ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

অফিসে কাজের কৃতিত্ব অন্য কেউ নিয়ে নিলে কী করবেন

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৯:১০ এএম
অফিসে কাজের কৃতিত্ব অন্য কেউ নিয়ে নিলে কী করবেন । ছবি: সংগৃহীত

অফিসে নতুন কোনো পরিকল্পনা করলেন, গুরুত্বপূর্ণ একটি কাজ শেষ করলেন কিংবা জটিল সমস্যার সমাধান বের করলেন। কিন্তু মিটিংয়ে গিয়ে দেখলেন, আপনার অবদানের কথা কেউ বলল না। বরং অন্য একজন সেই কাজের কৃতিত্ব নিয়ে প্রশংসা পাচ্ছেন। এমন পরিস্থিতি কর্মজীবনে অনেকের সঙ্গেই ঘটে। কখনও ইচ্ছাকৃতভাবে, আবার কখনও ভুল বোঝাবুঝি বা যোগাযোগের ঘাটতির কারণে এমন হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতিতে আবেগের বশে সিদ্ধান্ত না নিয়ে ঠান্ডা মাথায় পদক্ষেপ নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়

নিজের কাজের কৃতিত্ব অন্য কেউ নিয়ে নিলে রাগ হওয়া স্বাভাবিক। তবে মিটিংয়ের মাঝখানে তর্কে জড়িয়ে পড়া বা প্রকাশ্যে কাউকে দোষারোপ করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আগে বুঝে নেওয়ার চেষ্টা করুন ঘটনাটি ইচ্ছাকৃত, নাকি ভুলবশত ঘটেছে।

নিজের কাজের প্রমাণ সংরক্ষণ করুন

ই-মেইল, কাজের নথি, বৈঠকের নোট কিংবা বার্তাগুলো সংরক্ষণ করার অভ্যাস গড়ে তুলুন। এতে প্রয়োজনে সহজেই বোঝানো যাবে, কোন কাজটি আপনার ছিল। বিশেষ করে পদোন্নতি বা বার্ষিক মূল্যায়নের সময় এসব তথ্য খুবই কাজে আসে।

নিজের কাজ নিজেই তুলে ধরুন

অনেকেই ভাবেন, ভালো কাজ করলে সবাই নিজে থেকেই তা দেখে নেবে। বাস্তবে সব সময় এমনটা হয় না। তাই কোনো কাজ শেষ হলে সংক্ষেপে জানিয়ে দিন, আপনি কোন অংশে কাজ করেছেন এবং তার ফল কী হয়েছে। এটি আত্মপ্রচার নয়, বরং পেশাগত দায়িত্বেরই অংশ।

আরও পড়ুন

ব্যক্তিগতভাবে কথা বলুন

যদি মনে হয় কোনো সহকর্মী আপনার কাজের কৃতিত্ব নিয়েছেন, তাহলে সবার সামনে নয়, ব্যক্তিগতভাবে বিষয়টি নিয়ে কথা বলুন। অনেক সময় মানুষ বুঝতেই পারেন না যে অন্যের অবদানের কথা উল্লেখ করতে ভুল হয়েছে।

শুরুতেই দায়িত্ব ভাগ করে নিন

দলগত কাজে কে কোন দায়িত্ব পালন করবেন, তা শুরুতেই স্পষ্ট করে নেওয়া জরুরি। এতে পরে সাফল্যের কৃতিত্ব নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়।

ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিয়মিত জানান

শুধু কাজ শেষ হওয়ার পর নয়, কাজ চলাকালেও অগ্রগতির খবর ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো উচিত। এতে আপনার দায়িত্ব ও অবদান সম্পর্কে তাঁর পরিষ্কার ধারণা থাকবে।

একবার, নাকি বারবার?

একবার ভুলে আপনার নাম বাদ পড়তেই পারে। কিন্তু যদি একই ঘটনা বারবার ঘটে, তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। খেয়াল করুন, শুধু আপনার ক্ষেত্রেই এমন হচ্ছে, নাকি অন্যদের সঙ্গেও একই আচরণ করা হচ্ছে।

পেশাগত যোগাযোগ বাড়ান

শুধু একজন নয়, বিভিন্ন সহকর্মী ও বিভাগের সঙ্গে কাজের যোগাযোগ রাখুন। এতে আপনার কাজ সম্পর্কে অনেকেই জানবেন এবং পরে কেউ কৃতিত্ব নেওয়ার চেষ্টা করলে বিষয়টি সহজেই স্পষ্ট হবে।

সব বিষয়ে লড়াই নয়

সব ছোটখাটো বিষয় নিয়ে বিরোধে জড়ানো প্রয়োজন নেই। যদি দেখেন সামগ্রিকভাবে আপনার কাজের মূল্যায়ন হচ্ছে এবং ঘটনাটি বিচ্ছিন্ন, তাহলে সেটি এড়িয়ে যাওয়াই ভালো।

প্রয়োজনে আনুষ্ঠানিকভাবে জানান

একই ঘটনা যদি বারবার ঘটে এবং ব্যক্তিগতভাবে কথা বলেও সমাধান না হয়, তাহলে ঊর্ধ্বতন কর্মকর্তা বা মানবসম্পদ বিভাগের সঙ্গে আলোচনা করা যেতে পারে। তবে অভিযোগ করার আগে প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ প্রস্তুত রাখুন। কারণ এ ধরনের আলোচনায় আবেগের চেয়ে তথ্যই বেশি গুরুত্বপূর্ণ।

বিশেষজ্ঞদের মতে, কর্মক্ষেত্রে নিজের কাজের স্বীকৃতি নিশ্চিত করতে শুধু দক্ষ হলেই হবে না, প্রয়োজন সঠিক যোগাযোগ, দায়িত্বের স্বচ্ছতা এবং নিজের অবদান পেশাদারভাবে তুলে ধরার অভ্যাস। এতে ভুল বোঝাবুঝি কমবে, পাশাপাশি আপনার পেশাগত বিশ্বাসযোগ্যতাও আরও শক্তিশালী হবে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সিরাম ছাড়াই ত্বকের টানটান ভাব ধরে রাখার উপায়
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের স্বাভাবিক টানটান ভাব কমতে শুরু করে। মুখে ও চোখের নিচে ভাঁজ পড়া, ত্বক কুঁচকে যাওয়া এবং ত্বকের উজ্জ্বলতা কমে যাওয়াসহ নানা ধরনের পরিবর্তন দেখা দেয়। এসব সমস্যা কমাতে বর্তমানে অনেকেই বিভিন্ন ধরনের সিরাম ব্যবহার করেন।
সিরাম ছাড়াই ত্বকের টানটান ভাব ধরে রাখার উপায়
মেথি না কাঁচা ডিম, চুলের জন্য কোন হেয়ার মাস্ক বেশি কার্যকর?
চুলের জট ছাড়ানো, মসৃণতা বাড়ানো কিংবা চুলকে ঝলমলে দেখাতে অনেকেই ঘরোয়া হেয়ার মাস্ক ব্যবহার করেন। এর মধ্যে মেথি ও কাঁচা ডিমের তৈরি মাস্ক বেশ পরিচিত। তবে চুলের যত্নে কোনটি তুলনামূলক বেশি কার্যকর মেথি নাকি কাঁচা ডিম?
মেথি না কাঁচা ডিম, চুলের জন্য কোন হেয়ার মাস্ক বেশি কার্যকর?
কফিতে দুধ মিশিয়ে খেলে শরীরে যে পরিবর্তন ঘটে
সকালে এক কাপ গরম কফি ছাড়া অনেকেরই যেন দিন শুরু হয় না। কেউ কড়া কফি পছন্দ করেন, আবার কেউ কফিতে দুধ-চিনি মিশিয়ে পান করেন।
কফিতে দুধ মিশিয়ে খেলে শরীরে যে পরিবর্তন ঘটে
স্ত্রীর মন ভালো করতে প্রশংসা করে বলুন এই ১০ কথা
সংসারে ভালোবাসা আছে, যত্ন আছে, দায়িত্বও আছে। কিন্তু ব্যস্ততার কারণে অনেক সময় প্রিয় মানুষটির প্রশংসা করাই হয়ে ওঠে না।
স্ত্রীর মন ভালো করতে প্রশংসা করে বলুন এই ১০ কথা
বিমানে হাঁপানির টান উঠলে কী করবেন? এই ৫ সতর্কতা জরুরি
বিমানযাত্রার মাঝপথে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে।
বিমানে হাঁপানির টান উঠলে কী করবেন? এই ৫ সতর্কতা জরুরি
আরও পড়ুন
অসুস্থ হয়েও ছুটি না নিয়ে অফিসে যান? কারণ জানাল গবেষণা
ভুঁড়ি কমাতে ছোট্ট বদল আনুন অফিসের নাশতায় 
মাত্র ৫ মিনিটের ছোট অভ্যাসেই চাঙ্গা থাকুন অফিসে
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী