ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

গরমে আরামদায়ক পোশাক বেছে নিন, মিলবে স্বস্তি

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জুন ২০২৬, ১২:১৫ পিএম
গরমে আরামদায়ক পোশাক বেছে নিন।ছবি: সংগৃহীত

বাংলাদেশে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রার তীব্রতা। প্রচণ্ড গরম ও আর্দ্র আবহাওয়ায় দৈনন্দিন জীবনযাত্রা যেমন কঠিন হয়ে উঠছে, তেমনি বাড়ছে স্বস্তিদায়ক পোশাকের চাহিদাও। বিশেষজ্ঞরা বলছেন, গরমে আরাম পেতে পোশাক নির্বাচনে সচেতন হওয়া জরুরি।

S1

চলুন জেনে নেই গরমে কেমন পোশাক পরলে মিলবে স্বস্তি:

গরমের দিনে সুতি কাপড়ের পোশাক সবচেয়ে বেশি আরামদায়ক। কারণ সুতি কাপড় সহজেই ঘাম শোষণ করে এবং শরীরকে শীতল রাখতে সাহায্য করে। এছাড়া লিনেন, কোটা, শিফন, অ্যান্ডি ও ধুপিয়ান কাপড়ের পোশাকও গরমে স্বস্তি দিতে পারে।

S2

শুধু কাপড় নয়, পোশাকের রংও গরম অনুভবের ওপর প্রভাব ফেলে। বিজ্ঞান অনুযায়ী, সাদা ও হালকা রঙের পোশাক সূর্যের তাপ কম শোষণ করে। অন্যদিকে কালো ও গাঢ় রঙের পোশাক বেশি তাপ শোষণ করায় শরীরে অস্বস্তি বাড়ায়। তাই গরমে সাদা, আকাশি, হালকা নীল, গোলাপি, হালকা হলুদ, বেগুনি ও ধূসর রঙের পোশাক বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

S4

নারীদের জন্য সুতির কুর্তি, ফতুয়া, শাড়ি কিংবা লিনেনের পোশাক হতে পারে আদর্শ পছন্দ। ব্লকপ্রিন্ট, হালকা এমব্রয়ডারি বা স্ক্রিন প্রিন্টের কাজ পোশাকে বৈচিত্র্য আনলেও তা যেন ভারী না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। অফিসগামী নারীরা সুতির ছাপা শাড়ি, টাঙ্গাইল শাড়ি বা ব্লক-বাটিকের শাড়ি ব্যবহার করতে পারেন। হালকা রঙের ব্লাউজ ও আরামদায়ক কাটও গরমে স্বস্তি এনে দেয়।

S5

গরমে সবচেয়ে জনপ্রিয় ও আরামদায়ক পোশাক হিসেবে টি-শার্টের বিকল্প নেই। নারী-পুরুষ উভয়ের জন্য হালকা রঙের সুতি টি-শার্ট স্বস্তিদায়ক। এছাড়া জাম্পস্যুট, লম্বা শার্টধর্মী পোশাক, পালাজো কিংবা স্কার্টও গরমের দিনে আরাম দিতে পারে।

s6

বিশেষজ্ঞদের মতে, গরমের সঙ্গে লড়াইয়ে পোশাক নির্বাচনে কিছু কৌশল অনুসরণ করলেই অনেকটা স্বস্তি পাওয়া সম্ভব। তাই তীব্র গরমে সাদা বা হালকা রঙের সুতি ও লিনেন কাপড়ের ঢিলেঢালা পোশাক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। এতে শরীর যেমন ঠান্ডা থাকবে, তেমনি বজায় থাকবে ফ্যাশন ও স্বাচ্ছন্দ্য।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়
মিশরে বাংলাদেশি কর্মী নিয়ে সুখবর দিল দূতাবাস
গরম গরম চা-কফি পান করছেন? ভয়ংকর ঝুঁকির কথা জানাল গবেষণা
ঢাকায় বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম