ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ব্যায়ামের মধ্যে ঘন ঘন পানি পানে যে বিপদ ডেকে আনে

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জুন ২০২৬, ১২:৫৪ পিএম
ব্যায়ামের মধ্যে ঘন ঘন পানি খেলে কী হয় । ছবি: সংগৃহীত

ব্যায়াম করতে গিয়ে ঘাম হওয়া, হাঁপিয়ে যাওয়া—এগুলো একেবারেই স্বাভাবিক। কিন্তু এই সময়েই অনেকের মনে প্রশ্ন জাগে, ওয়ার্কআউটের মধ্যে পানি খাওয়া কি ঠিক, নাকি এতে শরীরচর্চার ক্ষতি হয়?

অনেকেই মনে করেন, ব্যায়ামের মধ্যে বারবার পানি খেলে পেট ভার হয়ে যায় এবং শরীরচর্চার ছন্দ নষ্ট হয়। তাই কেউ কেউ কষ্ট হলেও ব্যায়াম শেষ না হওয়া পর্যন্ত পানি পান করেন না। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি সঠিক নয়।

ব্যায়ামের মধ্যে পানি খাওয়া কি ঠিক?

ব্যায়ামের সময় পানি খাওয়া নিষেধ নয়। বরং ভুল হচ্ছে—একসঙ্গে বেশি পানি খেয়ে ফেলা।

শরীরচর্চার সময় ঘাম বের হয়, শরীরের তরল কমে যায়। এই সময় যদি একসঙ্গে অনেক পানি খাওয়া হয়, তাহলে পেটে অস্বস্তি তৈরি হতে পারে। কিন্তু অল্প অল্প করে পানি খেলে কোনো সমস্যা হয় না।

ব্যায়ামের সময় পানি না খেলে কী হয়?

ব্যায়ামের সময় শরীর থেকে ঘামের মাধ্যমে প্রচুর তরল বেরিয়ে যায়। এই অবস্থায় পানি না খেলে শরীর ডিহাইড্রেশনের ঝুঁকিতে পড়ে।

আরও পড়ুন

ডিহাইড্রেশন হলে শরীর দুর্বল হয়ে যায়, স্ট্যামিনা কমে, মনোযোগ নষ্ট হয় এবং পেশির কার্যকারিতাও কমে যায়।

এছাড়া অতিরিক্ত ঘাম ও পানির ঘাটতির কারণে মাথা ঘোরা, মাথাব্যথা এবং পেশিতে খিঁচুনিও হতে পারে।

আঘাতের ঝুঁকিও বাড়ে

বিশেষজ্ঞরা বলছেন, ব্যায়ামের সময় শরীর হাইড্রেটেড না থাকলে পেশি দুর্বল হয়ে পড়ে। এতে জয়েন্ট ও লিগামেন্ট ঠিকভাবে সাপোর্ট পায় না।

ফলে ভারী ব্যায়াম বা দ্রুত গতির শরীরচর্চার সময় ভুল মুভমেন্ট হলে আঘাত পাওয়ার ঝুঁকি বেড়ে যায়।

কীভাবে পানি খাওয়া উচিত?

ব্যায়ামের সময় একসঙ্গে অনেক পানি না খেয়ে অল্প অল্প করে চুমুক দিয়ে পানি খাওয়াই সবচেয়ে ভালো।

প্রয়োজনে ঘামের পরিমাণ বেশি হলে লবণ-চিনি মেশানো পানি বা ডাবের পানিও খাওয়া যেতে পারে। তবে সাধারণভাবে শুধু পানিই শরীরের তরল ঘাটতি পূরণে যথেষ্ট।

ব্যায়ামের মধ্যে পানি খাওয়া ক্ষতিকর নয়, বরং প্রয়োজনীয়। ভুলটা শুধু পরিমাণে। তাই শরীরকে সচল রাখতে ওয়ার্কআউটের সময় নিয়ম করে অল্প অল্প করে পানি খাওয়াই সবচেয়ে নিরাপদ ও কার্যকর অভ্যাস।

সূত্র: বিবিসি


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
লো প্রেশার থাকলে ব্যায়ামের আগে জানুন এই সতর্কতা 
মাত্র ১০ মিনিটেই করুন পুরো শরীরের ব্যায়াম
মন ভালো রাখতে মানুন ৪ সহজ অভ্যাস
ব্যায়ামের সময় নেই? ঘরের কাজেই মিলবে উপকার