ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

গরমেই কেন চুল পড়া বাড়ে, জানুন বাঁচার উপায়

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৯:১৪ এএম
ছবি: সংগৃহীত

গরম পড়লেই অনেকের মাথায় একটাই দুশ্চিন্তা—হঠাৎ করে বেড়ে যায় চুল পড়া। গোসলের সময়, চিরুনি চালাতে গেলেই মুঠো মুঠো চুল উঠে আসে। কিন্তু কেন এমন হয়?

বিশেষজ্ঞরা বলছেন, গরমকালে অতিরিক্ত ঘাম, ধুলাবালি আর মাথার ত্বকের আর্দ্রতা কমে যাওয়াই চুল পড়ার প্রধান কারণ। প্রচণ্ড রোদে চুলের গোড়া নরম হয়ে যায়। তার ওপর ঘাম জমে ব্যাকটেরিয়ার সংক্রমণ বাড়ে। ফলে চুলের গোড়া দুর্বল হয়ে সহজেই চুল ঝরে পড়ে।

গরমে বাইরে বের হলেই ঘাম হওয়া স্বাভাবিক। এই ঘাম মাথার ত্বকে জমে থাকলে চুলের ক্ষতি হয়। আবার অনেক সময় শরীরে পানির অভাবও দেখা দেয়, যা চুল পড়ার সমস্যা আরও বাড়িয়ে দেয়।

শুধু তাই নয়, অতিরিক্ত গরমে ক্লান্তি বাড়ে, ঘুম কমে যায়। আর ঠিকমতো ঘুম না হলে চুলের ক্ষতি হওয়াও স্বাভাবিক।

কী করবেন?

চুল ভালো রাখতে গরমে কিছু অভ্যাস বদলানো জরুরি। বাইরে বের হলে ছাতা বা টুপি ব্যবহার করা উচিত। পর্যাপ্ত পানি পান করতে হবে।

আরও পড়ুন

কয়েকদিন পরপর চুল পরিষ্কার রাখা দরকার, তবে অতিরিক্ত রাসায়নিকযুক্ত পণ্য ব্যবহার না করাই ভালো। নিয়মিত চিরুনি ব্যবহার করলে মাথার ত্বকও ভালো থাকে।

ঘরোয়া যত্নেই সমাধান

চুল পড়া কমাতে ঘরোয়া কিছু উপায় বেশ কার্যকর—

  • মেথি ভিজিয়ে বেটে নারিকেল তেলের সঙ্গে মিশিয়ে মাথায় লাগালে চুলের গোড়া শক্ত হয়।
  • পেঁয়াজের রস চুলের বৃদ্ধিতে সাহায্য করে। সপ্তাহে দুবার ব্যবহার করলে উপকার মেলে।
  • অ্যালোভেরা মাথার ত্বক ঠান্ডা রাখে এবং জ্বালাপোড়া কমায়।
  • টকদই ও লেবুর রস খুশকি দূর করে এবং চুল মজবুত করে।
  • আমলকীর রস চুলের পুষ্টি বাড়ায় এবং চুল পড়া কমাতে সাহায্য করে।

গরমে চুল পড়া খুব সাধারণ একটি সমস্যা। তবে একটু যত্ন আর সচেতন থাকলেই সহজেই এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
আরও পড়ুন
বেশি মিষ্টি খেলেই কি চুল পড়ে টাক? জানুন আসল সম্পর্ক
হেলমেট পরলে চুল পড়ছে? মানুন এই ৫ নিয়ম 
গরমে শরীর ঠান্ডা রাখতে খাবেন যে ৪ ডাল
তীব্র গরমে ব্যায়াম করবেন যেভাবে, শরীর থাকবে নিরাপদ