২০২০ সালের সরকারি ছুটির তালিকা

বুধবার, ০১ জানুয়ারি ২০২০ , ০৩:৩১ পিএম


২০২০ সালের সরকারি ছুটির তালিকা
ফাইল ছবি

যারা চাকরিজীবী কিংবা শিক্ষার্থী তাদের জন্যে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনগুলো অবকাশ যাপনের সবচেয়ে বড় সুযোগ। অনেক সময় দেখা যায়, দুই ছুটির মাঝে একদিন কর্মদিবস থাকে, সেইক্ষেত্রে সেই দিন ছুটি নিলে বেশ লম্বা ছুটি পাওয়া যায়। চলুন তাহলে ২০২০ সালের সরকারি ছুটির তালিকা দেখে নেওয়া যাক। সেই সাথে ক্যালেন্ডার দেখে এখন থেকেই সারা বছরের কর্মপরিকল্পনা সাজিয়ে নিতে পারেন।

২০২০ সালে মোট সরকারি ছুটি ২২ দিন, যার মধ্যে সাধারণ ছুটি ১৪ দিন ও নির্বাহী আদেশে ছুটি ৮ দিন। মুসলিমদের জন্য ঐচ্ছিক ছুটি ৫ দিন, হিন্দু ধর্মালম্বীদের জন্য ঐচ্ছিক ছুটি ৮ দিন, খ্রিস্টানদের জন্য ৮ দিন এবং বৌদ্ধদের জন্য ঐচ্ছিক ছুটি ৫ দিন। আর পার্বত্য এলাকার জন্য বিশেষ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বৈসাবীসহ অন্যান্য অনুষ্ঠানের জন্য ছুটি ২ দিন। তবে ২০২০ সালের মোট ২২ দিন সরকারি ছুটির দিনের মধ্যে ৮ দিনই পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার।

সরকারি ছুটির তালিকা

২১ ফেব্রুয়ারি শুক্রবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

১৭ মার্চ মঙ্গলবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন

২৬ মার্চ বৃহস্পতিবার স্বাধীনতা দিবস

০৯ এপ্রিল বৃহস্পতিবার পবিত্র শব-ই-বরাত

১৪ এপ্রিল মঙ্গলবার বাংলা নববর্ষ

০১ মে শুক্রবার মহান মে দিবস

০৬ মে বুধবার বৌদ্ধ পূর্ণিমা

২১ মে বৃহস্পতিবার পবিত্র লাইলাতুল কদর

২২ মে শুক্রবার পবিত্র জুমাতুল বিদা

২৪-২৫-২৬ মে রোববার সোমবার মঙ্গলবার পবিত্র ঈদুল-ফিতর

৩১ জুলাই ও ০১-০২ আগস্ট শুক্রবার শনিবার রোববার পবিত্র ঈদুল-আজহা

১১ আগস্ট মঙ্গলবার জন্মাষ্টমী

১৫ আগস্ট শনিবার জাতীয় শোক দিবস

৩০ আগস্ট রোববার আশুরা

২৬ অক্টোবর সোমবার দুর্গাপূজা

৩০ অক্টোবর শুক্রবার ঈদে মিলাদুন্নবী (সা.)

১৬ ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবস

২৩ মার্চ শব-ই-মিরাজ

২৭ মে ঈদুল-ফিতর (ঈদের পরের দ্বিতীয় দিন)

৩ আগস্ট ঈদুল-আজহা (ঈদের পরের দ্বিতীয় দিন)

১৪ অক্টোবর আখেরি চাহার সোম্বা

২৭ নভেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম

ঐচ্ছিক ছুটি- হিন্দু (৮ দিন)

২৯ জানুয়ারি শ্রী শ্রী সরস্বতী পূজা

২১ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত

৯ মার্চ শুভ দোলযাত্রা

২২ মার্চ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব

১৭ সেপ্টেম্বর শুভ মহালয়া

২৫ অক্টোবর শ্রী শ্রী দুর্গাপূজা (নবমী)

৩০ অক্টোবর শ্রী শ্রী লক্ষ্মীপূজা

১৪ নভেম্বর শ্রী শ্রী শ্যামাপূজা

ঐচ্ছিক ছুটি– খ্রিস্টান (৮ দিন)

১ জানুয়ারি ইংরেজি নববর্ষ

২৬ ফেব্রুয়ারি ভস্ম বুধবার

৯ এপ্রিল পুণ্য বৃহস্পতিবার

১০ এপ্রিল পুণ্য শুক্রবার

১১ এপ্রিল পুণ্য শনিবার

১২ এপ্রিল ইস্টার সানডে

২৪ ও ২৬ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মোৎসব

ঐচ্ছিক ছুটি– বৌদ্ধ (৫ দিন)

৮ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা

১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি

৪ জুলাই আষাঢ়ী পূর্ণিমা

২ সেপ্টেম্বর মধু পূর্ণিমা (ভাদ্র পূর্ণিমা)

১ অক্টোবর প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা)

ঐচ্ছিক ছুটি– ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (২ দিন)

১২ ও ১৫ এপ্রিল– বৈসাবি ও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসমূহের অনুরূপ সামাজিক উৎসবসহ মোট ২ দিন।

উল্লেখ্য, ধর্মীয় যে সব ছুটি চাঁদ দেখার সাথে সংশ্লিষ্ট সেইসব ছুটির তারিখ ও দিন চাঁদ দেখার সাথে পরিবর্তীত হতে পারে।

এস/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission