ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

শিশুকে নিজে খেতে শেখাবেন কীভাবে? সহজ টিপস

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৩:২৩ পিএম
দুই বছর পেরোলেই শিশুকে নিজে খেতে শেখাবেন যেভাবে । ছবি: সংগৃহীত

দুই বছর বয়স পেরোলেই শিশুকে নিজে হাতে খেতে শেখানো জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই বয়সে যদি শিশু নিজে খেতে শেখে, তাহলে শুধু খাবারের স্বাদ নয়, খাবারের গঠন ও বৈচিত্র্য সম্পর্কেও তার ধারণা তৈরি হয়।

অনেক পরিবারেই দেখা যায়, শিশুর বয়স বাড়লেও তাকে খাইয়ে দেওয়া হয়। ফলে স্কুলে গিয়ে সে নিজে টিফিন খেতে পারে না এবং ক্ষুধা লাগলে নিজে খেতে হয়—এই ধারণাও গড়ে ওঠে না।

কেন দুই বছর বয়স জরুরী

বিশেষজ্ঞদের মতে, দেড় থেকে দুই বছর বয়স থেকেই শিশুকে ধীরে ধীরে নিজে খাওয়ার অভ্যাস করানো উচিত। এই সময়ে শিশুরা ধীরে ধীরে শক্ত খাবার খেতে শেখে এবং নিজে খাওয়ার মাধ্যমে খাবারের প্রতি আগ্রহও বাড়ে।

নিজে খেলে শিশু বুঝতে পারে কোন খাবার তার পছন্দ, কোনটি নয়। এতে তার খাবার সম্পর্কে স্বাভাবিক ধারণা তৈরি হয়।

কীভাবে অভ্যাস গড়ে তুলবেন

১. ধীরে শুরু করুন

দেড় বছর বয়স থেকেই দিনে অন্তত একবার শিশুকে নিজে খেতে দিন। শুরুতে অল্প খাবার দিন এবং জোর করবেন না। শিশু যদি হাতে খাবার মেখে ফেলে বা খেলাধুলা করে, সেটাও শেখার অংশ।

আরও পড়ুন

২. সহজ খাবার দিন

প্রথম দিকে আলুভাজা, ছোট ছোট ফলের টুকরো, ছোট করে কাটা রুটি বা পাউরুটি দেওয়া ভালো। রঙিন ও আকর্ষণীয় প্লেট শিশুর আগ্রহ বাড়ায়।

৩. একসঙ্গে খাওয়ার অভ্যাস

পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে খাওয়ার অভ্যাস করান। অন্যদের নিজে খেতে দেখে শিশু অনুপ্রাণিত হয় এবং খাওয়ার প্রতি আগ্রহ বাড়ে।

৪. ধৈর্য ধরুন

শিশুকে তাড়া দেওয়া ঠিক নয়। সে নিজের মতো সময় নিয়ে খেতে শিখবে। প্রথম দিকে ভুল করা স্বাভাবিক, তাই চাপ না দিয়ে ধীরে শেখাতে হবে।

৫. রান্নার কাজে যুক্ত করুন

শিশুকে রান্নার ছোট কাজে যুক্ত করলে তার আগ্রহ বাড়ে। যেমন সবজি ধোয়া, ছোট কাজগুলোতে সাহায্য করা ইত্যাদি। এতে খাবারের প্রতি তার সম্পৃক্ততা তৈরি হয়।

বিশেষজ্ঞদের মতে, নিজে খাওয়ার অভ্যাস শুধু খাবারের স্বাধীনতা তৈরি করে না, বরং শিশুর আত্মনির্ভরশীলতা ও আগ্রহও বাড়ায়। ধৈর্য ও নিয়মিত অনুশীলনের মাধ্যমেই এই অভ্যাস গড়ে তোলা সম্ভব।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
৫০ অফিসার নিয়োগ দেবে শিশু হাসপাতাল
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়নের বিকল্প নেই: রাষ্ট্রপতি
বাল্যবিবাহ ও বৈষম্য রোধে কন্যাশিশুর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির