হাসপাতালের বেড থেকেই হুঁশিয়ারি বার্তা মুসাদ্দিকের

আরটিভি নিউজ  

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ , ০৯:৩২ এএম


হাসপাতালের বেড থেকেই হুঁশিয়ারি বার্তা মুসাদ্দিকের
ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় হামলার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে একপর্যায়ে শাহবাগ থানার ভেতরেও হামলার অভিযোগ ওঠে। গুরুতর আহত অবস্থায় মুসাদ্দিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন

হাসপাতালের বেডে শুয়েই নিজের অবস্থান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা দেন তিনি। সেখানে তিনি লেখেন, তারা লড়াই চালিয়ে যাবেন এবং বিজয় অর্জন করবেন, ইনশাআল্লাহ। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি আগের শাসনব্যবস্থা ফিরিয়ে আনতে চায়, তাহলে তা তার লাশের ওপর দিয়েই করতে হবে। শেষ নিঃশ্বাস পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

জানা গেছে, একটি বিকৃত ছবি ছড়ানোকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত। অভিযোগ উঠেছে, এতে জড়িত বিষয়কে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে চলে যান। সংঘর্ষে ডাকসুর দুই শীর্ষ নেতাসহ আরও কয়েকজন আহত হয়েছেন।

ঘটনার পর থেকে শাহবাগ এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।


আরটিভি/জেএমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission