মধু নাকি চিনি, শরীরের পক্ষে কোনটা ভালো?

লাইফস্টাইল ডেস্ক

বৃহস্পতিবার, ১১ জুন ২০২০ , ০৪:৪১ পিএম


Honey, sugar, alternatives
চিনি ও মধু। ফাইল ছবি।

চিনির বিকল্প খুঁজে পাওয়াই বেশ সমস্যার। চিনি খাওয়া নিয়ে আবার বেশ কিছু ভুল ধারণা রয়েছে। অনেকেই দ্বিধা-দ্বন্দ্বে থাকেন। মাত্রাতিরিক্ত চিনি খাওয়া যে শরীরের পক্ষে ক্ষতিকারক, সেই সচেতনতা আজকাল অনেকের মধ্যে এসেছে। কিন্তু সমস্যা হয় অন্য জায়গায়। চিনির বিকল্প বেছে নিতে গিয়ে হিমশিম খেয়ে যান অনেকেই। 

বিজ্ঞাপন

চিনির বিকল্প মধু?

অনেকেই সারাদিনে চিনি খাওয়া একেবারে কমিয়ে দিয়ে তার বদলে সুগার ফ্রি, মধু, রিফাইন্ড সুগার ইত্যাদি খেয়ে থাকেন। তবে এ ক্ষেত্রে মনে রাখতে হবে, চিনির বিকল্প হিসেবে যা বাছলেন, তাতেও কিন্তু কম বেশি একই পরিমাণ ক্যালোরি থাকছে। তাই দৈনিক সুগার ইনটেক কমাতে চাইলে মিষ্টি জাতীয় খাবার খাওয়াই কমিয়ে ফেলতে হবে। আর রান্নায় চিনির পরিমাণ কমাতে হবে।

বিজ্ঞাপন

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-এর রিপোর্ট বলছে ভারতীয় উপমহাদেশের মানুষদের জন্যে শরীরের গঠন অনুযায়ী একজন সুস্থ পূর্ণবয়স্ক পুরুষ দিনে ৮ চামচ চিনি খেতে পারে। নারীরা দিনে ৬ চামচ চিনি খেতে পারেন। তবে পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই শরীরের ওজন যথাযথ থাকলেই এই পরিমাণ চিনি খাওয়া যায়। দেহের ওজন অতিরিক্ত হলে এই পরিমাণ চিনি খাওয়া যায় না।

অনেকেরই একটা ভুল ধারণা আছে, চিনি খেলেই ডায়াবেটিস হয়। এটি সম্পূর্ণ ভুল। তবে ডায়াবেটিস ধরা পড়লে সাধারণত চিনি খাওয়ায় নিয়ন্ত্রণ আনার পরামর্শ দেন চিকিৎসকেরা। আবার যারা চিনি অতিরিক্ত খেয়ে থাকেন, তাদের শরীরে ফ্যাট জমে ভবিষ্যতে ডায়াবেটিস হবার সম্ভাবনা থাকে। তবে চিনি খেলেই যে ডায়াবেটিস হবেই, এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি চিকিৎসা শাস্ত্রে। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া চিনি খাওয়া একেবারে বন্ধ করে দেবেন না অথবা রাতারাতি খুব কমিয়ে দেবেন না। দেহের শর্করার মাত্রা কমে গেলে তা প্রাণঘাতীও হতে পারে। 

বিজ্ঞাপন

জিএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission