ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল, সম্পাদক রবীন

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পিএম
ছবি: সংগৃহীত

শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচনে আরটিভির প্রতিনিধি আবুল হোসেন সরদার সভাপতি এবং চ্যানেল টুয়েন্টি ফোরের নুরুল আমীন রবীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচনি ফলাফলে তাদের বিজয়ী ঘোষণা করেন জেলা তথ্য কর্মকর্তা ও দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার শাহিন মিয়া।

নির্বাচনে বাকি ১৯টি পদের মধ্যে সহসভাপতি দৈনিক হুঙ্কারের সম্পাদক হাবিবুর রহমান, সহসভাপতি দৈনিক রুদ্রবার্তার শহিদুল ইসলাম পাইলট, সহসভাপতি দৈনিক মানবজমিনের খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক যমুনা টিভির এসএম শাকিল, সহসাধারণ সম্পাদক বার্তা বাজারের আশিকুর রহমান হৃদয়, সাংগঠনিক সম্পাদক পদে সময় টেলিভিশনের বিএম ইস্রাফিল, কোষাধ্যক্ষ ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সগির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক নিরপেক্ষর জামাল মল্লিক, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক খবর পত্রের মঞ্জুরুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক আমার দেশের হাফেজ মোহাম্মদ আল-আমিন, সমাজ কল্যাণ সম্পাদক ভোরের দর্পনের সাইফুল ইসলাম, আইন সম্পাদক দৈনিক বর্তমান কথার সোহেল রানা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) কালের কণ্ঠের শরিফুল আলম ইমন, ধর্ম ও সাহিত্য বিষয়ক সম্পাদক দৈনিক সংবাদ দিগন্তের আলমগীর হোসেন এবং সদস্য পদে দ্য ডেইলি গ্লোবাল ন্যাশনের ইসহাক মাদবর, দৈনিক করতোয়ার আব্দুল বারেক ভূঁইয়া, নিউজ জি টুয়েন্টি ফোরের সৈয়দ মেহেদী হাসান, স্টার নিউজের মিরাজ শিকদার ও গ্লোবাল টিভির সাইফুল ইসলাম ঢালী নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন

নবনির্বাচিত প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার বলেন, ‌দীর্ঘ ৩৬ বছর পর শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। আমরা নির্বাচিত সব সদস্যকে নিয়ে একটি আধুনিক ও সুসংগঠিত প্রেসক্লাব হিসেবে গড়ে তুলব।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, একাধিক কারখানায় ছুটি ঘোষণা
আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভের মুখে মঙ্গলবারও (৩ নভেম্বর) স্বাভাবিক হয়নি তৈরি পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম।
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, একাধিক কারখানায় ছুটি ঘোষণা
শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
গাজীপুরের নাওজোর এলাকায় বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে বাড়ানো হলো বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে প্রশাসন।
শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে বাড়ানো হলো বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
বকেয়া বেতন পরিশোধ ও ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
রূপগঞ্জে পোশাক কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়িরটেক এলাকায় সিম গ্রুপের কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
রূপগঞ্জে পোশাক কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক
আরও পড়ুন
কীর্তিনাশা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
পূজামণ্ডপগুলোতে দেবী বিসর্জনের প্রস্তুতি, ভক্তদের মাঝে বিষাদের ছায়া
সন্তানদের জন্য চকলেট আনার কথা ছিল জুয়েলের
পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযানে হামলা, আটক ৪৫ জেলে