ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

আমের আঁটি খেলেই মিলতে পারে একাধিক রোগে উপকার

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ মে ২০২৬, ১১:১৪ এএম
ছবি: সংগৃহীত

আম খাওয়ার পর সাধারণত আমরা আঁটিটি ফেলে দিই। অনেকের কাছে এটি অপ্রয়োজনীয় একটি অংশ। কিন্তু আয়ুর্বেদের মতে, এই আমের আঁটিতেই লুকিয়ে আছে অসাধারণ পুষ্টিগুণ। সঠিকভাবে ব্যবহার করলে এটি ডায়াবেটিস, কোলেস্টেরলসহ একাধিক শারীরিক সমস্যায় উপকার দিতে পারে। এমনকি যারা সুগারের কারণে আম খেতে ভয় পান, তারাও আমের আঁটি খেতে পারেন বলে মনে করেন বিশেষজ্ঞরা।

আমের আঁটিতে কী কী পুষ্টি আছে

আমের আঁটিতে রয়েছে ভিটামিন এ, সি ও ই, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, কপার ও ফোলেট। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের জন্য উপকারী। বিশেষ করে ম্যাঙ্গিফেরিন নামের উপাদান শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। পাশাপাশি এতে স্বাস্থ্যকর চর্বিও পাওয়া যায়।

সুগার নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে

আয়ুর্বেদদের মতে, আমের আঁটি শুকিয়ে গুঁড়ো করে খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। এটি ইনসুলিনের কার্যকারিতা ও নিঃসরণে সহায়তা করে বলে ধারণা করা হয়। তাই ডায়াবেটিস রোগীরাও পরিমিতভাবে এটি ব্যবহার করতে পারেন।

হার্টের জন্যও উপকারী

আমের আঁটিতে থাকা স্বাস্থ্যকর চর্বি কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। এটি রক্তচাপ নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে বলে মনে করা হয়। ফলে হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।

আরও পড়ুন

পেটের সমস্যা ও রোগ প্রতিরোধ ক্ষমতা

অন্ত্রের স্বাস্থ্যের জন্যও আমের আঁটি উপকারী হতে পারে। ডায়রিয়া ও আমাশয়ের মতো সমস্যায় এটি কার্যকর বলে বলা হয়। পাশাপাশি এতে থাকা ভিটামিন সি ও ফ্ল্যাভনয়েড শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। কিছু গবেষণা মতে, এটি ক্যানসারের ঝুঁকি কমাতেও ভূমিকা রাখতে পারে।

কীভাবে খাবেন আমের আঁটি

পাকা আমের আঁটি প্রথমে রোদে শুকিয়ে নিতে হবে। এরপর গুঁড়ো করে এক গ্রাম পরিমাণ পর্যন্ত জলের সঙ্গে মিশিয়ে বা আটার সঙ্গে মিশিয়ে খাওয়া যায়। চাইলে শুকিয়ে হালকা ভেজে নুন দিয়ে স্ন্যাকস হিসেবেও খাওয়া সম্ভব। কেউ কেউ এটি চাটনি বানিয়েও খান।

সঠিকভাবে ব্যবহার করা গেলে, ফেলে দেওয়া এই ছোট বীজটিই হয়ে উঠতে পারে স্বাস্থ্যের বড় সহায়ক।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চোখে হঠাৎ অন্ধকার দেখছেন? যে বিপদের সংকেত হতে পারে
চোখের সামনে হঠাৎ অন্ধকার বা কালো বা ধূসর ছায়া দেখা, কিংবা দৃষ্টির কোনো অংশ পর্দার মতো অন্ধকার হয়ে আসাকে অনেকেই সাময়িক সমস্যা ভেবে এড়িয়ে যান।
চোখে হঠাৎ অন্ধকার দেখছেন? যে বিপদের সংকেত হতে পারে
চুলের বৃদ্ধিতে খাবারে রাখুন এই ৫ ধরনের বীজ
ঘন, লম্বা ও উজ্জ্বল চুল পেতে অনেকেই নানা ধরনের ঘরোয়া উপায়ের ওপর নির্ভর করেন। তবে শুধু বাইরে থেকে চুলের যত্ন নিলেই হবে না, চুল ও স্ক্যাল্পের সুস্থতার জন্য খাদ্যতালিকায়ও নজর দেওয়া জরুরি।
চুলের বৃদ্ধিতে খাবারে রাখুন এই ৫ ধরনের বীজ
অল্পতেই রাগ আর বিরক্তি, জানুন নেপথ্যের কারণ
অনেক নারীদের সবসময় বিরক্তি, রাগ বা সামান্য বিষয়েও অস্থির হয়ে ওঠাকে অনেক সময় বদমেজাজ বা খারাপ স্বভাব বলে মনে করা হয়।
অল্পতেই রাগ আর বিরক্তি, জানুন নেপথ্যের কারণ
সঙ্গী ছেড়ে যাওয়ার ভয়? এই ৫ আচরণে মিলবে উত্তর
ও কি সত্যিই আমাকে ভালোবাসে? কিংবা একদিন কি আমাকে ছেড়ে চলে যাবে?
সঙ্গী ছেড়ে যাওয়ার ভয়? এই ৫ আচরণে মিলবে উত্তর
সুস্থ থাকতে আজ থেকেই বদলান এই ১৭ অভ্যাস
সুস্থ থাকতে শুধু অসুস্থ হওয়ার পর চিকিৎসা নেওয়াই যথেষ্ট নয়, প্রতিদিনের জীবনযাপনেও কিছু ভালো অভ্যাস তৈরি করা জরুরি।
সুস্থ থাকতে আজ থেকেই বদলান এই ১৭ অভ্যাস
আরও পড়ুন
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় জামায়াত আমিরের ক্ষোভ
সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়: মাহদী আমিন
শেয়ার বিক্রি করে খরচ চালাচ্ছেন ধনী আমেরিকানরা 
মাত্র ১৪ বছর বয়সে স্যাট পরীক্ষায় শতভাগ নম্বর পেল জর্জিয়ার শিক্ষার্থী