ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

প্রতিদিন লটকন খেলে মিলতে পারে ১০ উপকার 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০৮:৪৫ এএম
প্রতিদিন লটকন খেলে মিলতে পারে ১০ উপকার  । ছবি: সংগৃহীত

বর্ষার মৌসুমে বাজারে দেখা মেলে টক-মিষ্টি স্বাদের রসালো ফল লটকনের। আকারে ছোট হলেও পুষ্টিগুণে ভরপুর এই ফল শরীরের জন্য বেশ উপকারী। পুষ্টিবিদদের মতে, লটকনে রয়েছে আয়রন, পটাসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্কসহ নানা প্রয়োজনীয় খনিজ উপাদান।

এছাড়া এতে রয়েছে ভিটামিন, বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান, অ্যামাইনো অ্যাসিড ও এনজাইম, যা শরীরের কোষ ও টিস্যু গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত লটকন খাওয়ার অভ্যাস শরীরের নানা উপকার করতে পারে।

লটকনের ১০ উপকারিতা এক নজরে:

১. ভিটামিনের ঘাটতি পূরণে সহায়ক

লটকনে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। মাত্র দুটি লটকনই দৈনিক ভিটামিন সি-এর চাহিদা পূরণে সহায়তা করতে পারে।

২. শরীরের পানির ভারসাম্য বজায় রাখে

ভিটামিন ও খনিজসমৃদ্ধ এই ফল শরীরের পানির ভারসাম্য রক্ষায় সাহায্য করে।

৩. দাঁত, হাড় ও ত্বকের যত্নে উপকারী

নিয়মিত লটকন খেলে দাঁত, মাড়ি, হাড় ও ত্বকের সুস্থতা বজায় রাখতে সহায়তা মিলতে পারে।

৪. বমিভাব কমাতে সাহায্য করে

বমি বমি ভাব বা অরুচি অনুভব করলে লটকন উপকারী হতে পারে।

আরও পড়ুন

৫. ওজন নিয়ন্ত্রণে সহায়ক

লটকন বেশি খেলে ক্ষুধা কিছুটা কমে যেতে পারে। তাই ওজন কমাতে চাওয়া ব্যক্তিদের জন্য এটি উপকারী ফল হতে পারে।

৬. হাড়ের সুরক্ষায় ভূমিকা রাখে

লটকনে থাকা আয়রন হাড়ের সুস্থতা রক্ষায় সহায়তা করে।

৭. রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে

যারা রক্তস্বল্পতায় ভুগছেন, তাদের জন্য লটকন উপকারী হতে পারে। এটি রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সহায়তা করে।

৮. মানসিক চাপ কমাতে সহায়ক

লটকন মানসিক চাপ ও ক্লান্তি কমাতেও ভূমিকা রাখতে পারে।

৯. শরীরে দ্রুত শক্তি জোগায়

এই ফল শরীরে দ্রুত শক্তি বাড়ানোর পাশাপাশি রক্তে চর্বির মাত্রা নিয়ন্ত্রণেও সহায়তা করতে পারে।

১০. মুখের ঘা কমাতে উপকারী

যাদের মুখে বা ঠোঁটের কোণে ঘা হওয়ার সমস্যা রয়েছে, তারা নিয়মিত লটকন খেলে উপকার পেতে পারেন।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, লটকনে পটাসিয়ামের পরিমাণ তুলনামূলক বেশি। তাই কিডনি-সংক্রান্ত সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের চিকিৎসকের পরামর্শ ছাড়া বেশি পরিমাণে লটকন খাওয়া উচিত নয়।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শরীরে যেসব লক্ষণ হতে পারে ক্যানসারের সতর্কসংকেত
ক্যানসার এমন একটি রোগ, যেখানে শরীরের কিছু কোষ অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেতে থাকে এবং আশপাশের সুস্থ টিস্যুতে ক্ষতি করতে পারে।
শরীরে যেসব লক্ষণ হতে পারে ক্যানসারের সতর্কসংকেত
বিশ্ব রুটি দিবস আজ 
বিশ্বের অন্যতম প্রাচীন খাবার রুটির ইতিহাস হাজার হাজার বছরের।
বিশ্ব রুটি দিবস আজ 
অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, জানাল গবেষণা
বিয়ে না করার সঙ্গে কি ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকির কোনো সম্পর্ক আছে?
অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, জানাল গবেষণা
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
বাথরুমে গোসল করতে গিয়ে কিংবা শৌচকর্মের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা প্রায়ই শোনা যায়। কখনও এমন পরিস্থিতিতে স্ট্রোকের খবরও সামনে আসে। এ কারণে অনেকের মনে প্রশ্ন জাগে, বাথরুমের সঙ্গে স্ট্রোকের কোনো বিশেষ সম্পর্ক রয়েছে কি না।
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
সব সময় হাসিখুশি থাকা কি সম্ভব? কাজের চাপ, ক্লান্তি কিংবা মনের অশান্তিতে কখনো কখনো বিরক্তি প্রকাশ পেতেই পারে।
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
আরও পড়ুন
লটকনের যত স্বাস্থ্য উপকারিতা