ক্যাম্পেইন এজেন্সি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডে ‘এএমএল’র জোড়া সাফল্য

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ , ০১:০৫ পিএম


ক্যাম্পেইন এজেন্সি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডসে ‘এএমএল’র জোড়া সাফল্য
ক্যাম্পেইন এজেন্সি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডসে ‘এএমএল’র জোড়া সাফল্য। ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ার বিজ্ঞাপনী বাজারে আবারো নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলো এডভার্টাইজিং এজেন্সি এএমএল। ক্যাম্পেইন এজেন্সি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস ২০২৫-এ প্রতিষ্ঠানটি দুটি ক্যাটেগরিতে ব্রোঞ্জ অর্জন করেছে। এ বছর ‘রেস্ট অব সাউথ এশিয়া ডিজিটাল ইনোভেশন এজেন্সি অব দ্য ইয়ার’ এবং ‘রেস্ট অব সাউথ এশিয়া মিডিয়া এজেন্সি অব দ্য ইয়ার’-উভয় ক্যাটেগরিতেই জয় তুলে নেয় এএমএল।

বিজ্ঞাপন

নব্বই দশকের গোড়া থেকে এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিজ্ঞাপন, কমিউনিকেশন, মিডিয়া এবং ডিজিটাল ইনোভেশনের উৎকর্ষতা উদযাপন করে আসছে ক্যাম্পেইন এজেন্সি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস। সৃজনশীলতার পাশাপাশি দূরদর্শী নেতৃত্ব, অপারেশনাল সক্ষমতা এবং শক্তিশালী ব্যবসায়িক পারফর্ম্যান্সও পুরস্কারের গুরুত্বপূর্ণ বিবেচ্য উপাদান।

এএমএল জানায়, এ বছরের এই স্বীকৃতি প্রতিষ্ঠানটির ডিজিটাল ট্রান্সফরমেশন ও মিডিয়া এফেক্টিভনেস-উভয় ক্ষেত্রেই ধারাবাহিক উন্নতির প্রমাণ। ডাটা-ভিত্তিক স্ট্র্যাটেজি, ভবিষ্যত-উপযোগী সমাধান এবং পরিবর্তনশীল ভোক্তা আচরণের সঙ্গে সমন্বয় ঘটিয়ে তারা ক্লায়েন্টদের জন্য কার্যকর ফলাফল নিশ্চিত করে আসছে।

বিজ্ঞাপন

সাবমিশনে গত বছরের পারফর্ম্যান্স, এজেন্সির ভিশন, ইন্ডাস্ট্রিতে অবদান, সাসটেইনেবল বিজনেস ডেভেলপমেন্ট এবং ক্লায়েন্ট সাফল্যের গল্পগুলো তুলে ধরা হয় বলে জানায় প্রতিষ্ঠানটি। বৈশ্বিক ও আঞ্চলিক অর্থনীতির পরিবর্তনশীল পরিস্থিতিতে ব্র্যান্ডগুলোর দ্রুত ট্রান্সফরমেশন নিশ্চিত করতে এএমএল-এর স্ট্র্যাটেজিক দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এএমএল আরও জানায়, এটি তাদের প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি নয়, তবে প্রতিটি অর্জনই পুরো দলের জন্য বিশেষ গর্বের। এই সাফল্য এজেন্সির প্রতিটি সদস্যের নিষ্ঠা ও পরিশ্রমের ফল, পাশাপাশি অংশীদার ও ক্লায়েন্টদের আস্থার প্রতিফলন।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটি তাদের সকল ক্লায়েন্ট, সহযোগী ও অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছে, তাদের সমর্থনই এএমএল-কে প্রতি বছর নতুন উচ্চতায় পৌঁছাতে অনুপ্রেরণা জোগায়।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission