আইকনিক লিডারশীপ অ্যাওয়ার্ড পেলেন আরটিভির শামীম চৌধুরী

আরটিভি নিউজ

রোববার, ১৮ জানুয়ারি ২০২৬ , ০৭:১১ পিএম


আইকনিক লিডারশীপ অ্যাওয়ার্ড পেলেন আরটিভির শামীম চৌধুরী
ছবি: আরটিভি

গ্লোবাল আইকনিক লিডারশীপ অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন বেসরকারি টেলিভিশন আরটিভির সিনিয়র রিপোর্টার শামীম চৌধুরী। প্রয়াত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে আরটিভিতে সম্প্রচারিত একটি প্রতিবেদনের জন্য তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।।

বিজ্ঞাপন

গত শুক্রবার রাজধানীর বিজয় নগরের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে শামীম চৌধুরীর হাতে পুরস্কার তুলে দেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। অনুষ্ঠানটি আয়োজন করেছিল সিপিএল প্রেজেন্ট গ্লোবাল ইয়ুথ বিজনেস ইনোভেশান ফোরাম।

এ ছাড়া অনুষ্ঠানে আইকনিক লিডারশীপ আজীবন সম্মাননা প্রদান করা হয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যাদুশিল্পী ও ইউনিসেফ শুভেচ্ছাদূত বীর মুক্তিযোদ্ধা জুয়েল আইচ এবং বরেণ্য অভিনেত্রী দিলারা জামানকে। পাশাপাশি দেশের ব্যবসা-বাণিজ্য, উদ্যোক্তা, চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, গান, নাচ, সাংবাদিকতা, চিকিৎসা, সমাজসেবা এবং আবৃত্তি সহ বিভিন্ন ক্ষেত্রে মোট ৩০ জন গুণী ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাসাসের সাবেক সভাপতি রেজাবুদৌলা চৌধুরী, বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা, এটিএন বাংলার অনুষ্ঠান বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ, দেশের বরেণ্য সংগীতশিল্পী রিজিয়া পারভীন, সংগীত শিল্পী মনির খান, চিত্রনায়ক শাকিল খানসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব ও গ্লোবাল স্টার কমিউনিকেশনের উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ, এবং বিশেষ অতিথি ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক আর কে রিপন।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission