বন্ধন শক্তিশালী করতে বড় কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই একটি সুখী ও সুস্থ পরিবার গড়ে তুলতে সবচেয়ে বড় ভূমিকা রাখে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, জানাল গবেষণা
বিয়ে না করার সঙ্গে কি ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকির কোনো সম্পর্ক আছে?
অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, জানাল গবেষণা
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
বাথরুমে গোসল করতে গিয়ে কিংবা শৌচকর্মের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা প্রায়ই শোনা যায়। কখনও এমন পরিস্থিতিতে স্ট্রোকের খবরও সামনে আসে। এ কারণে অনেকের মনে প্রশ্ন জাগে, বাথরুমের সঙ্গে স্ট্রোকের কোনো বিশেষ সম্পর্ক রয়েছে কি না।
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
সব সময় হাসিখুশি থাকা কি সম্ভব? কাজের চাপ, ক্লান্তি কিংবা মনের অশান্তিতে কখনো কখনো বিরক্তি প্রকাশ পেতেই পারে।
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি
প্রতিদিনের ছোট্ট একটি অভ্যাস কমাতে পারে নানা রোগের ঝুঁকি। অভ্যাসটি হলো সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়া।
আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি
খালি পেটে শিঙাড়া খেলে যে ৪ সমস্যা হতে পারে
চায়ের সঙ্গে গরম গরম শিঙাড়া খেতে পছন্দ করেন অনেকেই। রাস্তার পাশের দোকান থেকে অফিসের নাশতার টেবিল—সবখানেই জনপ্রিয় এই মুখরোচক খাবার।
খালি পেটে শিঙাড়া খেলে যে ৪ সমস্যা হতে পারে
আরও পড়ুন
অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন
নদীভাঙন রোধে শিক্ষার্থী-এলাকাবাসীর মানববন্ধন
পাসপোর্ট করতে গিয়ে অকল্পনীয় অভিজ্ঞতার মুখোমুখি মাদরাসাছাত্র
ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য নিবন্ধন চলছে