মুলতানি মাটিতেই ফিরবে ত্বকের হারানো জেল্লা 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১০ জুন ২০২৬ , ০৯:৪৩ এএম


মুলতানি মাটিতেই ফিরবে ত্বকের হারানো জেল্লা 
মুলতানি মাটির প্যাকেই ত্বকে আসবে উজ্জ্বলতা । ছবি: সংগৃহীত

গরম ও আর্দ্র আবহাওয়ায় ত্বকে তেলতেলে ভাব, ঘাম, ব্রণ ও নিস্তেজতা—সব মিলিয়ে অনেকেই ভুগছেন ত্বকের নানা সমস্যায়। বিশেষ করে তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে এই সমস্যা আরও বেশি দেখা দেয়। এমন পরিস্থিতিতে প্রাকৃতিক উপাদান হিসেবে মুলতানি মাটি হয়ে উঠতে পারে কার্যকর সমাধান।

মুলতানি মাটি ত্বকের ভেতরে জমে থাকা ময়লা, অতিরিক্ত তেল, জীবাণু ও মৃত কোষ পরিষ্কার করতে সাহায্য করে। তবে শুধুমাত্র মুলতানি মাটি সরাসরি মুখে ব্যবহার করলে ত্বক শুষ্ক হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই এটি বিভিন্ন উপাদানের সঙ্গে মিশিয়ে ফেসপ্যাক হিসেবে ব্যবহার করাই বেশি উপকারী।

মুলতানি মাটি, শসা ও গোলাপজল

শসার রসের সঙ্গে দুই চা চামচ মুলতানি মাটি ও এক চা চামচ গোলাপজল মিশিয়ে প্যাক তৈরি করা যায়। এটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখার পর ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করলে ত্বকে সতেজতা ফিরে আসে এবং অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে থাকে।

আরও পড়ুন

মুলতানি মাটি ও অ্যালোভেরা জেল

দুই চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে প্রায় দেড় চামচ মুলতানি মাটি মিশিয়ে ফেসপ্যাক তৈরি করা যায়। এটি ১৫ থেকে ২০ মিনিট মুখে রেখে ধুয়ে ফেললে ত্বকের অতিরিক্ত তেল দূর হয় এবং ত্বকের আর্দ্রতা বজায় থাকে।

মুলতানি মাটি ও টক দই

দুই চা চামচ মুলতানি মাটির সঙ্গে এক চা চামচ টক দই এবং এক টেবিল চামচ গোলাপজল মিশিয়ে ফেসপ্যাক বানানো যায়। এটি প্রায় ২০ মিনিট মুখে রেখে ধুয়ে ফেললে ত্বকে আসে প্রাকৃতিক উজ্জ্বলতা ও সতেজতা।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত সঠিকভাবে এই প্রাকৃতিক ফেসপ্যাক ব্যবহার করলে ত্বকের অতিরিক্ত তেল কমে, ব্রণ নিয়ন্ত্রণে থাকে এবং ত্বক ধীরে ধীরে উজ্জ্বল ও প্রাণবন্ত হয়ে ওঠে।

তবে অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলা এবং ত্বকের ধরন বুঝে ব্যবহার করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।


আরটিভি/জেএমএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission