ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: বর্ষসেরা কামাল হোসেন

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৯:১৮ পিএম
আরটিভির সিইও সৈয়দ আশিকুর রহমানের কাছ থেকে পুরষ্কার নিচ্ছেন বর্ষসেরা প্রতিনিধি কামাল হোসেন। ছবি: আরটিভি

দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে দর্শকনন্দিত বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির প্রতিনিধি সম্মেলন। এতে সারাদেশে কর্মরত সাংবাদিকদের মধ্য থেকে সেরা পারফরম্যান্সের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে ১১ জন প্রতিনিধিকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে বর্ষসেরা হয়েছেন টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেন।

বাকিরা হলেন:

> সেরা প্রতিনিধি (আলোচিত প্রতিবেদন)

ক. চ্যাম্পিয়ন : আব্দুল আজিজ, হিলি
খ. রানার আপ : শিপলু জামান, ঝিনাইদহ

> সেরা প্রতিনিধি (লাইভ ও ফুটেজ)

ক. চ্যাম্পিয়ন: ওমর ফারুক, আশুলিয়া
খ. রানার আপ: মোস্তাফিজ রকি, রাজশাহী

> সেরা প্রতিনিধি (স্ক্রিপ্ট)

ক. চ্যাম্পিয়ন : তাওহীদুল ইসলাম শুভ, পাথরঘাটা
খ. রানার আপ : মাজেদুল হক মানিক, মেহেরপুর

> সেরা প্রতিনিধি (যোগাযোগ)

ক. চ্যাম্পিয়ন : বায়েজিদ বোস্তামি , ঈশ্বরদী
খ. রানার আপ : আসাদ গাজী, শরীয়তপুর

> সেরা প্রতিনিধি (ডিজিটাল মিডিয়া)

ক. চ্যাম্পিয়ন: শেখ রিয়াজ আহমেদ নাহিদ, পিরোজপুর
খ. রানার আপ: পলাশ সাহা, লক্ষ্মীপুর

> সেরা প্রতিনিধি (অনলাইন নিউজ)

ক. চ্যাম্পিয়ন: সাদ্দাম হোসেন, আখাউড়া
খ. রানার আপ: হামিদুল ইসলাম লিংকন, মুন্সিগঞ্জ

শনিবার (২৫ এপ্রিল) দিনব্যাপী রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেলটির স্টুডিওতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রতিনিধিরা অংশ নেন, যা হয়ে ওঠে অভিজ্ঞতা বিনিময়, পেশাগত উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণের এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

Untitled-1
অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রতিনিধিরা অংশ নেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিকুর রহমান।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সংবাদ শুধু তথ্য নয়, এটি মানুষের আস্থা ও সময়ের দলিল। জেলা-উপজেলার প্রতিনিধিরাই সেই আস্থার প্রথম বাহক। আপনারা মাঠ থেকে যে সত্য তুলে আনেন, সেটিই আমাদের পর্দায় দর্শকের বিশ্বাস হয়ে ওঠে। তাই আমরা চাই আপনারা দায়িত্বের কারণে শুধু সংবাদ পাঠাবেন না, কঠোরভাবে পেশাদারিত্ব ধরে রাখবেন। প্রতিটি গল্প বলবেন দায়িত্ববোধ, মানবিকতা এবং পেশাদারিত্বের সর্বোচ্চ মান বজায় রেখে। মনে রাখবেন শক্তিশালী সাংবাদিকতা তখনই হয়, যখন তা মানুষের জীবনের সঙ্গে সংযুক্ত থাকে।

সৈয়দ আশিকুর রহমান আরও বলেন, গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ও পেশাদারিত্ব ধরে রাখতে মাঠপর্যায়ের সাংবাদিকদের দক্ষতা, নৈতিকতা ও দায়বদ্ধতা অপরিহার্য। এই লক্ষ্য সামনে রেখে আরটিভি প্রতিনিধিদের নিয়মিত প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং আধুনিক সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নিচ্ছে।

পেশাদারত্ব বজায় রাখতে সিইও এ সময় আরটিভির প্রতিনিধিদের সুযোগ-সুবিধা বৃদ্ধির ঘোষণাও দেন।

অনুষ্ঠানে হেড অব নিউজ ইলিয়াস হোসেন তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের বাস্তব চিত্র, মানুষের কথা এবং স্থানীয় ইস্যুগুলো জাতীয় পরিসরে তুলে ধরতে প্রতিনিধিদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই, আপনারা শুধু রিপোর্টার নন, আপনারা হবেন গল্পকার, বিশ্লেষক এবং সত্যের নির্ভরযোগ্য কণ্ঠ।

আয়োজনে অন্যদের মধ্যে বক্তব্য দেন ভয়েস অব আমেরিকার সাবেক সাংবাদিক ফকির সেলিম, আরটিভির ন্যাশনাল ডেস্কের ইনচার্জ সাইখুল ইসলাম উজ্জ্বল, উপমহাব্যবস্থাপক (ডিএসএম) কবির আহমেদ, আইটি ইনচার্জ মো. ইয়াসিন, মোজো ইনচার্জ মো. দেলাওয়ার হোসেন, মো. ইমরুল হাসান, অ্যাসাইনমেন্ট এডিটর মাইদুর রহমান রুবেল, হেড অব প্রডিউসার মো. বেলায়েত হোসেন, এক্সিকিউটিভ প্রডিউসার মাইনউদ্দিন মামুন এবং অনলাইন ইনচার্জ আবু আজাদ।

আরও পড়ুন

সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিরা তাদের কাজের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশেষ করে স্থানীয় পর্যায়ে তথ্য সংগ্রহ, নিরাপত্তা, প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং দ্রুত সংবাদ প্রেরণের বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা হয়।

পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন আরটিভির সিইও সৈয়দ আশিকুর রহমান। এই স্বীকৃতি প্রতিনিধিদের পেশাগত উৎকর্ষে আরও উৎসাহ জোগাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Untitled-1
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিকুর রহমান।

সম্মেলনের শেষে ভবিষ্যতে আরও সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা। পাশাপাশি সংবাদ পরিবেশনায় গতি, নির্ভুলতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে দর্শকের আস্থা আরও সুদৃঢ় করার প্রত্যয়ও ব্যক্ত করা হয়।

