ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ পিএম
আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬। ছবি: আরটিভি

দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে দর্শকনন্দিত বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির প্রতিনিধি সম্মেলন।

শনিবার (২৫ এপ্রিল) দিনব্যাপী রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেলটির স্টুডিওতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল প্রতিনিধিদের কাজের মূল্যায়ন। সারাদেশে কর্মরত সাংবাদিকদের মধ্য থেকে সেরা পারফরম্যান্সের ভিত্তিতে ১১ জন প্রতিনিধিকে পুরস্কৃত করা হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন:

১. বর্ষসেরা

কামাল হোসেন, টাঙ্গাইল

২. সেরা প্রতিনিধি (আলোচিত প্রতিবেদন)

ক. চ্যাম্পিয়ন : আব্দুল আজিজ, হিলি
খ. রানার আপ : শিপলু জামান, ঝিনাইদহ

৩. সেরা প্রতিনিধি (লাইভ ও ফুটেজ)

ক. চ্যাম্পিয়ন: ওমর ফারুক, আশুলিয়া
খ. রানার আপ: মোস্তাফিজ রকি, রাজশাহী

৪. সেরা প্রতিনিধি (স্ক্রিপ্ট)

ক. চ্যাম্পিয়ন : তাওহীদুল ইসলাম শুভ, পাথরঘাটা
খ. রানার আপ : মাজেদুল হক মানিক, মেহেরপুর

৫.সেরা প্রতিনিধি (যোগাযোগ)

ক. চ্যাম্পিয়ন : বায়েজিদ বোস্তামি , ঈশ্বরদী
খ. রানার আপ : আসাদ গাজী, শরীয়তপুর

৬. সেরা প্রতিনিধি (ডিজিটাল মিডিয়া)

ক. চ্যাম্পিয়ন: শেখ রিয়াজ আহমেদ নাহিদ, পিরোজপুর
খ. রানার আপ: পলাশ সাহা, লক্ষ্মীপুর

৭. সেরা প্রতিনিধি (অনলাইন নিউজ)

ক. চ্যাম্পিয়ন: সাদ্দাম হোসেন, আখাউড়া
খ. রানার আপ: হামিদুল ইসলাম লিংকন, মুন্সিগঞ্জ

পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিকুর রহমান। এই স্বীকৃতি প্রতিনিধিদের পেশাগত উৎকর্ষে আরও উৎসাহ জোগাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

WhatsApp_Image_2026-04-25_at_8.19.00_PM_(1)
পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিকুর রহমান।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রতিনিধিরা অংশ নেন, যা হয়ে ওঠে অভিজ্ঞতা বিনিময়, পেশাগত উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণের এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

উদ্বোধনী বক্তব্যে সৈয়দ আশিকুর রহমান বলেন, সংবাদ শুধু তথ্য নয়, এটি মানুষের আস্থা ও সময়ের দলিল। জেলা-উপজেলার প্রতিনিধিরাই সেই আস্থার প্রথম বাহক। আপনারা মাঠ থেকে যে সত্য তুলে আনেন, সেটিই আমাদের পর্দায় দর্শকের বিশ্বাস হয়ে ওঠে। তাই আমরা চাই আপনারা দায়িত্বের কারণে শুধু সংবাদ পাঠাবেন না, কঠোরভাবে পেশাদারিত্ব ধরে রাখবেন। প্রতিটি গল্প বলবেন দায়িত্ববোধ, মানবিকতা এবং পেশাদারিত্বের সর্বোচ্চ মান বজায় রেখে। মনে রাখবেন শক্তিশালী সাংবাদিকতা তখনই হয়, যখন তা মানুষের জীবনের সঙ্গে সংযুক্ত থাকে।

সৈয়দ আশিকুর রহমান আরও বলেন, গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ও পেশাদারিত্ব ধরে রাখতে মাঠপর্যায়ের সাংবাদিকদের দক্ষতা, নৈতিকতা ও দায়বদ্ধতা অপরিহার্য। এই লক্ষ্য সামনে রেখে আরটিভি প্রতিনিধিদের নিয়মিত প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং আধুনিক সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নিচ্ছে।

পেশাদারত্ব বজায় রাখতে সিইও এ সময় আরটিভির প্রতিনিধিদের সুযোগ-সুবিধা বৃদ্ধির ঘোষণাও দেন।

অনুষ্ঠানে হেড অব নিউজ ইলিয়াস হোসেন তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের বাস্তব চিত্র, মানুষের কথা এবং স্থানীয় ইস্যুগুলো জাতীয় পরিসরে তুলে ধরতে প্রতিনিধিদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই, আপনারা শুধু রিপোর্টার নন, আপনারা হবেন গল্পকার, বিশ্লেষক এবং সত্যের নির্ভরযোগ্য কণ্ঠ।

আরও পড়ুন

আয়োজনে অন্যদের মধ্যে বক্তব্য দেন ভয়েস অব আমেরিকার সাবেক সাংবাদিক ফকির সেলিম, আরটিভির ন্যাশনাল ডেস্কের ইনচার্জ শায়েখুল ইসলাম উজ্বল, উপমহাব্যবস্থাপক (ডিএসএম) কবির আহমেদ, আইটি ইনচার্জ মো. ইয়াসিন, মোজো ইনচার্জ মো. দেলাওয়ার হোসেন, মো. ইমরুল হাসান, অ্যাসাইনমেন্ট এডিটর মাইদুর রহমান রুবেল, হেড অব প্রডিউসার মো. বেলায়েত হোসেন, এক্সিকিউটিভ প্রডিউসার মাইনউদ্দিন মামুন এবং অনলাইন ইনচার্জ আবু আজাদ।

সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিরা তাদের কাজের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশেষ করে স্থানীয় পর্যায়ে তথ্য সংগ্রহ, নিরাপত্তা, প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং দ্রুত সংবাদ প্রেরণের বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা হয়।

সম্মেলনের শেষে ভবিষ্যতে আরও সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা। পাশাপাশি সংবাদ পরিবেশনায় গতি, নির্ভুলতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে দর্শকের আস্থা আরও সুদৃঢ় করার প্রত্যয়ও ব্যক্ত করা হয়।

আয়োজকদের মতে, এ ধরনের প্রতিনিধি সম্মেলন মাঠপর্যায়ের সাংবাদিকদের সঙ্গে কেন্দ্রীয় ব্যবস্থাপনার যোগাযোগ বাড়ায় এবং একটি শক্তিশালী, সমন্বিত নিউজ নেটওয়ার্ক গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইতিহাসে আজকের এই দিনে
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
বুধবার (১৪ অক্টোবর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
মঙ্গলবার (১৩ অক্টোবর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
বাসসের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ড পুনর্গঠন করেছে সরকার। পুনর্গঠিত বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারকে।
বাসসের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার
ইতিহাসে আজকের এই দিনে
সোমবার (১২ অক্টোবর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
আরও পড়ুন
আরটিভিতে আজ (১৫ অক্টোবর) যা দেখবেন
আরটিভিতে আজ যা দেখবেন
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
আরটিভিতে আজ (১২ অক্টোবর) যা দেখবেন