ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

পাকা চুল তুলে ফেললে কি মাথায় পাকা চুলের পরিমাণ বাড়ে?

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জুন ২০২৬, ১০:৪৫ পিএম
ছবি: সংগৃহীত

আপনার মাথায় হঠাৎ একটি পাকা চুল দেখতে পেলেন, আপনার প্রতিক্রিয়া কী হবে? বেশিরভাগ মানুষই এক্ষেত্রে দ্রুত ও সাবধানে চুলটি তুলে ফেলে যেন কেউ দেখতে না পায়। কিন্তু অনেকেই আবা দুশ্চিন্তা করেন যে একটি পাকা চুল তুলে ফেললে আরও অনেক পাকা চুল গজিয়ে উঠবে। এটি এমন একটি প্রচলিত ধারণা যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসছে এবং প্রশ্ন ছাড়াই বিশ্বাস করা হয়। তাহলে, এর মধ্যে কি কোনো সত্যতা আছে? একটি পাকা চুল তুলে ফেললে আসলে কী ঘটে?

একটি পাকা চুল তুলে ফেললে কি সত্যিই আরও পাকা চুল গজায়?

না, এবং এর পেছনের বিজ্ঞানটি বেশ সহজ। প্রতিটি চুল ত্বকের একটি বিশেষ স্থান থেকে গজায়, যাকে হেয়ার ফলিকল বলা হয়, পাকা চুল টেনে তুলে ফেললে তা তার আশেপাশের হেয়ার ফলিকলগুলোকে প্রভাবিত করে না। প্রতিটি হেয়ার ফলিকল অন্যগুলোর থেকে স্বাধীনভাবে কাজ করে। আপনি যদি একটি টেনে তোলেন, তবে সেটি তার পাশের কোনোটিকে প্রভাবিত করবে না।

আরও পড়ুন

নতুন চুল কি ধূসরই গজাবে?
হ্যাঁ। আপনি যদি একটি পাকা চুল ছিঁড়ে ফেলেন, তবে সেই ফলিকল থেকে যে চুলটি আবার গজাবে তা সম্ভবত আবারও ধূসরই হবে। এর কারণটি রঙ উৎপাদনের জীববিজ্ঞানের মধ্যে নিহিত। এর কারণ হলো মেলানোসাইট বা যে কোষগুলো চুলে রঙ সরবরাহ করে, সেগুলো এই হেয়ার ফলিকলে কাজ করা বন্ধ করে দিয়েছে। তাই চুলটি তুলে ফেললেও সেই রঙ উৎপাদনকারী কোষগুলো পুনরায় সক্রিয় হয় না। এটি আশেপাশের চুলকেও সাদা করে না।

২০২৫ সালের একটি CCID সমীক্ষা অনুসারে, একটি পাকা চুল তুলে ফেললে তা আরও বেশি সাদা চুল গজাতে সাহায্য করে না। প্রতিটি হেয়ার ফলিকল স্বাধীনভাবে কাজ করে। তবে ঘন ঘন চুল টেনে তুললে হেয়ার ফলিকলের জীবনচক্র ব্যাহত হতে পারে। এই প্রক্রিয়ায় রঙ উৎপাদনকারী কোষগুলো দ্রুত নষ্ট হয়ে যায়। ফলে নতুন যে চুল গজায় তা রঙ না হয়ে ধূসরই থেকে যায়।

পাকা চুল তুলে ফেলা কি খারাপ অভ্যাস?

হ্যাঁ, তবে বেশিরভাগ মানুষ যা ভাবে, সে কারণে নয়। একই জায়গা থেকে বারবার চুল টানলে ফলিকল ক্ষতিগ্রস্ত হতে পারে, যার ফলে লালচে ভাব বা কিছু ক্ষেত্রে সংক্রমণ হতে পারে। ধীরে ধীরে এই বারবার হওয়া চাপ আরও দীর্ঘস্থায়ী সমস্যার কারণ হতে পারে, যার মধ্যে রয়েছে ফলিকল চুল উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেয়া, সেই জায়গায় চুল পাতলা হয়ে যাওয়া, নতুন গজানো চুলের গঠন আগের চেয়ে ভিন্ন হওয়া ইত্যাদি।

আরটিভি/এমএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
শিক্ষার্থীদের অদৃশ্য লড়াই ও মানসিক স্বাস্থ্যের সংকট: প্রয়োজন এক সহমর্মী ক্যাম্পাস
যেখানে স্বাস্থ্যসেবা এখনও থাকে ‘ভদ্র পল্লিতে’
অবরুদ্ধ চুয়েট উপাচার্যের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ
স্বাস্থ্যসেবার উন্নয়নে ২৫০ মিলিয়ন ইউরোর বড় বিনিয়োগ