আয়োজকদের মতে, এ ধরনের প্রতিনিধি সম্মেলন মাঠপর্যায়ের সাংবাদিকদের সঙ্গে কেন্দ্রীয় ব্যবস্থাপনার যোগাযোগ বাড়ায় এবং একটি শক্তিশালী, সমন্বিত নিউজ নেটওয়ার্ক গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইতিহাসে আজকের এই দিনে
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
সোমবার (২১ সেপ্টেম্বর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
ঘটনাবহুল এ বিশ্বে প্রতিদিন ঘটে নানান ঘটনা। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্মের পাশাপাশি মৃত্যুও হয় অনেকের। রোজকার এসব ঘটনার মধ্যে বিশেষ কিছু ঘটনা স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে। কিছু উঠে যায় ইতিহাসের পাতায়। রোববার (২০ সেপ্টেম্বর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা। ঘটনাবলি ১১৮৭ - মুসলমান সেনারা খ্রিস্টানদের বিরুদ্ধে ক্রুসেডের অংশ হিসেবে সেনাপতি সালাদিনের নেতৃত্বে জেরুজালেম অবরোধ শুরু করেন, যা ২ অক্টোবর তাদের দখলে আসে। ১৬২০ - তুরস্কের কাছে যুদ্ধে পরাজিত হয় পোল্যান্ড। ১৮৩১ - বাষ্পচালিত প্রথম বাস নির্মাণ করা হয়। ১৮৩৩ - চার্লস ডারউইন ঘোড়ায় চড়ে বুয়েনস আইরেস যাত্রা করেন। ১৮৩৯ - নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে হার্লেম পর্যন্ত রেলপথ খুলে দেওয়া হয়। ১৮৫৪ - অবিভক্ত বাংলায় প্রথম ডাকটিকিট বিক্রি শুরু হয়। ডাকটিকিটের চিত্রশিল্পী ছিলেন নুমারউদ্দিন। ১৮৫৭ - বিদ্রোহী সিপাহিদের হাত থেকে ব্রিটিশ সেনারা দিল্লি পুনর্দখল করে নেয়। ১৮৬৩ - জার্মান ভাষাতাত্ত্বিক, আইনজ্ঞ ও পুরাণবেত্তা ইয়াকপ গ্রিম মৃত্যুবরণ করেন। ১৮৭০ - ইতালির সেনাবাহিনী ফ্রান্সের কাছ থেকে রোম শহর দখল করে। ১৮৭৮ - দ্য হিন্দু ইংরেজি ভাষার সংবাদপত্র জি এস আয়ারের সম্পাদনায় প্রথম ভারতের চেন্নাই শহরে প্রকাশিত হয়। ১৯৪৬ - প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব তথা কান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়। ১৯৬৪ - আফগানিস্তানের জাতীয় সংসদ নতুন সংবিধান অনুমোদন করে। ১৮৬৭ - হাঙ্গেরীকে অষ্ট্রিয়ার সঙ্গে একিভূত করে বৃহৎ অষ্ট্রিয়ান সাম্রাজ্য গঠন করা হয়। ১৯৭০ - সোভিয়েত রকেট লুনা-১৬ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে। ১৯৭৩ - নারী টেনিস খেলোয়াড় বিলি জিন কিং লন টেনিস খেলার লিঙ্গের যুদ্ধ নামক মুখোমুখি ম্যাচে পুরুষ টেনিস খেলোয়াড় ববি রিগস্‌কে পরাজিত করেন। ১৯৯২ - আহসান মঞ্জিল জাদুঘর সাধারণ দর্শকদের জন্য খুলে দেওয়া হয়। ১৯৯৯ - বিল ক্লিনটন ৯ দিনের রাষ্ট্রীয় সফরে চীনে আসেন। ২০০০ - চেক প্রজাতন্ত্রে সফল নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০০১ - রাজধানী ঢাকায় রিকশার বিকল্প হিসেবে পরীক্ষামূলকভাবে ‘সিটি সার্কুলার সার্ভিস’ চালু। ২০০৫ - যুক্তরাষ্ট্র ও কিউবায় হ্যারিকেন রিটার তাণ্ডব। জন্ম ১৪৮৬ - ইংল্যান্ডের রাজা সপ্তম হেনরির পুত্র আর্থার। ১৮৩৩ - এর্নেস্তো তেওদরো মোনেতা, ইতালীয় সাংবাদিক, জাতীয়তাবাদী, বিপ্লবী সৈনিক ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইতালীয় মানব-হিতৈষী। ১৯৪৩ - সানি আবাচা, নাইজেরিয়ার সাবেক রাষ্ট্রপতি। ১৯৪৮ - মহেশ ভাট, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। ১৯৫২ - শেখর বসু, প্রখ্যাত ভারতীয় বাঙালি পরমাণু বিজ্ঞানী। ১৯৫৭ - বলিউডের ‘মন কি আওয়াজ প্রতীজ্ঞা’ খ্যাত ভারতীয় অভিনেতা অনুপম শ্যাম। মৃত্যু ১২৪৬ - কিয়েভের শাসক মিখাইল। ১৮৬৩ - ইয়াকপ গ্রিম, জার্মান ভাষাতাত্ত্বিক, আইনজ্ঞ ও পুরাণবেত্তা। ১৮৬৯ - গিরিশচন্দ্র ঘোষ, অবিভক্ত বাংলার ইংরেজি শিক্ষার প্রথম যুগের খ্যাতনামা সাংবাদিক। ১৯৩৩ - অ্যানি বেসান্ত, ব্রিটিশ সমাজতান্ত্রিক, ব্রহ্মজ্ঞানী, নারী অধিকার আন্দোলনকারী, লেখক, বাগ্মী, আইরিশ ও ভারতীয় স্বায়ত্ত শাসনের সমর্থক। ১৯৭১ - নোবেলজয়ী গ্রিক কবি জর্জ সেফেরিস। ১৯৭৫ - নোবেলজয়ী ফরাসি সাহিত্যিক স্যঁ জন পেরস। ১৯৮৬ - প্রবোধচন্দ্র সেন, বাঙালি ঐতিহাসিক, ছন্দবিশারদ ও রবীন্দ্রবিশেষজ্ঞ। ১৯৯৬ - পল এর্ডশ, একজন অতিপ্রজ হাঙ্গেরীয় গণিতবিদ। ২০১১ - আফগানিস্তানের প্রেসিডেন্ট বুরহানউদ্দিন রব্বানীর মৃত্যু হয়। আরটিভি/আইএম
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
শনিবার (১৯ সেপ্টেম্বর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
আরও পড়ুন
আরটিভিতে আজ (২৪ সেপ্টেম্বর) যা দেখবেন
আরটিভিতে আজ (২৩ সেপ্টেম্বর) যা দেখবেন
আরটিভির নীলফামারী জেলা প্রতিনিধি হাসান রাব্বি প্রধানের মায়ের ইন্তেকাল
আরটিভিতে আজ (২২ সেপ্টেম্বর) যা দেখবেন