ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

রান্নাঘরের বর্জ্যেই আছে গাছের প্রাকৃতিক সার

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মে ২০২৬, ১০:৩০ এএম
ছবি: সংগৃহীত

বাগান করতে হলে সব সময় রাসায়নিক সার ব্যবহার করতে হয়, এমন ধারণা এখন অনেকটাই বদলাতে শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, রান্নাঘরের সাধারণ বর্জ্য দিয়েই গাছকে করা যায় সবুজ, শক্তিশালী এবং ফুল-ফলে ভরপুর।

রাসায়নিক সার ব্যবহারে যেমন নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়, তেমনি ভুল মাত্রায় ব্যবহার করলে গাছের ক্ষতিও হতে পারে। তাই নতুন বা ছোট বাগানের জন্য ঘরোয়া জৈব উপকরণই হতে পারে সহজ সমাধান।

ডিমের খোসা

ডিমের খোসায় থাকা ক্যালসিয়াম গাছের বৃদ্ধিতে সাহায্য করে। শুকনো খোসা গুঁড়ো করে মাটিতে মিশিয়ে দিলে টমেটো, মরিচের মতো গাছ অনেক ভালো ফল দেয়।

কলার খোসা

কলার খোসা পটাশিয়াম ও ফসফরাসে ভরপুর। এগুলো গাছে ফুল ফোটাতে ও ফল ধরাতে সাহায্য করে। খোসা ছোট করে কেটে মাটিতে পুঁতে দিলে ধীরে ধীরে পুষ্টি মেলে।

আরও পড়ুন

কফির গুঁড়ো

কফির গুঁড়ো মাটির গুণমান উন্নত করে এবং গাছকে শক্তিশালী করে তোলে। তবে পরিমাণ কম রাখা জরুরি, না হলে মাটির ভারসাম্য নষ্ট হতে পারে।

সবজির খোসা

গাজর, শসা, আলুর খোসা দিয়ে সহজেই জৈব সার তৈরি করা যায়। একটি পাত্রে রেখে পচিয়ে কম্পোস্ট বানালে তা গাছের জন্য খুবই উপকারী হয়।

চাল ধোয়া জল

চাল ধোয়া জলে থাকা পুষ্টি গাছের বৃদ্ধি বাড়ায়। তবে এতে লবণ না থাকা নিশ্চিত করতে হবে।

তাই রান্নাঘরের ফেলে দেওয়া এই সাধারণ উপকরণগুলোই গাছের জন্য হয়ে উঠতে পারে প্রাকৃতিক সার। এতে যেমন খরচ কমে, তেমনি গাছও বেড়ে ওঠে স্বাস্থ্যকর ও সবুজভাবে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
চুল পড়ে টাক হয়ে যাওয়া কিংবা নিজের ইচ্ছায় মাথা ন্যাড়া করা যে কারণেই হোক, টাক মাথা নিয়ে সংকোচের কিছু নেই।
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়