ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

যে ধরনের ডায়েট করেন রাশমিকা

বিনোদন ডেস্ক, আরটিভি

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৭:১৫ পিএম
ভারতের ‘ন্যাশনাল ক্রাশ’ রাশমিকা মন্দানা। ছবি: সংগৃহীত

ভারতের ‘ন্যাশনাল ক্রাশ’ রাশমিকা মন্দানা। তার মোহনীয় রূপের জাদু থেকে মুখ ফেরানো কঠিন। অভিনয়ের পাশাপাশি নিখুঁত ত্বক আর মেদহীন চেহারায় মুগ্ধ অনুরাগীরা। হাজার ব্যস্ততার মধ্যে নিজেকে সুস্থ এবং ফিট রাখেন তিনি। কিন্তু রাশমিকা কঠোর ডায়েট করেন না। বরং, সুষম খাবার গ্রহণই তার ডায়েট। এক সাক্ষাৎকারে তিনি এসব জানিয়েছেন।

সকালে যা খান রাশমিকা: তার দিন শুরু হয় পানি পান করে। সকালে ঘুম থেকে উঠে তিনি প্রায় ১ লিটার পানি পান করেন। তারপর চুমুক দেন আপেল সিডার ভিনিগারে। রাশমিকা জানিয়েছেন, এই অভ্যাস দীর্ঘদিন ধরে বজায় রাখা সহজ নয়। কিন্তু স্বাস্থ্যের জন্য তাকে এটা করতেই হয়।

যে ধরনের ডায়েট অনুসরণ করে নায়িকা: রাশমিকা বর্তমানে এগেটেরিয়ান ডায়েট অনুসরণ করছেন। যেখানে ডিমের পরিমাণ বেশি। যেমন ওয়ার্কআউটের পরে ডিম খান। ডিম পুষ্টির ভাণ্ডার। ডিম খেলে সহজেই শরীরে প্রোটিনের ঘাটতি পূরণ হয়। পাশাপাশি শরীর ভিটামিন ডি, সেলেনিয়ামের মতো প্রয়োজনীয় পুষ্টি মেলে। ত্বক, চুল, মাংসপেশির যত্ন নেয় ডিম। ওজন নিয়ন্ত্রণে রাখতেও ডিম উপকারী।

আরও পড়ুন

দুপুরে যে ধরনের খাবার খাওয়া পছন্দ করেন: রাশমিকা এক সময়ে অ্যাভোকাডো টোস্ট খেতে ভালোবাসতেন। কিন্তু এখন সেটা কম খান। ডায়েটিশিয়ানের পরামর্শ মেনেই ডায়েট অনুসরণ করেন নায়িকা। তবে দুপুরে একেবারে দক্ষিণী খাবার খান রাশমিকা। প্রতিদিন ভাত খাওয়ার বদলে বিভিন্ন সবজি দিয়ে তৈরি তরকারি খান তিনি। যাতে একঘেয়েমি তৈরি না হয়, আবার শরীর সব ধরণের পুষ্টি পায়, সে দিকে খেয়াল রেখে অভিনেত্রী ডায়েট পরিকল্পনা সাজিয়েছেন।

আরও পড়ুন

ডিনারে যা থাকে: ডিনার যত হালকা হয়, ততই ভালো। এই বিষয়টি মাথায় রেখেই রাশমিকা ডিনার করেন। তার রাতের ডায়েট হালকা এবং সহজ খাবারই থাকে। তবে মাঝে মধ্যে বন্ধুদের সাথে থাকলে ভারী খাবার খান।

মিষ্টির প্রতি ভালোবাসা: হেলদি ডায়েট মেনে চললেও রাশমিকার মিষ্টির প্রতি দুর্বলতা রয়েছে। হাজার চেষ্টা করেও মিষ্টি খাওয়া ছাড়তে পারেননি অভিনেত্রী। এ ছাড়া রাশমিকা জানিয়েছেন, টমেটো, আলু, শসা ও ক্যাপসিকামের মতো কিছু সবজিতে এলার্জি আছে। তাই এগুলো তিনি এড়িয়ে চলেন। কিন্তু মিষ্টি আলু খেতে ভীষণ ভালোবাসেন।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
শৈশবে ফিরলেন বিজয়, কৃতিত্ব চাইলেন রাশমিকা! 
নাচতে গিয়ে ‘হিপ টেন্ডন’ ছিঁড়ল রাশমিকা মান্দানার
ডায়েটে কোন বাদাম রাখলে হার্ট ভাল থাকবে?
ডায়েট করে বা জিমে গিয়েও ওজন কমছে না কেন